জনতার কলম প্রতিনি ধি ত্রিপুরা আগরতলাঃ- মাক্স পরা কি শুধু জীবনের সুরক্ষার জন্য নাকি জরিমানার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জিসিএম বাজার উপস্থিত হতেই বাজার ব্যবসায়ীরা দোকানের কোনা থেকে টেনে এনে মাক্স মুখে দিলেন মিষ্টির দোকান থেকে শুরু করে মুদির দোকানে সবজি বিক্রেতা থেকে মাছ মাংস বিক্রেতা একটা বিরাট অংশ মাক্স ছাড়াই বাজারে বসে ব্যবসা করে যাচ্ছেন তাদের মধ্যে একটি অংশ মাক্স না পরে চলে এসে বাজার করতে দেখা গেল কিন্তু এই বাজারগুলো সমিতির নেতারা সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে জানিয়ে দিয়েছে কোনো ক্রেতা যদি মাক্স না পরে বাজারে আসে তাহলে তাদেরকে কোন রকম সামগ্রী দেওয়া হবে না আবার ব্যবসায়ীরাও মাস পরে দোকানদারি করবে এরকম এর এই নির্দেশিকা জারি করা হয়েছিল কিন্তু বটতলা বাজারে সদর মহকুমা প্রশাসনের বিশেষ বিশেষ অভিযান সংঘটিত হয় এই অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে যা রীতিমতো আতঙ্কের কারণ ইতিপূর্বে শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে এন্টিজেন টেস্ট হয়েছে সেই এন্তিজেন টেস্টের পর পজিটিভ সংখ্যা অনেক বেশি তাই কিভাবে জনগনকে করোনা ভাইরাস সংক্রমণ রোগ থেকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন বাজারগুলিতে মাক্স বিরুদ্ধে অভিযান শুরু করে দিয়েছে এদিন মাছ বিরুদ্ধে অভিযানে নেমে সংবাদমাধ্যমের সামনে বলতে গিয়ে জানান বাইট রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানছে না আবার মাক্স না পড়ার প্রবণতা রয়েছে তবে এই প্রবণতা সবার মধ্যে নেই একটা অংশের মধ্যে আছে অর্থাৎ মাক্স না পড়া এবং সামাজিক দূরত্ব না মানা এই প্রবণতা দেখে দিয়ে দেখা দিয়েছে বটতলা বাজার মোট চৌমুনী এবং বিভিন্ন জায়গায় এই সময়ের মধ্যে বাজারগুলোতে এন্টিজেন টেস্ট করানোর দাবি উঠেছে তার পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করেছেন সচেতন মহল।
Monthly Archives
September 2020
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- কাকড়াবন আর ডি ব্লকের অন্তর্গতমুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের একটি জলের পাম্প রয়েছে এ জলের পাম্প এর উপর প্রায় দেড়শ থেকে দুইশ কৃষক নির্ভরশীল এই পাম্পে নাকি দুইটি মটর রয়েছে এর মধ্যে একটি সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে পড়ে আছে অন্য টি দিয়ে কোনরকমে ধানের জমিতে জল দিচ্ছি তবে একটি মোটর দিয়ে সবগুলি জমিনে জল দেওয়া সম্ভব হচ্ছে না এই ব্যাপারে কৃষক জানান আমরা প্রতিনিয়ত ও জল জমিতে দিতে পারছি না তার কারণে ধানের জমি নষ্ট হয়ে যাচ্ছে অন্যদিকে পাম্প অপারেটর উপর মহলের দপ্তরকে ও মুড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কে এই বিষয়ে জানালে পঞ্চায়েতের প্রধান নাকি বলে আমি অনেক বার করে বলেছি তারা আসবে আসছে বলে এখনো আসে না এর পাশাপাশি এই ঘর টি বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে চারদিক দিয়ে পদ্ধতিকে তার বৈদ্যুতিক বাক্স সবগুলোই ছিটকে ছড়িয়ে পড়ে আছে এ নিয়ে কিছু হেলদোল নেই দপ্তরের এমনটাই অভিযোগ করলেন কৃষকরা।
জনতার কলম,ত্রিপুরা,কাঞ্চনপুর প্রতিনিধি:- কাঞ্চনপুর মহাকুমার জয়শ্রী ধনঞ্জয় পাড়া এস বি স্কুলের শিক্ষক শান্তি মল্লিক উনার বাড়ি তেলিয়ামুড়া । বেশ কয়েক বছর ধরে উনি ওই স্কুলে ছিলেন। ধনঞ্জয় পাড়া এস বি স্কুল টি টি এ এ ডি সি শিক্ষা দপ্তরের অধীনে । বাম জমানায় ওনার বদলির অর্ডার বের হয়েছিল । ধনঞ্জয় পাড়া থেকে খেদাছড়া খুমলুং এস বি স্কুলে। কিন্তু অর্ডারটি শিক্ষকের হাতে এসে পৌঁছয়নি। এই কয়েকদিনের মধ্যে অর্ডারটি শিক্ষক শান্তি মল্লিকের হাতে শিক্ষা দপ্তর হইতে পৌঁছে দিয়েছে ।এখন ঐ শিক্ষক যাতে পুনরায় ধনঞ্জয় পাড়া এস বি স্কুলে বহাল থাকে তাই এলাকাবাসী এবং এসেনসিয়াল কমিটি আজ এডিসি শিক্ষা দপ্তরের সামনে কোভিড নাইনটিন ডিসটেন্স বজায় রেখে ডেপুটেশন ও ধরনায় বসেছেন। তাদের বক্তব্য ওই শিক্ষককে ঐ স্কুলে দিতে হবে নাইলে শিক্ষকের বাড়ির আশেপাশে যে কোন স্কুলে দিতে হবে । সংবাদ লেখা পর্যন্ত জানা যায় আইএস সাইনাত চাকমা বলেন এলাকাবাসীদের কে তাদের লিখিত শিক্ষা দপ্তরের উর্ধত কতৃপক্ষ্যের কাছে পৌঁছে দিবেন । এবং এই মাসের 20 তারিখের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাবেন বলে আশ্বাস দেন এলাকাবাসীদের ।
জনতার কলম,ত্রিপুরা,শান্তিরবাজার প্রতিনিধি :- শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া কমিউনিটি হলে দক্ষিন জেলার তপশিলী জাতি মোর্চার উদ্যোগে এক সাংগঠনিক সভার আয়োজন করাহয়। এই সাংগঠনিক সভায় দক্ষিন জেলার সবকয়টি মন্ডলে তপশীলি জাতি মোর্চার মন্ডল সভাপতি ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের দায়িত্ব বুঝিয়ে দেওয়াহয় ও আগামীদিনে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন আলাপ আলোচনাকরাহয়। আজকের এই সাংগঠনিক সভার মধ্যদিয়ে শিক্ষক দিবসকে কেন্দ্র করে তপশিলী জাতি মোর্চার উদ্দ্যোগে দুইজন শিক্ষককে সংবর্ধনা প্রদানকরাহয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলী জাতি মোর্চার রাজ্য সভাপতি টুটন দাস , তপশিলী জাতি মোর্চার দক্ষিন জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, বিজেপির দক্ষিন জেলার সাধারন সম্পাদক তথা ৩৬ শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
জনতার কলম,ত্রিপুরা, বিশালগড়,প্রতিনিধি:- বিশালগড় মহাকুমার মধুপুর থানা গোপন খবরের ভিত্তিতে ৪ কুখ্যাত চোর কে আটক করল কমলাসাগর মিয়াপাড়া থেকে।
নাম বিল্লাল মিয়া বয়স ৩৯ সুলমেন মিয়া বয়স ২৯ নন্দলাল সবর বয়স ৩৫ বুরখান উদ্দিন বয়স ২৮ তারা উভয়ের বাড়ি কমলাসাগর মিয়াপাড়া তে। ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন যাবৎ তাদের সম্পর্কে মধুপুর থানায় চুরি ছিনতাইবাজ এর অভিযোগ ছিল। তাই গতকাল গভীর রাতে মধুপুর থানার ওসি তাপস দাসের নেতৃত্বে বিশাল টিএসআর বাহিনী নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। পরবর্তী সময়ে রোজ শনিবার দুপুর ১২ টায় অভিযুক্ত ৪ যুবককে বিশালগড় মহকুমা আদালতে তুলে দেওয়া হয়।
১২ ঘন্টা ত্রিপুরা বন্ধের সমর্থনে তেলিয়ামুড়া কংগ্রেসের কর্মী সম্মেলন
by prasenjit
written by prasenjit
জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- আগামী ৮-ই সেপ্টেম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ১৭ টি শাখা সংগঠনের ডাকা ১২ ঘন্টা ত্রিপুরা বন্ধের সমর্থনে আজ শনিবার দুপুর ১২ টা নাগাদ তেলিয়ামুড়ার শান্তিনগরস্থিত কংগ্রেস ভবনে একটি কর্মী সম্মেলন করা হয় । উক্ত এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিন্হা । এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুশান্ত চক্রবর্তী সহ কংগ্রেস সেবাদলের অন্যান্য নেতৃবৃন্দরা । আজকের এই সভা থেকে আগামী ৮-ই সেপ্টেম্বর ত্রিপুরা বন্ধের সমর্থনের আহ্বান করেন । অন্যদিকে প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা আজ তথা শনিবার কর্মী সম্মেলনকে কেন্দ্র করে তেলিয়ামুড়া কংগ্রেস ভবন থেকে ঢাক-ঢোল পিটিয়ে প্রচার করা হলেও হাতেগোনা সাত থেকে আটজন কর্মী-সমর্থকদের নিয়ে তেলিয়ামুড়া কংগ্রেস ভবনে সভা করেন বীরজিৎ সিনহা । তৎসঙ্গে এই সভা করে উনি উনার অস্তিত্বও জানান দিতে চাইছেন । যেই জায়গায় দাঁড়িয়ে এই করোনা মহামারী পরিস্থিতিতে শ্রমিক অংশের মানুষের বর্তমানে “নুন আনতে পান্তা ফুরায়” অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা-র ডাকা ১২ ঘন্টা ত্রিপুরা বন্ধকে কেন্দ্র করে জনমনে একপ্রকার ক্ষোভ বিরাজ করছে । তার পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে বলেছেন, এই ত্রিপুরা বন্ধ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সমর্থন করেন না । উনার এই স্পষ্ট বার্তার পরেও বীরজিৎ বাবু উনার কিছু সাঙ্গ-পাঙ্গদের নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বন্ধের প্রচার করলেও সেইরকম কোন সাড়া পাওয়া যাচ্ছে না । ফলশ্রুতি হিসেবে এক প্রকার কংগ্রেসের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে চলে আসলো । কারণঃ বন্ধকে কেন্দ্র করে রাজ্যস্তরে নানা নাটক মঞ্চস্থ উপস্থাপিত হতে চলেছে প্রতিনিয়তই । যে জায়গায় দাঁড়িয়ে বর্তমান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন এই বন্ধ মানছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে অন্যদিকে প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা বাবু তার কিছু সাঙ্গপাঙ্গদের নিয়ে কংগ্রেস কর্মীদের দোয়ারে দোয়ারে ঘুরছেন আগামী ৮-ই সেপ্টেম্বর ১২ ঘন্টার এই ত্রিপুরা বন্ধ কে সমর্থন করার জন্য । ফলে এক প্রকার “হাস্যকর পরিবেশ” সৃষ্টি হয়েছে গোটা তেলিয়ামুড়া মহকুমা এলাকা জুড়ে । আজ অর্থাৎ শনিবার তেলিয়ামুড়া কংগ্রেস ভবনেও একই চিত্র ফুটে উঠল কংগ্রেসের “গুষ্টি কোন্দলের জেরবার” । অন্যদিকে আসন্ন আগামী ৮-ই সেপ্টেম্বর তেলিয়ামুড়া এলাকায় মঙ্গলবার সাপ্তাহিক বাজার বন্ধ থাকবে । এই সাপ্তাহিক বন্ধে এমনিতেই তেলিয়ামুড়ায় ওই দিন কোন লোকজন খুব একটা বাড়ি থেকে বের হয়ে বাজারে আসবে না । এখন দেখার বিষয় আগামী ৮-ই সেপ্টেম্বর আদৌ কী এই ত্রিপুরা বন্ধ জনগণ সমর্থন করবে কি না !!!
জনতার কলম প্রতিনি ধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্য সাধারণ জনগণকে বেশি অর্থ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা নতুন কিছু নয়। এমনই এক প্রতারণার চক্র ফেলা হয়েছিল রাজ্যে। বি বি সি এল নামক প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থার নাম নিয়ে রাজ্যের সাধারণ জনগণকে যদি নিজস্ব জায়গা থাকে তাহলে তাদেরকে পেট্রোল পাম্প ও ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য নানান সংস্থা স্থাপনের ক্ষেত্রে সাহায্য করে দেবে এবং এর জন্য কিছু অর্থ ও দাবি করেন প্রতারকরা। কিন্তু কর্তৃপক্ষের দাবি বি বি সি এল নামক যে বেসরকারি সংস্থার নাম করে নানান সংস্থা স্থাপনে সাহায্যের যোগান দেবে বলেছিল প্রতারকরা সেই সংস্থা সেই সাহায্যের বিনিময়ে কোন কিছু নেন না বলে জানান। আজ রাজধানীর পূর্ব থানার পুলিশ প্রতারণার দায়ে তিনজন প্রতারককে আটক করে এবং তাদের সাথে আরো অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছেন বলে জানালেন পূর্ব থানার পুলিশ আধিকারিক।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- যাদের হাত ধরে সমাজের ছাত্র-ছাত্রীরা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয় আজ তারাই ৫ সেপ্টেম্বর মহান শিক্ষক দিবসের পূর্ণ লগ্নে রাস্তায় নেমেছেন এর চাইতে বেদনাদায়ক কি হতে পারে বলে শুভবুদ্ধি অংশে মানুষদের মধ্যে এমনই প্রশ্ন ছুড়লেন কমল সাহা। নিজেদের ন্যায্য দাবী নিয়ে আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের পরে রাস্তায় নেমে মৌন সভায় মিলিত হন ১০৩২৩ এড-হক শিক্ষক পে কর্মচারী সংগঠনের শিক্ষক কর্মচারীরা। আজ সেই মৌন সভা থেকে রাজ্য সরকারের প্রতি আবেদন রাখেন সুপ্রিম কোর্টের গাইড লাউন অনুযায়ী তাদের জন্য অতি সত্বর বিকল্প ব্যবস্থা করার।
রাষ্ট্রীয় শোক পালনের সময় সীমা পেরিয়ে গেলে পালন করা হবে শিক্ষক দিবস- রতন লাল নাথ
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- এক জন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে, তা নয়। তিনি থাকতে পারেন জীবনের যে কোনও ক্ষেত্রেই। তিনি যে পড়ুয়াকে শেখাবেন , তাই নয়। তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশা দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয়, একজন ভাল মানুষ হতে শেখাবেন। এমনই এক আদর্শ শিক্ষকের জন্মদিন ৫ সেপ্টেম্বর, এই আদর্শ শিক্ষকের জন্মদিনকে স্মরণ করে আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তিনি হলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন। উনার জন্মদিন কে কেন্দ্র করে সারা ভারতবর্ষে শিক্ষক দিবস উদযাপন করা হয় এবং পাশাপাশি আমাদের রাজ্য ত্রিপুরাতেও শিক্ষক দিবস পালন করা হয়, বিগত কিছুদিন পূর্বে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর প্রয়ানকে ঘিরে সাত দিনব্যাপী সারাদেশে আমরা রাষ্ট্রীয় শোক পালন করায়, এবছর যথাসময়ে শিক্ষক দিবস পালন করতে পারছি না কিন্তু রাষ্ট্রীয় শোক পালনের সময় সীমা পেরিয়ে গেলে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করা হবে এবং সমাজের প্রীতি ও শ্রদ্ধেয় শিক্ষকদের মধ্যে সম্বর্ধনা প্রদান করা হবে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
পাচ দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের দ্বারস্থ হল দপ্তরের অনিয়মিত কর্মীরা
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- পাঁচ দফা দাবির ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এর নিকট ডেপুটেশনে মিলিত হল স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা চাকরিরত অবস্থায় মারা গিয়েছেন তাদের পরিবারের একজনকে চাকরি প্রদান করা এবং যারা কাজ করে খালি হাতে বাড়ি ফিরে গিয়েছেন তাদেরকে চিহ্নিত করে এককালীন আর্থিক সুযোগ-সুবিধা প্রদান করা দাবি রাখেন। তাছাড়া বর্তমানে রাজ্যে রাষ্ট্রবাদি সরকার প্রতিষ্ঠিত থাকার পরও রাজ্যের সাধারণ মানুষের উপর এধরণের পেটে আঘাত আনা কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন দপ্তরের আমলারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানালেন কর্মচারীরা।
