সাতসকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার, ঘটনা পশ্চিম ভুবনবন এলাকায়

Date:

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আজ পশ্চিম থানা দিন স্থানীয় পশ্চিম ভুবনবন পাকা ব্রিজ এর নিচে ২২/২৩ বছরের এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়! মৃত ব্যক্তির নাম মরণ দেব পিতা শ্রী পল্টু দেব। জানা যায় মরণ দেব এক সহজ-সরল ব্যক্তি ছিল এবং বিকলাঙ্গ ছিল। সে ভোরবেলা মর্নিং ওয়ার্ক এ যায় এলাকার যুবকদের সাথে। অন্যান্য যুবকরা খেলতে যায় মরণ দেব ব্রিজের উপর বসে থাকে এমতাবস্থায় সকাল ছয় ঘটিকার সময় পাড়ার মহিলারা মরন কে ব্রিজের উপর দেখতে পেয়ে বলে যে চলো বাড়ি যাই। তখন মরন বলে বন্ধুরা আসলে তাদের সাথে যাব কিন্তু বন্ধুরা বাড়ি চলে আসে মরণ আর বাড়ি আসে নাই। পরবর্তী সময় খোঁজাখুঁজি শুরু হইলে এলাকার সূত্রে জানতে পারে যে মরণ ব্রিজের উপরে বসে ছিল পরবর্তী সময়ে মরণের বাড়ির লোক উক্ত ব্রিজ এগিয়ে মরণের পায়ের জুতো দেখতে পায় ব্রিজের উপরে তখন তাদের সন্দেহ হয় ব্রিজের নিচে জলে নেমে খোঁজাখুঁজি করতে শুরু করলে জলের নিচে মরদেহ উদ্ধার করে এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...