জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি… কৃষকদের স্বার্থে কেন্দ্রীয় সরকার কৃষি বিল পাশ করানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার কে ধন্যবাদ জানিয়ে রবিবার বিকেলে বিজেপি কিষান মোর্চা গোমতী জেলার উদ্যোগে ব্রম্মাবাড়ি স্থিত বিজেপি গোমতী জেলা কার্যালয়ের সামনে একা সভার আয়োজন করে। এই ধন্যবাদ সূচক সভায় উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, কিষান মোর্চার প্রদেশ সভাপতি জওহর সাহা, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, কিষান মোর্চার গোমতী জেলা সভাপতি তাপস দাস, বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস। সভায় বিজেপি দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, কৃষি বিল সম্পর্কে জনগনকে আশ্বস্ত করতে চাই যে কৃষিতে ন্যূনতন সহায়ক মূল্য উঠে যাচ্ছে না এবং কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবে না এটা সম্পূর্ণ বিভ্রান্তমূলক,তাছাড়া সরকারও চাষীদের থেকে কেনা বন্ধ করবে না। এই কৃষি সংস্কারের ফলে চাষীরা স্বাধীনতা পাবেন।
Monthly Archives
September 2020
কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি:- 2011 সালে তৎকালীন বামফ্রন্ট আমলে পর্যটনের উদ্দেশ্যে গড়ে ওঠা উদয়পুর মহাকুমাধীন বনদোয়ার স্থিত গেস্টহাউসটি পরিচর্যার অভাবে বর্তমানে বেহাল দশায় পরিণত।উল্লেখ্য, 2011 সালে অর্থাৎ আজ থেকে 9 বছর পূর্বে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে ছোট্ট একটি টিলাভূমির উপর কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই গেস্ট হাউসটি।2011 সালের জুন মাসে তৎকালীন রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান কেশব মজুমদার এর হাত ধরে এটি পথ চলা শুরু করেছিল।এরপর 2018 সালে রাজ্য রাজনীতিতে পালাবদল হয়।রাজ্যে প্রথমবারের মতন ক্ষমতা দখল করে বিজেপি, আইপিএফটি জোট সরকার।অভিযোগ, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আর নজর দেওয়া হয়নি কোটি টাকা ব্যয় করে নির্মিত এই গেস্ট হাউসটির দিকে।ফলে নেশা এবং জোয়ার আঁতুড়ঘরে পরিণত হয়েছে এই গেস্ট হাউসটি।বিশ্বস্ত সূত্রে জানা যায় স্থানটি নির্জন এবং আশেপাশে কোন বাড়িঘর না থাকার ফলে রাত হলেই স্থানটিতে ঘোলাজলের রমরমা ব্যবসা এবং জোয়ার আসর বসায় কতিপয় কিছু যুবক।তারপরেও দপ্তর নীরব দর্শকের ভূমিকায়।এখন এলাকাবাসীদের দাবি, গেস্ট হাউসটির সৌন্দর্য অক্ষুন্ন রাখতে এবং পুনরায় চালু করতে সরকার এবং দপ্তর সচেষ্ট হোক।
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- বিরোধি দলে ভাংগন অব্যাহত, রবিবার পশ্চিম প্রতাপগড় এলাকার কবিরাজ টিলায় রাজ্য বিজেপি মহিলা মোর্চার এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়, এই সভায় বিরোধি দল সিপিআইএম ছেড়ে ১৬ পরিবারের ৬৫ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। বর্তমান সরকারের সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস নিতিতে অনুপ্রানিত হয়ে এই যোগদান বলে জানান রাজ্য বিজেপি মহিলা মোর্চার এক নেত্রী। এদিনের কর্মসূচীতে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
১০৩২৩ শিক্ষকদের চাকরি নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের পুনঃবিবেচনা করা হকঃ- ১০৩২৩ এড-হক শিক্ষক কর্মচারী সংগঠন
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- ১০৩২৩ শিক্ষকদের চাকরির সমস্যা সমাধানে রাজ্য সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তকে পুনঃবিবেচনার দাবিতে রবিবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে মিলিত হন ১০৩২৩ এড-হক শিক্ষক কর্মচারী সংগঠন। এদিনের বৈঠকে সংগঠনের এক শিক্ষক ক্যাবিনেট সিদ্ধান্তে গৃহীত হওয়া নতুন চাকরীতে নিয়োগের ক্ষেত্রে যে নিয়মাবলী রেখেছেন তা মেনে এবং তাদের অভিজ্ঞতার কথা চিন্তা করে আউট সোর্সিং এর মাধ্যমে পরিক্ষায় বসে চাকরিতে নিযুক্ত হওয়া তাদের পক্ষে সম্ভব নই বলে। পাশাপাশি এদিন সংগঠনের সভাপতি বিমল সাহা তাদের সমস্যা সমাধানে রাজ্য সরকারের প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত না হওয়ার পরেও ১০৩২৩ এর অপর একটি সংগঠনের রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর বিষয়েটিকে নিন্দা জানান। রাজ্য সরকার নিজেদের প্রতিশ্রুতি রেখে মানবিক দিক দিয়ে তাদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেও ১০৩২৩ শিক্ষকদের এ ধরনের তালবাহানা তাদের চাকরির জীবনকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে না তো সেটাই এখন দেখার বিষয়।
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- রবিবার আমতলী স্কুল কমিটি হলে অনুষ্ঠিত হয় ১৮ সূর্যমনিনগর মন্ডলের কায্যকারিনী বৈঠক। এদিন বিগত দিন যে বিগত বিগত দিন যে কাজকর্ম হয়েছেন এবং আগামী দিন কি কি কাজ করা হবে তা নিয়ে আলোচনা করা হয়, তাছাড়া এই বৈঠকের মধ্য দিয়ে তৃনমুল স্তরের কার্যকর্তা থেকে শুরু করে সর্বভারতীয় স্তরের কার্যকর্তাদের মধ্যে দলিয় কর্মসূচী নিয়ে আলোচনা করা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল মন্ডল সভাপতি মান্তু দেবনাথ ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাস সদর জেলার সভাপতি ডঃ অলক ভট্টাচার্যী রাজ্য কমিটির সদস্য মানিক দাসসহ অন্যান্য কার্যকর্তারা।
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি… ভয়াবহ যান দুঘটনার শিকার এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম প্রসেনজিত দেবনাথ, বয়স ৬০। তার বাড়ি চন্দ্রপুর ৭নং কলোনী এলাকায়। ঘটনা শনি বার সন্ধা ৭ টা নাগাদ। চন্দ্রপুর শিব বাড়ি জাতীয় সড়কে। স্থানীয় সূএে খবর, রাস্তা পাড়াপার করতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত হন তিনি। ঘটনার খবর পেয়ে উদয়পুর থেকে দমকলের ছোট একটি গাড়ি গিয়ে আহত ব্যক্তিকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘাতক গাড়ি পলাতক বলে জানা যায়।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি..ভয়াবহ যান দুর্ঘটনার শিকার এক ব্যক্তি। ঘটনা,শনিবার সকালে আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের পাশে উদয়পুর গর্জি হঠাৎ বাজার এলাকার জাতীয় সড়কে। এই দুর্ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালে একটি মারুতি গাড়িকে পেছন দিক দিয়ে একটি বাইক সজোরে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে বাইক চালক আহত হয়ে বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা ধীন।
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন উদয়পুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে
written by janatar kalam
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি… উদয়পুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয় পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা, গোমতী জেলা পরিষদের সদস্য পদ্ম মোহন জমাতিয়া প্রমুখ। সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিধানসভা থেকে ওয়াক আউটের পর মহাকরণের সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম নেতৃত্বদের
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে বিধানসভার সামনে বাম বিধায়কদের বিক্ষোভ প্রদর্শন করা হলো। মানিক সরকার জানায় বর্তমান সরকার একদিকে বলছে করোনার কারণে মিটিং মিছিল বা কোন রকম জমায়েত করা যাবেনা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বিভিন্ন প্রোগ্র্যাম এ যাচ্ছেন এবং অন্যান্য বেক্তিত্বরাও ওনার সাথে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আরো জানান রাত্রিকালীন কারফিউ এর সুযোগ নিয়ে শাসক দলের দুর্বৃত্তরা বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের বাছাই করে বাড়ি ঘরে গিয়ে হামলা করছে এবং বিভিন্ন ক্ষয় ক্ষতি করছে। প্রশাসন এখানে কোনো ভূমিকা নিচ্ছে না।
মানিক সরকার আরো জানান যে মুখ্যমন্ত্রী লোক জন জমিয়ে বক্তৃতা দিতে গিয়ে সাংবাদিকদেড় চোখ রাঙিয়ে বলছেন তাদের কাউকেই ছাড়বেন না। এই পরিস্থিতির মধ্যে সাংবাদিকদের সংগঠন এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ক বার বার আবেদন করা হলো যাতে তিনি তার বক্তব্য প্রত্যাখ্যান করেন কিন্তু তিনি তা করলেন না। রাজ্যের এই করুন পরিস্থিতির মধ্যে অধিবেশন ডাকার বেপারটা মানিক বাবু ভালো ভাবে দেখছেন না। আজকের বিধান সভায় বাং নেত্রিত্যরা সাক্ষী গোপাল হয়ে থাকতে নারাজ ছিলেন বলে তারা বিধানসভা ত্যাগ করে চলে আসলেন।
জনতার কলম, ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি :-কংগ্রেসের ডাকা ১২ ঘন্টা বন্ধের আংশিক প্রভাব পরল আগরতলা শহরে । এদিন শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল আবার একটা অংশের দোকানপাট বন্ধ ছিল। ঠিক একই রকমভাবে রাস্তাঘাটে যান চলাচল করলেও সেটা নিত্য দিনের তুলনায় অনেকটাই কম। তবে অফিস-আদালত ছিল স্বাভাবিক। আগরতলা শহরের উপরে থাকা অধিকাংশ ব্যাংকই এদিন খোলা ছিল। এদিকে কংগ্রেস দলের পক্ষ থেকে শহরে পিকেটিং করা হয় কিন্তু পিকেটিংয়ে বের হওয়া মাত্রই কংগ্রেস নেতা কর্মীদের গ্রেফতার করে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক , প্রাক্তন NSUI সভাপতি মুজিবুর ইসলাম মজুমদার এবং NSUI রাজ্য সভাপতি রাকেশ দাস কে গ্রেপ্তার করা হয়.
এক সাক্ষাৎকারে কংগ্রেস এর রাজ্য সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস জানান মানুষ এই বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়েছেন তাই কংগ্রেস দলের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান সকলকে।
অপরদিকে পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মানিক দাস জানান এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই সব জায়গাতেই পরিস্থিতি ছিল স্বাভাবিক। অপরদিকে ত্রিপুরার বিজেপি নেতা দাবি করেছেন যে সোমবার নগরীতে কংগ্রেস-স্পনসরিত লোকজন “প্রত্যাখ্যান” হয়েছিল
