জনতার কলম ওয়েবডেস্ক :-ভারতে নিষিদ্ধ হয়ে ঘোষণা করা হল জনপ্রিয় গেমিং অ্যাপ PUBG . সেইসঙ্গে শতাধিক অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করল মোদী সরকার। মোট ১১৮টি অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফ থকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এইসব অ্যাপ ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Monthly Archives
September 2020
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষ শ্রদ্বাঞ্জলি জ্ঞাপন কংগ্রেস নেতা রতন দাসের
by prasenjit
written by prasenjit
জনতার কলম ,ত্রিপুরা,আগরতলা প্রতিনিধি :- বাধারঘাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস কমিটির উদ্যোগে প্রয়াত প্রাক্তন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষ শ্রদ্বাঞ্জলি জ্ঞাপন ও পাশাপাশি এক মিনিট নীরবতা পালন করা হয় এদিন, উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস এস সি ডিপার্টমেন্টের সহ-সভাপতি, তথা বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ভারতের জাতীয় কংগ্রেসের বিজিত প্রার্থী রতন দাস, প্রদেশ কংগ্রেসের সম্পাদক দিলীপ সুর চৌধুরী, বাধারঘাট ব্লক কংগ্রেসের ওবিসি চেয়ারম্যান সঞ্জিব দেব, কংগ্রেস নেতা তপন দত্ত, প্রমুখ নেতৃবৃন্দ, এদিন এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান থেকে প্রাক্তন রাষ্ট্রপতির জীবনের কৃতি তুলে ধরেন, কংগ্রেস নেতা রতন দাস, তিনি আরো বলেন ভারত রত্ন হিসেবে কংগ্রেসের রাজনীতিতে অনেক সময় কাটিয়েছেন উনি, ভারতের রাজনীতিতে এই ধরণের নেতৃত্বের আগামী দিনে শূন্যস্থান পূরণ করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে বলে তিনি ব্যাক্ত করেন।
জনতার কলম ,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- যোগাযোগ মাধ্যমই হলো যে কোন একটা রাজ্যের উন্নয়নের মূল চাবিকাঠি । আর এই যোগাযোগের মাধ্যম যতটা সুগঠিত ও ভালো হবে এলাকার উন্নয়নের গতিও ততটাই সুদূর প্রসারিত হবে । পাশাপাশি এলাকার মানুষজনের অর্থনৈতিক পরিকাঠামোর মানও অনেকটাই পাল্টে যাবে । কিন্তু বিগত দীর্ঘ ২৫ বছরের বাম জমানায় বাম সরকার ওই সময়ে কতটা উন্নয়নের কাজ করেছে তারই এক বাস্তব চিত্র পাওয়া গেল, তেলিয়ামুড়া আর ডি ব্লকের অন্তগর্ত সর্দু-কর-করী ADC ভিলেজের চরনমণি পাড়া থেকে । উল্লেখ্য, ওই এলাকায় সরকারি অনুদান প্রাপ্ত একটি বিদ্যালয়ও রয়েছে, যার নাম জিত্তন হীল এস.বি স্কুল । ওই এলাকার রাস্তাঘাটের বর্তমানে এতটাই করুন অবস্থা যে পথচারী থেকে শুরু করে স্কুলের ছাত্র-ছাত্রীরা চলাচল করতে গেলেও বেগ পেতে হয়। ওই চরণমনি পাড়ার রাস্তায় কিছু কিছু অংশে ইট সলিং হলেও রাস্তার অধিকাংশ জায়গায় ইট সলিং পর্যন্তও হয় নি । কাঁচা রাস্তা দিয়েই পথচারী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের চলাচল করতে হচ্ছে নিত্যদিন । তবে বর্ষার মরশুমের দিনগুলিতে ওই রাস্তার অবস্থা করুণ থেকে আরও করুণতর আকার ধারণ করে । উল্লেখ্য, সূত্রে জানা গেছে, ওই রাস্তাটি পূর্ত দপ্তরের অধীনে থাকলেও কোনও এক অজ্ঞাত কারণেই রাস্তাটির বেহাল দশা বর্তমানেও বহাল রয়েছে ।।
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- বাঙালির গর্ব ভারতবাসীর গর্ব ভারতরত্ন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় কে শ্রদ্ধা জানালো উদয়পুর জেলা কংগ্রেস। মঙ্গলবার উদয়পুর জামতলা স্থিত জেলা কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়ানে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় এবং শোকজ্ঞাপন করা হয়। এদিন এই শোকজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় কে শ্রদ্ধা জানান উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস সহ কংগ্রেস নেতৃত্বরা। উল্লেখ্য, সোমবার বিকেলে দিল্লির সেনা হাসপাতালে প্রয়াত হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়।
করোনা সংক্রমণ রোধে রাজধানীর লেক চৌমুহনী বাজারকে বিবেকানন্দ ময়দানে স্থানান্তরিত করা হলে নানান সমস্যার অজুহাত দেখাচ্ছে ব্যবসায়ীরা
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে ক্রমাগতভাবে বেড়ে চলা করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার ও প্রশাসন নানা নির্দেশিকা জারি করার পরও রাজধানীর বাজার হাট গুলিতে যেভাবে সরকারি নির্দেশিকা অবমাননা পরিলক্ষিত করা যায়, তা পরিলক্ষিত করে রাজধানীর চৌমুহনী বাজারকে স্থানান্তরিত করা হয় রাজধানীর বিবেকানন্দ ময়দানে। পূর্বে একসময় তাদেরকে একই জায়গায় নিয়ে আসার পর বাজার ব্যবসায়ীরা নানান সমস্যার অজুহাত দেখিয়ে বাজারকে পুনরায় আগের জায়গায় নিয়ে যাওয়ার আবেদন রেখেছিল সরকারের কাছে, ঠিক তখনই রাজ্য সরকারের একজন বিধায়কের আদেশে বাজার পুনরায় আগের জায়গায় নিয়ে আসা হয় কিন্তু ক্রমাগতভাবে সরকারি নির্দেশিকার অবমাননা করতে থাকেন ব্যবসায়ীরা। এখন আবার তাদেরকে বিবেকানন্দ ময়দানে পুনরায় নিয়ে আসা হলে তারা সেই একই কায়দায় অজুহাত দেখানো শুরু করেছে। মহামারী করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কতটুকু কার্যকর হয় এবং বাজার ব্যবসায়ীরা সরকারি নির্দেশিকা কতটুকু পালন করেন সেটাই রইল দেখার।
পূর্বঘোষণা অনুযায়ী ট্রাফিক দফতরের উদ্যোগে চালানো হলো সচেতনতা অভিযান
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর চন্দ্রপুর আশ্রম চৌমুহনী এলাকায় মোটর সাইকেল চালক ও সহ- চালককে হেলমেট পরিধান করে বেরোবার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখতে ট্রাফিক দফতরের উদ্যোগে চালানো হয় অভিযান। এ দিনের কর্মসূচি থেকে ট্রাফিক ডিএসপি বিষ্ণু দেবনাথ বক্তব্য রাখতে গিয়ে জানান যারা হেলমেট পরিধান না করে রাস্তায় বেরোবেন তাদের মধ্যে মোটরসাইকেল চালককে 1000 টাকা জরিমানা ও সহ চালককেও এক হাজার টাকা জরিমানা করা হবে বলে জানান এবং যারা ট্রাফিক দপ্তরে নির্দেশ মেনে হেলমেট পরিধান করে বেরিয়েছেন তাদেরকে বাহ্ বাহ্ দিতে ভুলেন নি তিনি।
প্রাক্তন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়ানের কারণে স্থগিত রাখা হল ফিট ইন্ডিয়া ফ্রিডম রান কর্মসূচি
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে স্টেট্ এনএসএস সেলের ফিট ইন্ডিয়া ফ্রিডম রান কর্মসূচি আয়োজিত হওয়ার কথা ছিল তা গতকাল ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়ানে ক্ষুদ্র পরিসরে কর্মসূচি পালন ও প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করে ছেড়ে দেওয়া হলো। আজকের পরিবর্তে এই কর্মসূচিটি আগামী দিনে কবে ও কোথায় পালন করা হবে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে জানালেন এদিনের অনুষ্ঠানের এক কর্মকর্তা।
Older Posts
