জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- আট দফা দাবির সমর্থনে মঙ্গলবার গোমতী জেলা শাসক ডঃ তরুণ কান্তি দেবনাথ এর নিকট স্মারকলিপি প্রদান করলো সিপিআই পি আই ( এম এল ) গোমতী জেলা কমিটি। এদিন এই স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সি পি আই (এম এল) এর গোমতী জেলা কমিটির পক্ষে পার্থ কর্মকার, গোপাল রায়, রুবেল সরকার। সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির উদয়পুর মহকুমা কমিটির পক্ষে রোশেনা বিবি, শংকরী দেবনাথ ও রাশিয়া বিবি। এদিন মাইক্রোফিনান্স সংস্থাগুলোর ঝৃন মুক্তির জন্য কিস্তি ও সুদে বিশেষ ছাড়, বিভিন্ন সরকারী ব্যঙ্ক থেকে স্বল্প সুদে ঋণ মঞ্জুর, মজুরি বৃদ্ধি ও অন্যান্য আটটি দাবীতে এদিন গোমতী জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
Monthly Archives
September 2020
করোনা পরিস্থিতি সজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী: যে কোনো মূল্যে পরিষেবা নিশ্চিত করার আদেশ
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা,আমবাসা,প্রতিনিধি :- সঠিক দায়িত্ত্ব পালন করা এবং গুনগত মান বজায় রেখে আক্রান্তদের পরিষেবা নিশ্চিত করার কড়া বার্তা দিয়ে আমলা আধিকারিকদের কার্যত চরম সতর্কবার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমবাসায় করোনা পরিস্থিতি ক্রমেই বেলাগাম হয়ে উঠছে। ইতোমধ্যে ধলাই জেলায় সরকারি অ্যাম্বুলেন্স এ এক করোনা পজিটিভ রোগীর মৃত্যু কে ঘিরে আরো জটিল হয়েছে পরিস্থিতি। সরাসরি কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে সরকারি আমলাদের দিকে। এ অবস্থায় বুধবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য ক্যাবিনেটের কলিগ খাদ্য ও ক্রীড়া দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব কে সঙ্গে নিয়ে জেলার দুটি কোভিড কেয়ার সেন্টার পি আর টি আই ও আমবাসা পরিদর্শন করেন । কথা বার্তা বলেন রোগীদের সঙ্গে । তিনি বলেন, “এখানের রোগীদের যাতে আগরতলা যেতে না হয় সেজন্য এখানেই সর্বোত ব্যবস্থা ওপরিষেবা নিশ্চিত করা হচ্ছে। তাছাড়া জেলা হাসপাতালে নষ্ট যন্ত্রপাতি গুলো অতি দ্রুত ঠিক করা হবে । রাজ্য সরকার প্রত্যেক রাজ্যবাসীর জন্য সর্বোচ্চ পরিষেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ”। মুখ্যমন্ত্রী এর আগে জেল শাসক অফিস র কনফারেন্স হলে গুরুত্ত্বপূর্ণ বৈঠক করেন জেলার আমলা আধিকারিক সহ জেলা পর্যায়ের জনপ্রতিনিধিদের নিয়ে।বৈঠক শেষে আমবাসা টাউন হলে দলীয় কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সম্ভবত আসন্ন এডিসি ভোট ও পুর ভোটের রণ কৌশল নির্ধারণে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এবারই সম্ভবত প্রথম বিজেপি শাসিত ত্রিপুরায় আঞ্চলিক সংস্থাগুলোর ভোট হতে যাচ্ছে। এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী খোয়াই যান মুখ্যমন্ত্রী।
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- গভীর রাতে উদয়পুর মহাকুমাধীন খুপিলং এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বিকেলে কৃষকরা চাষাবাদ শেষে বাড়িতে ফিরে আসে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে রাতের আধারে জিঙ্গা, উস্তা এবং বেগুন গাছ নষ্ট করে দেয় দুষ্কৃতীরা।এদিন সকালে কৃষকরা জমিতে কাজ করতে গেলেই তাদের মাথায় হাত।স্বপ্ন দিয়ে একটু একটু করে গড়া তাদের ফসলগুলো নিষ্প্রাণ এবং ধুলিস্যাৎ।তাদের অভিযোগ এর আগেও একবার উপজাতি কয়েকজন উশৃংখল যুবক মিলে তাদের ফসল নষ্ট করে দেয় তখন কিল্লা থানায় লিখিতভাবে বিষয়টি জানানো হয় কিন্তু প্রশাসনিক তরফে কোনোও সাহায্য মেলেনি কৃষকদের।এখন প্রশ্ন হল, যে কৃষকরা সকলের মুখে অন্ন জোগায় তাদেরকেই যদি সর্বস্বান্ত করার চেষ্টা করা হয় তখন তারা যাবে কোথায়।এখন দেখার কৃষকদের সাহায্যার্থে প্রশাসন কী ভূমিকা গ্রহণ করে।
জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ চলছে ঊর্ধ্বমুখী । এইবার করোনা ভাইরাস থাবা বসালো তেলিয়ামুড়ার স্টেট ব্যাংকে । উল্লেখ্য, তেলিয়ামুড়ার স্টেট ব্যাঙ্কের দুই জন কর্মরত সরকারী কর্মচারী গতকাল অর্থাৎ মঙ্গলবার শারীরিক অসুস্থতা বোধ করায় তাদেরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে অ্যান্টিজেন টেস্ট করালে আজ তথা বুধবার সকাল নাগাদ তাদের রিপোর্ট পজিটিভ আসে । তবে সেই খবর আসার সাথে সাথেই আজ তথা বুধবার তেলিয়ামুড়া স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার সহ সকল স্টাফদের এন্টিজেন টেস্ট করানোর জন্য তেলিয়ামুড়া হাসপাতালে যায় তেলিয়ামুড়া স্টেট ব্যাঙ্কের মোট ১৮ জন স্টাফ । পরবর্তীতে এই ১৮ জনের মধ্যে এন্টিজেন টেস্টে মোট ৬ জনের রিপোর্ট পজেটিভ আসে বলে হাসপাতাল সূত্রে জানা যায় । উল্লেখ্য, বর্তমানে তেলিয়ামুড়া স্টেট ব্যাংকের ব্রাঞ্চ বন্ধ রাখা হয়েছে তার জন্য গ্রাহকরা এক প্রকার বিপাকেও পড়েছে । অন্যদিকে আজ বুধবার তেলিয়ামুড়া স্টেট ব্যাংক পুরোপুরিভাবে স্যানিটাইজার করা হবে বলেও সূত্রে জানা যায় । তেলিয়ামুড়া স্টেট ব্যাংকে স্টাফদের মধ্যে করোনা আক্রান্তের খবর তেলিয়ামুড়া এলাকা জুড়ে ছড়িয়ে পড়তেই জনগণের মধ্যে একপ্রকার আতঙ্ক বিরাজ করছে ।।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আগামী 10 তারিখ থেকে 3 দিন ব্যাপী ক্ষমলুর এর সদর দপ্তরের সামনে তিনদিনের ধর্মঘটের ডাক দিলেন 10323 ভিকটিমইজ শিক্ষক-শিক্ষিকারা। বুধবার আগরতলার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে জাস্টিস ফর 10323 শিক্ষকরা এই দাবি তুলে ধরেন। বিগত পাঁচ মাসের অধিক সময় ধরে 10323 শিক্ষক রা সমস্যার সম্মুখীন হয়ে দিনযাপন করছেন তাদের চাকরি যাওয়ার পর তাদের মধ্যেই কোন কোন শিক্ষকরা মদের দোকান থেকে শুরু করে চায়ের দোকান খুলে বসেন একমাত্র উপার্জনের জন্য তার পরে ও সরকার তাদের জন্য কিছু করছে না। 10323 শিক্ষক কর্মচারী সংগঠন কে উচ্চ আদালত থেকে রায় ঘোষণা করেছিলেন রাজ্য সরকার ইচ্ছা করলে তাদেরকে চাকরি দিতে পারেন কিন্তু বর্তমান সরকার নির্বাচনের আগে থেকেই যে প্রতিশ্রুতি গুলো দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি একটাও পালন করেননি তাই এবার নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশনের নামতে বাধ্য হলেন 10323 শিক্ষকরা। 10323 শিক্ষকরা তাদের চাকরি আদায়ের লক্ষ্যে গণ ডেপুটেশন থেকে শুরু করে গণনা এমনকি রাস্তা অবরোধ পর্যন্ত করে চলছেন কিন্তু রাজ্য সরকার কোন কাজ করছেন না আর তাতেই বোঝা বুঝা যায় বিধানসভা নির্বাচনের আগে বিজিপি আইপিএফটি জোট শরিক দল যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো পুরোপুরি মিথ্যে এমনটাই বলছে 10323 শিক্ষক শিক্ষিকা রা
করোণা রোগীদের সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে মানবাধিকার কমিশন
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যের করোনা আক্রান্তদের সুচিকিৎসা, জি বি হাসপাতাল এ পর্যাপ্ত চিকিৎসা কর্মী নিয়োগ করা, এবং যে করোনা রোগীরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচী হাতে নিল ত্রিপুরা মানবাধিকার কমিশন। এ দিনের কর্মসূচি থেকে মানবাধিকার কমিশনের সভাপতি পুরুষোত্তম রায় বর্মন বক্তব্য রাখতে গিয়ে জানান যে রাজ্যের কোভিদ কেয়ার সেন্টারে চিকিৎসা নিয়ে গাফিলতি করা হচ্ছে কেননা করোনা রোগীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে আসছে বলে খবর এবং এই মহামারী পরিস্থিতিতে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ বলেও অভিযোগ আনেন তিনি তাছাড়া রাজ্য সরকার এই ভয়াবহ পরিস্থিতির তথ্য জনসম্মুখে লুকিয়ে রেখে পরিস্থিতিকে আরো আতঙ্কিত করছেন বলে জানান তিনি এছাড়া এদিন এদিন তিনি রাজ্য সরকারকে আবেদন রাখেন যে রাজ্যের হাসপাতালে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে পর্যাপ্ত ভূমিকা গ্রহণ করার।
রাজ্যে বিজেপি সরকারের আড়াই বছরের জনকল্যাণমুখী কাজের বিবরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যের আইপিএফটি ও বিজেপি সরকারের আড়াই বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যে ধুমধামের সাথে পালন করা হলো তার থেকে বাদ যায়নি আগরতলার কৃষ্ণনগর স্থিত এদিন কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজিপি আইপিএফটি সরকারের আড়াই বছর পূর্তি উপলক্ষে কি কি কাজ করেছেন এবং কি কি জনকল্যাণমুখী কাজগুলো আগামী দিনে করবেন সে সম্পর্কে বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি জানান বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দল ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছিলেন সে বিষয়ে তদন্তের 100% কাজ করে যাচ্ছেন তার সাথে সাথে আরও বাকি যেসব কাজগুলি আছ সে গুলোকে পূরণ করার জন্য রাজ্য সরকার কাজ করে যাচ্ছেন বিশেষ করে রাজ্যের জনগণ বিজিপি আইপিএফটি সরকারকে ক্ষমতায় এসেছিলেন জনগণের কল্যাণের জন্য তাই বর্তমান সরকার জনকল্যাণমুখী কাজ করে চলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বর্তমান দেশ ও রাজ্যের মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোগ যেভাবে ছড়িয়ে গেছে তাতে করে ত্রিপুরা রাজ্য বাদ যায়নি তাই রাজ্যের জনগণকে করোনা ভাইরাস সংক্রমণ রোগ থেকে সচেতন থাকা এবং সবাই যেন বর্তমান পরিস্থিতিতে বাড়িতে থেকে নিজেরা সচেতন থাকেন তার দিকে নজর দেবার আবেদন জানান।
সমান অধিকারের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলার উদ্বাস্তু কমিটি
written by janatar kalam
জনতার কলম প্রতিনি ধি ত্রিপুরা আগরতলাঃ- বুধবার পশ্চিম জেলা ও সিপাহী জলা জেলার উদ্বাস্তু উন্নয়ন কমিটি পশ্চিম জেলা জেলাশাসকের নিকট ডেপুটেশনে মিলিত হন। এদিন বক্তব্য রাখতে গিয়ে ডেপুটেশনের মূল বিষয়বস্তু তুলে ধরেন উদ্বাস্তু কমিটির এক কর্মকর্তা তিনি জানান বিগত বামফ্রন্ট সরকারের আমলে উদ্বাস্তু ২২৩ পরিবারকে ৪টি কলোনিতে জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু নজরে এসেছে এরমধ্যে কতিপয় কিছু এপিএল পরিবার সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে আজ জেলাশাসকের দ্বারস্থ উদ্বাস্তুরা। তাদের বক্তব্য যখন উগ্রপন্থীরা তাদেরকে মেরেছিল তখন তো তাদের মধ্যে কেউ এপিএল বিপিএল ছিলনা তো এখন কেন? এই প্রশ্নের জবাবে উদ্বাস্তুদের জন্য প্রশাসন কী ভূমিকা নেই সেটাই এখন দেখার।
দলীয় সংগঠনকে মজবুত করার লক্ষে অনুষ্ঠিত হল সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক সভা
by prasenjit
written by prasenjit
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শাহ করিম উদ্দিন এবং রাজ্য প্রভারি জসীম উদ্দীন। এদিন সাংগঠনিক সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।পাশাপাশি আগামী দিনে সংগঠনকে কিভাবে আরো মজবুত করা যায় সে বিষয়েও আলোচনা করা হয় এদিন। তবে সভাপতি জানান, সংখ্যালঘুর মানুষরা দলের দিকে এগিয়ে নিয়ে আসতে সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও আগামী দিনের সরকারি প্রকল্পগুলি কিভাবে পাস করা যায় সে বিষয়েও আলোচনা হয় জেলা সভাপতিদের সাথে।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- মন্থর গতিতে চলছে আগরতলায় স্মার্ট সিটি প্রকল্পের কাজ, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতাভুক্ত জগন্নাথ বাড়ি পার্ক প্রকল্পের কাজ চলাকালীন সময়ে পরিদর্শনে এসে কর্মীদেরকে একপ্রকার হুংকার দিলেন নবনির্বাচিত জেলা শাসক শৈলেশ কুমার যাদব। প্রকল্পের কাজ সম্পন্ন করে চলতি মাসের মধ্যেই হস্তান্তর করার কথা থাকলেও তারিখটি পিছানোর পাশাপাশি প্রকল্পের কাজ এখন পর্যন্ত ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং বাকি ৩০ শতাংশ ৭০% সম্পন্ন হয়েছে এবং বাকি ৩০ শতাংশ সম্পন্ন হতে হতে নভেম্বর মাস অবধি গড়াতে পারে বলে জানালেন শ্রমিকরা৷ স্মার্ট সিটি প্রকল্পের আওতাধীন জগন্নাথ বাড়ি পার্কের পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গা প্রকল্পের কাজের ক্ষেত্রেও একই রকম চিত্র পরিলক্ষিত হল। জেলাশাসক শৈলেশ কুমার যাদব চাইছেন এই প্রকল্পে কাজ দ্রুত সম্পন্ন করে জনগণের স্বার্থে উন্মুক্ত করে দেওয়ার জন্য তাই প্রকল্পের কাজের ঠিকাদার গুলিকে একপ্রকার হুঁশিয়ারি দিলেন তিনি। আগরতলা শহরকে স্মার্ট সিটি রূপে ঢেলে সাজানোর যে কাজ হাতে নিয়েছে রাজ্য সরকার তা একমাত্র করোণা আতঙ্কের জন্য থমকে গিয়েছে এই মুহূর্তে যদি করোণা আতঙ্ক না থাকতো তাহলে এই কাজ দ্রুত সম্পন্ন হত বলে ধারণা অভিজ্ঞমহলের।
