জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- ১২দফা দাবির সমর্থনে আজ উদয়পুরে ২১ সেপ্টেম্বর বারো ঘন্টার ত্রিপুরা বন্ধের প্রচার করেন ত্রিপুরা প্রদেশ প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা lগর্জমান মিছিল উদয়পুর জেলা কংগ্রেসের ভবন থেকে শুরু করে সেন্ট্রাল রোড ও নিউ টাউন রোডে থানার সামনে ও জামতলা কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয় এই মিছিলl এর আগে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা বলেন, বি জে পি – আই পি এফ টি জোট সরকারের আড়াই বছরের শাসনে রাজ্যে চরম নৈরাজ্য ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে lআজকে পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে উদয়পুর জেলা কংগ্রেস ভবনের সামনে লিফলেট বিতরন করা হয়। এই লিফলেট বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা । এর আগে সাংবাদিক সম্মেলনে নিজের দলের ও শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন l তিনি অভিযোগ করেন, কংগ্রেসের একাংশ নেতৃত্ব এই বনধের বিরোধিতা করছে l এটা রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি ভালো ভাবে মেনে নিচ্ছে না l সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অভিযোগ করেন , রাজ্যে প্রতিনিয়ত ও নারী ধর্ষণ খুন সন্ত্রাস অব্যাহত রয়েছে এবং বিরোধী কর্মীদের উপর আক্রমণ হামলাও অব্যাহত l এর প্রতিবাদে 12 ঘন্টার ত্রিপুরা বনধ পালনের দাবি জানানো হয়ে l উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস, নিত্য গোপাল সাহা, সহ জেলা কংগ্রেস নেতা গণ l
Monthly Archives
September 2020
10323 শিক্ষকদের পাশে দাঁড়িয়ে গোমতী জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন সি পি আই এম এলের
written by janatar kalam
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি: চাকুরীচ্যুত 10323 শিক্ষকদের জন্য আর কাল বিলম্ব না করে স্থায়ীভাবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ আট দফা দাবি নিয়ে গোমতী জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন দিলো সি পি আই এম এল l ডেপুটেশন প্রদান কালে ৫ জনের প্রতিনিধি দলে ছিলেন সিপিআই (এমএল), ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার, জেলা কমিটির পক্ষে গোপাল রায় ও দেবাশিষ রায়,আইসা – র পক্ষে রুবেল সরকার ও কাজী সংগ্রামুন উদ্দিন। পরে সি পি আই এম এল রাজ্য সম্পাদক পার্থ কর্ম কার বলেন কোভিড – 19 মহামারী বিপর্যয়ের সময় চলতি শিক্ষা বর্ষে বিদ্যালয়ে পঠন পাঠন ও সব ধরনের পরীক্ষা বন্ধ ও স্থগিত রাখার দাবিতে সারা দেশব্যাপী ও রাজ্যে ব্যাপক জনমত গড়ে উঠেছে। অথচ ছাত্রছাত্রী, অভিভাবক ও সব অংশের মানুষের জোরালো মতামতকে অগ্রাহ্য করে কি কেন্দ্রে ও কি রাজ্যে, উচ্চ শিক্ষা ও বিদ্যালয় শিক্ষায় বিশেষ ধরনের পঠন পাঠন ও পরীক্ষা চালু করা হয়েছে। নিট ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু করা হয়েছে। নিট পরীক্ষায় মাত্র 74% ছাত্রছাত্রী অংশ নিতে পেরেছে। যা ছাত্রছাত্রী ও শিক্ষকদের জীবন নিরাপত্তাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপদাপন্ন করে তুলেছে। অভিযোগ সি পি ফলে এম এল রাজ্য কমিটির ল তাদের অভিযোগ, এতেপরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার খুবই কম। আমাদের রাজ্যে 20 শে আগস্ট হতে বিদ্যালয়ে ‘নেইবারহুড’ ক্লাশ চালু করা হয়েছে। তাতে করোনা আক্রান্ত হয়ে বিশালগড় নেহালচন্দ্র নগর বিদ্যালয়ের শিক্ষক রাধেশ্যাম সরকার ও সোনামুড়া গরুরবান্ধ বিদ্যালয়ের ছাত্র মারা যায়।আরও শিক্ষক আক্রান্ত হয়। চিকিৎসা পায়নি। পরে 29 শে আগস্ট তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। এমন একটা সময়ে এই ধরনের অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, যখন দেশে কোভিড মহামারী গণসংক্রমণ আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ভারত বিশ্বে তয় স্থান দখল নিয়েছে। জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।এই দু:সময়ে মানুষের হাতে কাজ নেই, রোজগার তলানিতে, সুচিকিৎসার অভাব, নগদ টাকার জন্য হাহাকার। রাজ্যে গোষ্ঠী সংক্রমণে প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চারশ থেকে ছয়শ দাঁড়িয়েছে । মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে lএইরকম উদ্বেগপূর্ণ পরিস্থিতিতে সি পি আই এম. এল রাজ্য কমিটি আট দফা দাবী নিয়ে গোমতী জেলা শিক্ষা আধিকারিকের কাছে শনিবার ডেপুটেশন দিয়েছে l দাবিগুরির মধ্যে উল্লেখযোগ্য হলো,চলতি শিক্ষা বর্ষে সব ধরনের পঠন পাঠন ও পরীক্ষা স্থগিত ও বন্ধ রাখতে হবে।যেহেতু 73% ছাত্রছাত্রীর কাছে এন্ড্রয়েড মোবাইল নেই, ইন্টারনেট নেই, আর্থিক সঙ্গতি নেই। অনলাইন ক্লাশ কার্যত ব্যর্থ প্রমানিত হয়েছে। তাই অনলাইন ক্লাশ চালু রাখতে হলে সরকারকে 73% ছাত্রছাত্রীদের জন্য এন্ড্রয়েড মোবাইল কিনে দিতে হবে।বিনামূল্যে ইন্টারনেট ও বিদ্যুৎ পরিষেবা দিতে হবে। বিপর্যয় ব্যবস্থাপনা আইন 2005 ইং অনুসারে ‘নেইবারহুড’ ক্লাশের ফলে কোরোনা আক্রান্ত হয়ে ছাত্র ও শিক্ষকের মৃত্যুর দায় রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরকে নিতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষায় সমস্ত ধরনের ফি মুকুব করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাশ বন্ধ থাকাকালীন সময়ে স্কুল কর্তৃক ছাত্রছাত্রীদের কাছ থেকে যাতায়াতের জন্য বাস ভাড়া আদায় বন্ধ রাখতে হবে।কোভিড 19 মহামারী সময়ে ছাত্রছাত্রীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে হবে। ইফকাই, বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাস আউট ছাত্রদের মার্কশিট ও সার্টিফিকেট প্রদান নিয়ে হয়রানি বন্ধ করতে হবে পাঁচ সেপ্টেম্বর শিক্ষক দিবসে নির্দিষ্ট সংখ্যায় গুনমান সম্পন্ন শিক্ষকদের জেলায় জেলায় বাছাই করে উপযুক্ত সম্মান দেওয়ার জন্য দপ্তর উদ্যোগ গ্রহণ করে।26 শে জুন এক বিজ্ঞপ্তি জারি হয়। তাতে প্রত্যেক জেলা থেকে বিভিন্ন স্তরে 29 জন করে বাছাই করে আদর্শবান ও গুণমান সম্পন্ন শিক্ষকের নাম পাঠাতে বলা হয়। 30 শে জুলাই এর মধ্যে নাম পাঠাতে নির্দেশ দেওয়া হয়। জেলা স্তরের শিক্ষা আধিকারিকগণ এর দায়িত্বে থাকবেন। কিন্তুু আশ্চর্যজনক ভাবে গোমতী জেলা থেকে মাত্র 11 জনের নাম পাঠানো হয়েছে বলে খবরে প্রকাশ। শিক্ষা অনুরাগী মানুষ তাতে অসন্তুষ্ট হয়েছেন।-তাই তা বাতিল করতে হবে।
ত্রিপুরা আসাম সীমান্তে পুলিশি অভিযান চালিয়ে উদ্ধার হেরোইন সহ এক নেশা কারবারি
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা,কদমতলা প্রতিনিধি :- আবারো উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালায়। ত্রিপুরা আসাম সীমান্তের প্রেমতলা এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে উদ্ধার ২ প্যাকেটে ৪৫ গ্রাম হেরোইন।যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকা। সাথে আটক বাবলু দাস(১৯) নামের অসমের লোহার পোয়ার এক নেশা কারবারি।কদমতলা থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।ধৃত নেশা কারবারিকে আজ ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে পুলিশ।
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী মাননীয় মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।আর তাতে নেশা বিরোধী অভিযানে একের পর এক সাফল্যের পালক কুড়াচ্ছেন।
জনতার কলম, এিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- না ফেরার দেশেই চলে গেলেন তেলিয়ামুড়ার প্রাক্তন শিক্ষক তথা খোয়াই জেলার বরিষ্ঠ সাংবাদিক এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির প্রেস ক্লাবের সভাপতি তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই জেলার সভাপতি ও রাজ্য কমিটির সদস্য পবন পোদ্দার । আজ তথা শুক্রবার সকাল আনুমানিক প্রায় ৯ টা ২০ মিনিট নাগাদ হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরিষ্ঠ সাংবাদিক পবন পোদ্দার । মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান সহ বহু গুণমুগ্ধ আত্মীয় পরিজনদের রেখে গেছেন । জানা যায়, উনি প্রায় ১৭-১৮ দিন ধরে জ্বর, ও কাশি সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন । সেইমতো চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজ বাড়িতেই ছিলেন তিনি । কিন্তু ওনার অবস্থার তেমন উন্নতি ঘটে নি চিকিৎসায় । আজ তথা শুক্রবার সকাল ৯ টা ২০ মিনিট নাগাদ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । পরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা উনার নিজ বাড়িতে গিয়ে অ্যান্টিজেন টেস্ট করান,এবং রিপোর্ট আসে নেগেটিভ । ওনার অকাল প্রয়াণে তেলিয়ামুড়া মহকুমা এবং খোয়াই জেলার সংবাদ জগতের কর্মীরা গভীরভাবে শোকাহত ।উল্লেখ্য, দৈনিক সংবাদের তেলিয়ামুড়ার প্রয়াত সাংবাদিক দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে সংবাদ জগতের সাথে উতপ্রোতভাবে জড়িত ছিলেন । কোন কোন সময় খোয়াই জেলার বিভিন্ন সংবাদকর্মীদের অভিভাবক হিসেবেও কাজ করতেন সংবাদের স্বার্থে । উনার মৃত্যুর ফলে আজ যেন সবকিছুই এলোমেলো হয়ে গেল । পরবর্তী সময়ে উনার মৃতদেহ নিজ বাড়ি থেকে তেলিয়ামুড়া মহকুমা প্রেসক্লাবের সামনে আনা হলে তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের খোয়াই জেলার অন্যান্য সদস্য ও ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রয়াত সাংবাদিক পবন পোদ্দার মহাশয়কে । পরে উনার মৃত্যুর খবর শুনে তেলিয়ামুড়া পুর পরিষদের পৌর পিতা নীতিন কুমার সাহা, প্রেসক্লাবের সম্পাদক পার্থসারথি রায়, সিপিআইএম তেলিয়ামুড়া অঞ্চল কমিটির সম্পাদক সুবীর সেন সহ এক প্রতিনিধিদল উনার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পৃথক পৃথক ভাবে দুঃখ প্রকাশ করেন । এইদিন তেলিয়ামুড়া মহকুমা প্লেস ক্লাবে প্রয়াত বরিষ্ঠ সাংবাদিক পবন পোদ্দারকে ফুল বুক ও পুষ্পস্তবক দিয়ে সাংবাদিকরা শেষ শ্রদ্ধা জানান । এইদিন তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য ও তেলিয়ামুড়া থানার ওসি স্বপন দেববর্মা পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান । এছাড়াও যুব কংগ্রেসের পক্ষ থেকে যুব কংগ্রেসের খোয়াই জেলা কমিটির সভাপতি অনির্বাণ সরকার সহ এক প্রতিনিধি দল পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান ওনাকে । তেলিয়ামুড়া পুর পরিষদের পক্ষ থেকেও ওনাকে ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় । এইদিন জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে জেলা কমিটি ও তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন নতুন কমিটির সম্পাদক ব্রতীন ভট্টচার্য, সভাপতি গয়া চন্দ্র সূত্রধর, উপদেষ্টা কমিটির সদস্য পার্থ রায় এবং প্রেসক্লাবের পক্ষ থেকে সম্পাদক পার্থসারথি রায় সহ সজল দেব । সকাল থেকে একটি বাইক রেলির মাধ্যমে শববাহী গাড়ি করে তেলিয়ামুড়া মহাশ্মশানে নিয়ে গিয়ে উপস্থিত থেকে ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয় । উনার হঠাৎ মৃত্যুতে শোকাহত তেলিয়ামুড়া খোয়াই জেলার সাংবাদিক মহল । শোকাহত সমগ্র তেলিয়ামুড়াবাসী ।।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর বনদোয়ার স্থিত পাওয়ার হাউসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনা, শুক্রবার দুপুরে। ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। ছুটে যান বিদ্যুত দপ্তরের আধিকারিকগন। এদিন উদয়পুরের দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন আয়ত্তে আনেন। শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে জানা যায়। এদিকে কিছু দিন পর উদয়পুর বনদোয়ার পাওয়ার হাউসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য জনমনে।
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- ছাদ থেকে পড়ে গিয়ে শিবু দেবনাথ নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে l আহত শ্রমিকের নাম শিবু দেবনাথ l উদয়পুর টাউনে বাটা গলির কাছে এক বাড়িতে বিল্ডিং এর প্লাস্টার করার কাজ করছিলেন l হটাৎ তিনি অসুস্থতা অনুভব করেন এবং মাটিতে পরেও যান lখবর দেওয়া হয় উদয়পুর দমকল বাহিনীকে।খবর পেয়ে দমকলের কর্মীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে নিয়ে যায় l সেখানেই তার চিকিৎসা চলছে l
দশম দিনে রোগীদের পরিবারের সাথে সমস্যা সমাধানের কথা বার্তায় প্রতিমা
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবারও জিবি কোভিড হাসপাতালের বিভিন্ন পরিস্থিতি খতিয়ে দেখলেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিক। করোনা সংক্রমিত রোগীদের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাবার কারনে হাসপাতালে পরিষেবা প্রদান নিয়ে কিছুটা সমস্যা তৈরী হয়েছে। যেমন স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত কীট সহ বিভিন্ন সামগ্রী যেভাবে পড়ে থাকতো সেগুলি যাতে নিরাপদ ভাবে রাখা যায় তার জন্য ডাস্টবিনের ব্যাবস্থা করা হয়েছে। সাংসদ প্রতিমা ভৌমিক এবং জেলা শাসক দায়িত্ব নিয়ে এই সব বিষয় প্রত্যক্ষ করেন বুধবার। জানান পরিষেবা দিতে গেয়ে যাতে কোন ধরনের সমস্যা তৈরী না হয় সেই ব্যাবস্থা করা হয়েছে।
জনতার কলম, এিপুরা, প্রতিনিধি :- রাত পোহালেই দেব শিল্পী বিশ্বকর্মা পূজা l এই করোনা পরিস্থিতে মৃৎ শিল্পীদের মাথায় হাত l অন্যান্য বছরের ন্যায় এবছরও এই পূজার আয়োজন চলছে সারা রাজ্যে l সরকারী বিধি মেনেই চলছে এই আয়োজন l তবে পূজার আগে বাজার খুবই মন্দা l মৃৎ শিল্পীরা এবছর সঠিক মূল্য পাচ্ছেনা l তারা আর্থিক ভাবে ক্ষতির শিকার l ক্রেতারা মূর্তি কিনতে খুবই কম দাম দিচ্ছে l এতে মূর্তি তৈরির খরচ উঠছেনা l গতকাল থেকে মেলাঘরের এক মৃৎ শিল্পী দেবী বিশ্বকর্মার মূর্তি নিয়ে হাজির l সব মিলিয়ে আর্থিক ভাবে ক্ষতির মুখে তারা l কিন্তু উল্টো দিকে পূজা উপলক্ষ্যে ফলের বাজার উর্ধমুখী l সাধারণ মানুষের পকেট কাটছে দোকানিরা l এই নিয়ে ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ l
জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- মঙ্গলবার রাত্রিবেলা বাগমা ফাঁড়ির পুলিশ গোপন খবরের ভিত্তিতে বাগমা করাইয়ামুরা এলাকা থেকে একটি অটোগাড়ি থেকে গাজাও ট্যাবলেট সমেত নেশা সামগ্রী উদ্ধার করে l আটক করা হয় তিনজন যুবককে । ধৃতদের নাম হলো রমজান আলী( ৩০), সাবির হোসেন( ৩২) ও গৌতম দত্ত(৪১) l তিনজনের বাড়ি কাঁকড়াবন থানার হদ্রা এলাকায় lপুলিশ জানিয়েছে, TR03B 3160 নম্বরের একটি অটো দিয়ে তারা উদয়পুর বাগমা এলাকার কড়ইয়ামুড়া থেকে বাগমা বগাবাসার দিকে যাচ্ছিলো l এমন সময় বাগমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুশান্ত দেবের নেতৃত্বে নেশা সামগ্রী পাচার কারবারির সাথে যুক্ত তিন যুবককে আটক করে l পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ২৩০ টা ইয়াবা টেবলেট উদ্ধার করে l বর্তমানে আর কে পুর থানাতে তিনজনের বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ করে l বুধবার উদয়পুর আদালতে ধৃত তিন যুবককে সোপর্দ করে পুলিশ।
প্রধানমন্ত্রীর 70 তম জন্মদিন উপলক্ষ্যে সেবা সপ্তাহ পালন এর অঙ্গ হিসেবে রক্তদান শিবির
by prasenjit
written by prasenjit
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 70 তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত সেবা সপ্তাহ পালন এর অঙ্গ হিসেবে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করলো বিজেপি রাধাকিশোরপুর মন্ডল যুব মোর্চা। এদিন উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, বিজেপি গোমতী জেলা প্রভারী রতন ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য সমীর চক্রবর্তী, নুপূর নন্দী, হারুন চৌধুরী, বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস, যুব মোর্চার গোমতী জেলা সভাপতি বিপ্লব দেব, যুব মোর্চার রাধাকিশোরপুর মন্ডল সভাপতি শিশির ভৌমিক সহ বিভিন্ন নেতৃত্ব। এদিন এই রক্তদান শিবিরে 70 জন যুব মোর্চার সদস্যা সদস্যারা স্বেচ্ছায় রক্তদান করেন।
