জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বর্তমান এই মুহূর্তে ১০৩২৩ শিক্ষক-কর্মচারীদের বেহাল অবস্থা নিয়ে চিন্তিত শিক্ষক-কর্মচারীরা। চাকরীচ্যুত হবার পর থেকেই বিগত পাঁচ মাস ধরে নেই কোনো বেতন ভাতা এরূপ পরিস্থিতিতে কিভাবে চালাবে সংসারের খরচ সন্তানের পড়াশোনার খরচ এবং চিকিৎসা বাবদ খরচ। এর মধ্যে দেশের সর্বোচ্চ আদালত তাদের চাকরি নিয়ে সবুজ সঙ্কেত দিলেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হেলদোল পরিলক্ষিত না হওয়ায় এবার নিজেদের দাবি আদায়ে মাঠে নামছে ১০৩২৩ জনজাতি অংশের শিক্ষক-শিক্ষিকারা, রবিবার 5 ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের পুণ্য লগ্নে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন ১০৩২৩ এড হক শিক্ষক কর্মচারী সংগঠন। এদেন সংগঠনের নেতৃত্ব রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে জানালেন যে অসহায় হয়ে পেটের তাগিদে আজ তারা পথে নামতে বাধ্য হচ্ছে কেননা সরকারের পক্ষ থেকে তাদের জন্য কোন পুষ্টি গ্রহণ দেইনি বলে। তাছাড়া প্রায় ৩৪০০ জনজাতি জনজাতি শিক্ষক-শিক্ষিকারা ২৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের জনজাতি শিক্ষক-শিক্ষিকারা 2323 শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চাকরি পেয়েছিলেন যারা রাজ্যের এই পাহাড় এবং সমতলের শিক্ষাব্যবস্থাকে ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আগামী ১০ বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন আগামী ১০ বছরে জনজাতি ভাই ও বোনেরা শিক্ষকতায় এই মাত্রায় যোগদান করতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় কিন্তু প্রথম অবস্থায় খুমুলোঙে জনজাতি এলাকা থেকে শুরু হওয়া আন্দোলনের আগে যদি রাজ্য সরকার তাদের অবস্থান পরিকল্পনা পরিষ্কার না করেন তাহলে এই আন্দোলন শহরমুখী এবং বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা।
Monthly Archives
September 2020
দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে : ভানুলাল
by prasenjit
written by prasenjit
জনতার কলম, ত্রিপুরা, বিশালগড়, প্রতিনিধি :-আজ বিশালগড় সিপিআইএম বিশালগড় মহকুমা অফিসে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সিপিআইএম বিধায়ক ভানু সাহা, সিপাহী জলা জেলার সিপিআইএম পার্টির মন্ডলী সদস্য পার্থ প্রতিম মজুমদার, মহাকুমা সম্পাদক সিদ্দিকুর রহমান, এবং ফখরুদ্দিন আহমেদ।এদিন ভানুলাল সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এক নজরে বিশালগড় মহকুমা সংঘটিত সন্ত্রাসের বিবরণ, পার্টি গণসংগঠনের অফিস বিভিন্ন অফিসের সন্ত্রাসের নমুনা, ভাঙচুর, অগ্নিসংযোগ, তালিকা প্রকাশ করলেন বিধায়ক ভানু লাল সাহা। তাছাড়া বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিশালগড় মহকুমা সংঘটিত বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ সন্ত্রাসের বিবরণ জানিয়েছেন জানিয়েছেন জেলা সদস্য মন্ডলীর অন্যতম সদস্য পার্থ প্রতিম মজুমদার।তাছাড়া তিনি আরো বলেন এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে একমত হয় মোকাবেলা করার জন্য এগিয়ে আসার আহ্বান রাখেন মানুষকে। আজ চারজনের এক প্রতিনিধি দল সিপাহীজলা জেলাশাসকের নিকট উক্ত ঘটনার বিবরণ জানিয়ে এক প্রতিলিপি জেলা শাসকের কাছে তুলে দেন এর প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক, সন্তোষ বিশ্বাস, পার্থপ্রতিম মজুমদার, ফখরুদ্দিন আহমেদ,। উনারা জেলা শাসকের কাছে উক্ত ঘটনা গুলি যেন অতিসত্বর বন্ধ করা হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য উনারা আবেদন জানান।এবং উনাদের এই আবেদন টুকু সঠিকভাবে দেখবেন বলে আশা ব্যক্ত করেন সিপাহিজলার জেলাশাসক, এমনটিই জানিয়েছেন বিধায়ক ভানু লাল সাহা।
রাজ্যে উৎপাদিত “ত্রিপুরেশ্বরী ব্র্যান্ড” নামে এই চা পাতা ধীরে ধীরে রাজ্যের প্রতিটি রেশন দোকানেই পাওয়া যাবে : পিনাকী
written by janatar kalam
জনতার কলম, এিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি :- রাজ্যের জোট শাসনাধীনে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-র সিদ্ধান্তক্রমে রাজ্যের রেশন সোপের মাধ্যমে প্রতি রেশন ভোক্তাদের রেশন কার্ড পিছু প্রতি মাসে রাজ্যের উৎপাদিত “চা” পাতাও বন্টন করা হবে । সেই মোতাবেক আগরতলার রেশন দোকানগুলোতে প্রথমে এই “চা” পাতা বন্টনের উদ্যোগ নেওয়া হয় । তৎসঙ্গে প্রতি রেশন কার্ড পিছু প্রতি ১০০ গ্রামের চা পাতা প্যাকেট দেওয়া হয় । তারই অঙ্গ হিসেবে করোনা অতিমারীর মধ্যেও আজ তথা বৃহস্পতিবার দুপুর ১২ মিনিট নাগাদ সামাজিক দূরত্ব বজায় রেখে ও প্রত্যেকে মাক্স পরিধান করে তেলিয়ামুড়াস্থিত “প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটিতে” এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের উৎপাদিত “চা” রাজ্যের রেশন দোকানগুলোতে বন্টনের জন্য তেলিয়ামুড়া মহাকুমার মোট ৯৩ টি রেশন ডিলারের হাতে তাদের নিজ নিজ এলাকার রেশন ভোক্তাদের জন্য “চা” পাতা-র প্যাকেট তুলে দেওয়া হয় । তবে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার বিধায়ক পিনাকী দাস চৌধুরী, তেলিয়ামুড়ার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, ভাইস চেয়ারম্যান অপু গোপ, “প্রাইমারি মার্কেটিং সোসাইটি”-র চেয়ারম্যান জয়ন্ত সাহা, “কো-অপারেটিভ সোসাইটি”-র সহ-নিয়ামক সুদীপ কুমার দাস, সমাজসেবী আশিস দাস এবং নিরোদ দাস প্রমুখ । এছাড়া আজকের এই অনুষ্ঠানে “তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং সোসাইটি”-র ম্যানেজার সমীর ভট্টাচার্য উপস্থিত থেকে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন । তবে উল্লেখ্য, উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় প্রতি ১ প্যাকেট “চা” পাতা রেশন ভুক্তারা ১৮ টাকা মূল্য করে সংগ্রহ করবেন রেশন দোকান থেকে ।তবে রেশন ডিলাররা এই “চা” পাতা প্যাকেট ক্রয় করবেন ১৬ টাকা ৫০ পয়সা করে । সেই সাথে ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার বিধায়ক পিনাকী দাস চৌধুরী জানায়, রাজ্যে উৎপাদিত “ত্রিপুরেশ্বরী ব্র্যান্ড” নামে এই চা পাতা ধীরে ধীরে রাজ্যের প্রতিটি রেশন দোকানেই পাওয়া যাবে । বর্তমানে আগরতলার পর তেলিয়ামুড়া, মোহনপুর, জিরানীয়া, বিশালগড় মহকুমার প্রতিটি রেশন সোপে রাজ্যের এই চা পাতা পাওয়া যাবে । তৎসঙ্গে রাজ্যের এই “চা” পাতা-র গুনগতমানও অনেক রয়েছে বলে বিধায়ক পিনাকী দাস চৌধুরী আশ্বাস করেন ।।
জনতার কলম, এিপুরা, বিশালগড়, প্রতিনিধি :- আবার স্বাস্থ্য দপ্তর থেকে উঠে আসলো বড় ধরনের অভিযোগ, এবার অ্যাম্বুলেন্সের গাফিলতিতে, মৃত্যু হল এক বছরের এক শিশুর , ঘটনা মেলাঘর হাসপাতালে। পরবর্তী সময়ে শিশুকে নিয়ে রওনা দিল আইজিএম হাসপাতালে বিশ্রামগঞ্জ এর কাছাকাছি আসার পথে শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে এরপর বিশালগড় হাসপাতালে নিয়ে রাখা হয়,জানা যায় শিশুটির নাম জুবের আলী বয়স ১ বছর, বাবা জামাল হোসেন।
রাস্তা,নালা,পানীয় জলের দ্রুত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করলো সিপিআই(এম এল) উদয়পুর মহকুমা কমিটি
written by janatar kalam
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- চার দফা দাবির সমর্থনে বৃহস্পতিবার উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার এর নিকট স্মারকলিপি প্রদান করলো সিপিআই(এম এল) উদয়পুর মহকুমা কমিটি। এদিন উদয়পুর শহরে পানীয় জলের সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহন, পুর পরিষদ এলাকায় চলাচলের অযোগ্য রাস্তা ও নালাগুলির দ্রুত সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহন করা সহ মোট চার দফা দাবির সমর্থনে স্মারকলিপি দেওয়া হয়েছে। এদিন এই স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সি পি আই(এম এল) উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষে গোপাল রায়, পার্থ কর্মকার প্রমুখ।
মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে দেইনি বলে বিক্ষোভ দেখালেন জিবি হাসপাতাল অনিয়মিত কর্মীরা
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- হাসপাতালের স্বচ্ছতা বজায় রাখতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, কেননা যে সমস্ত এনারা করেন তা অন্য কেউ করতে পারবেন না। তবু ও তাদের যোগ্য মজুরী প্রদান করা হয় না বলে অভিযোগ আনেন জিবি হাসপাতালের অনিয়মিত কর্মীরা। গতকাল তাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে জিবি হসপিটালে অনিয়মিত কর্মচারীরা বিক্ষোভ দেখালেন, তাছাড়া তারা এই করোনার মধ্যে বহু পরিশ্রম করে চলছেন ও ডেড বডি উঠানো নামানো থেকে শুরু করে সব কাজই তাদেরকে করানো হচ্ছে কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না বলে জানায় অনিয়মিত কর্মচারীরা।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আজ পশ্চিম থানা দিন স্থানীয় পশ্চিম ভুবনবন পাকা ব্রিজ এর নিচে ২২/২৩ বছরের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়! মৃত ব্যক্তির নাম মরণ দেব পিতা শ্রী পল্টু দেব। জানা যায় মরণ দেব এক সহজ-সরল ব্যক্তি ছিল এবং বিকলাঙ্গ ছিল। সে ভোরবেলা মর্নিং ওয়ার্ক এ যায় এলাকার যুবকদের সাথে। অন্যান্য যুবকরা খেলতে যায় মরণ দেব ব্রিজের উপর বসে থাকে এমতাবস্থায় সকাল ছয় ঘটিকার সময় পাড়ার মহিলারা মরন কে ব্রিজের উপর দেখতে পেয়ে বলে যে চলো বাড়ি যাই। তখন মরন বলে বন্ধুরা আসলে তাদের সাথে যাব কিন্তু বন্ধুরা বাড়ি চলে আসে মরণ আর বাড়ি আসে নাই। পরবর্তী সময় খোঁজাখুঁজি শুরু হইলে এলাকার সূত্রে জানতে পারে যে মরণ ব্রিজের উপরে বসে ছিল পরবর্তী সময়ে মরণের বাড়ির লোক উক্ত ব্রিজ এগিয়ে মরণের পায়ের জুতো দেখতে পায় ব্রিজের উপরে তখন তাদের সন্দেহ হয় ব্রিজের নিচে জলে নেমে খোঁজাখুঁজি করতে শুরু করলে জলের নিচে মরদেহ উদ্ধার করে এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- একত্রিশে মার্চ ২০২০ সালে ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকারা চাকরিচ্যুত হয়। রাজ্যে মহামারী করোনাভাইরাস এর প্রভাবের ফলে লকডাউন ঘোষণা হয় যার জেরে বিগত পাঁচ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না শিক্ষক শিক্ষিকারা, এবং এরই মধ্যে ১০৩২৩ শিক্ষকের ১০ জন শিক্ষক মারা গিয়েছেন এবং এরকম আরো অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা বিনা চিকিৎসায় বাড়িতে মৃত্যুর পথযাত্রী হয়ে রয়েছেন, বৃহস্পতিবার রাজধানীর শিক্ষাভবনে নিজেদের দাবি আদায়ের ডেপুটেশনে এসে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন আমরা১০৩২৩ শিক্ষক সংগঠনের এক শিক্ষক। তাছাড়া তিনি আরো জানান শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের প্রত্যেকটি শিক্ষক থেকে ন্যূনতম অর্থরাশী আদায় করা হয় শিক্ষক ওয়েলফেয়ার ফান্ড এর জন্য, তাই তাদের দাবি যেসব শিক্ষক-শিক্ষিকারা বিশেষ অসুবিধায় ভোগছেন তাদেরকে যেন এই ফান্ড থেকে আইনি জটিলতা সরিয়ে দপ্তরের ডিডিও, আইএস এবং ডিসট্রিক এডুকেশন অফিসার এর মাধ্যমে এই অর্থ রাশি তাদেরকে প্রদান করার জন্য। পাশাপাশি এদিন ডেপুটেশনে এসে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেয় আমরা ১০৩২৩ শিক্ষকরা, জানান এই মুহূর্তে তাদের যে অবস্থা চলছে নিজের ছেলেমেয়েদের এবং বৃদ্ধ মা বাবার জন্য অন্ন জোগাড় করতে বেরোলেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার হুমকি দেয় বলে। তাছাড়া তিনি আরো জানান পুলিশের এরকম হুমকিকে তোয়াক্কা না করে নিজেদের দাবি আদায়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে ক্রমাগতভাবে যেভাবে বেড়েই চলছে করোনা সংক্রমনের সংখ্যা পাশাপাশি তার সাথে পাল্লা দিয়ে যেভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের সচেতন নাগরিক হিসেবে নিজেদের তুলে ধরল রাজধানীর নাগেরজলা মোটরস্ট্যান্ডের যান চালকরা। বুধবার এমনই এক চিত্র ধরা পরল সাংবাদিকদের ক্যামেরায় দেখা যাচ্ছে যে সকল যাত্রীরা নিজেদের গন্তব্যে পৌঁছার উদ্দেশ্যে মোটর স্ট্যান্ড এ গাড়ি ধরার জন্য এসেছেন তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক পড়া আছে কিনা সে বিষয়ে লক্ষ্য রেখে গাড়িতে তোলা হচ্ছে আর যে সকল যাত্রীদের মুখে মাস্ক নেই তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এদিন একজন চালক থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান নিজেদের রুজি রোজগারের পাশাপাশি নিজেদের পরিবার ও সমাজকে সুস্থ রাখতে রাজ্য সরকারের নির্দেশিকা কি মাথায় রেখে এ পদক্ষেপ নেওয়া বলে জানালেন তিনি।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বার্ধক্যজনিত কারণে এবং নিঃসঙ্গতার দুঃখে দীর্ঘদিন যাবত ভুগছিলেন তিনি সে কারণে আত্মহত্যার পথ বেছে নেওয়া নিহারেন্দু ভট্টাচার্যের। আজ সাতসকালে কৃষ্ণনগর এলাকার নিজ বাড়ি থেকে নিহারেন্দু ভট্টাচার্যীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা৷ খবর দেওয়া হয় পুলিশে, ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং মৃত ব্যক্তির কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয় ও সেই নোটে কি লেখা ছিল তা এখনো জানা যায়নি। মৃত্যুর কারণ জানতে চাইলে প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলে জানালেন পুলিশ আধিকারিক।
