জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- বর্তমান সরকারের বাতিল করা ৫০ হাজার ভাতা প্রাপ্যকারীকে নোটিশ প্রদান করে আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া, চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের সাথে রাজ্য মুখ্যমন্ত্রী বসে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে সি আই টি ইউ রাজ্য কমিটি আগামী ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন করার কর্মসূচী হাতে নিয়েছে। মঙ্গলবার অফিস লেনস্থিত সিআইটিইউ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি আরো জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারি বিমা সংস্থাদের হাতে তুলে দিচ্ছে সরকার। বর্তমান করোনা পরিস্থিতিতে অন্যান্য চিকিৎসা পরিষেবার পরিকাঠামো একপ্রকার ভেঙে গিয়েছে বলা যায়। রোগীরা চিকিৎসার অভাবে ভুগছে। সরকার পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেই। সরকার পুরোপুরি উদাসীনতার ভূমিকা পালন করে চলেছে বলে তিনি অভিযোগ তোলেন। জীবনদায়ী ওষুধের মূল্য বেড়ে চলেছে। সরকারের কোনরকম নিয়ন্ত্রণে নেই। তাই এনএইচপি বাতিলের দাবিতে সারা দেশব্যাপী সিআইটিইউ আগামী কিছুদিনের মধ্যেই রাস্তায় নামবে বলে জানান তিনি।
Monthly Archives
September 2020
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-সাতসকালে প্রতাপগড় শীল টিলায় এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। গৃহবধূর নাম ভারতী শীল স্বামীর নাম সুকান্ত মজুমদার। ঘটনার বিবরনে জানা যায় ১০ বছর আগে রানিবাজার দুর্গানগর এর বাসিন্দা সুকান্ত মজুমদার এর সঙ্গে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। গতকালকে প্রতাপগড় শীল টিলা নিজের বাপের বাড়িতে আসেন গৃহবধূটি, রাতের বেলা খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে উনার বৌদি দেখেন তার ঝুলন্ত মৃতদেহ। খবর দেওয়া হয় পূর্ব মহিলা থানা পুলিশে। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ময়নাতদন্তের জন্য। প্রাথমিক তদন্তের পর পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে জানান। বাপের বাড়িতে এসে গৃহবধূর আত্মহত্যা ঘটনাটিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে নানান প্রশ্ন দেখা দেয়।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলাঃ- স্বাস্থ্য সুরক্ষায় স্বচ্ছতায় মূল চাবিকাঠি। মহামারীর এই পরিস্থিতিতে সকলকে সুস্থ রাখার জন্যে স্বচ্ছতার উপরই জোর দেওয়া হচ্ছে। তারই জেরে রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়ি চত্বরে ইন্ডিয়া ট্যুরিজম গোয়াহাটি এবং হিন্দুস্তান ট্যুর ট্রাভেলসের যৌথ উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। এ দিনের কর্মসূচি থেকে সংগঠনের এক কর্মকর্তা জানান এই মহামারী পরিস্থিতিতে রাজ্যের সমস্ত দপ্তর এর পাশাপাশি পর্যটন দপ্তরও এই মহামারীর শিকার বলে জানান পাশাপাশি গুয়াহাটি রিজিওনাল কার্যালয় থেকে রাজ্যের পর্যটনের উপর জোর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় জানান এবং তারই উদ্দেশ্যে আজকের কর্মসূচি বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
ডিওয়াইএফআইয়ের সহ সম্পাদকের উপর আক্রমণের প্রতিবাদে রাজধানীর রাজপথে বিক্ষোভ প্রদর্শনে বামপন্থী যুব সংগঠন
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর প্রতিদিন রাজ্যের কোন না কোন প্রান্তে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে বলে জানা যায়। মঙ্গলবার ডিওয়াইএফআইয়ের সহ-সম্পাদক অরিন্দম বিশ্বাস এর উপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ জানিয়ে রাজধানীর বুকে বিক্ষোভ কর্মসূচিতে মিলিত হন বামপন্থী যুব সংগঠন। এই দিনের কর্মসূচি থেকে বামপন্থী যুব সংগঠনের নেতৃত্ব এই ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলাঃ- ভারতীয় সংবিধানের 2 এবং 3 নং ধারা মোতাবেক বর্তমান এডিসি এরিয়ার উপর ভিত্তি করে ত্রিপরাসাদের জন্য ত্রিপুরাহা রাজ্য গঠন করে পূর্ণ রাজনৈতিক ক্ষমতা প্রদান করতে হবে। এ ডি সি এরিয়া কে কেন্দ্র করে প্রভার ভিত্তিক ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে ত্রিপরাসা বেকার যুবক-যুবতীদের চাকরী প্রদান করতে হবে। এ ডি বি ই গঠন করে এ ডি সি র এলাকার বাস্তব অবস্থার নিরিখে শিল্পনীতির রূপরেখা নির্ধারণ করতে হবে। সোমবার আগরতলার প্রেসক্লাবে আইপিএফটি ত্রিপুরা হা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি ত্রিপুরাহা সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা সভাপতিসহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পাদক বিনয় দেববর্মা জানান বর্তমান বিজেপি পরিচালিত জোট সরকারের জোট সঙ্গী আইপিএফটি যে সব ষড়যন্ত্রে আদর্শবাদী ও আসল ত্রিপুরা দাবি-দাওয়া হতাশায় নিরাশায় দিশেহারা হয়ে বাড়িতে নিষ্ক্রিয় হয়ে বসে আছে তাদের সঙ্গে নিবিড় যোগাযোগের ব্যবস্থা করা হবে এবং সকলের পরামর্শক্রমে অতি শীঘ্রই ত্রিপুরা হাদের দাবিতে গণতান্ত্রিক আন্দোলন করা হবে বলে জানান।এদিনের সাংবাদিক সম্মেলনে আইপিএফটি ত্রিপুরাহা মোট পাঁচ দফা দাবি নিয়ে সরকারের দিকে দৃষ্টিপাত করেন অতিসত্বর এই দাবি পূরণ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলাঃ- এলাকাবাসী দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন। এই জায়গায় বাজার শেড নির্মাণের দাবি বিগত সরকারের আমলে উঠলেও রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ডুকলি আর ডি ব্লকের অধীন 18 সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের আনন্দবাজারের নতুন বাজার স্যাড উদ্বোধন হল বিধায়ক রামপ্রসাদ পালের হাত ধরে। এই বাজার শেডটি ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাস ৬০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করান সাধারণ এবং এদিন বিধায়ক রামপসাদ পাল বক্তব্য রাখতে গিয়ে এই বাজার সেট নির্মাণের ফলে মাছ মাংস ও শুকনো মাছ ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভজনক হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা,আগরতলা:- আজ শহীদ ভগৎ সিং এর ১১৪ তম জন্ম দিবস। আজকের দিনে ভগৎ সিং কে স্মরণ করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইনের তীব্র বিরোধিতা জানিয়ে আইন প্রত্যাহারের দাবিতে সোমবার রাজধানীর মেলার মাঠ স্থিত ভানু ঘোষ সিটি ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে মিলিত হয় এ আই কে এস বামপন্থী কৃষক সংগঠন। এ দিনের কর্মসূচি থেকে প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় সরকারের আইন সংসদে পাস হলেও সারা দেশে যেন লাগুনা হতে পারে সে বিষয়ে আন্দোলন চালিয়ে যাবে বলে শপথ নেন তিনি। কেন্দ্র সরকার কৃষকদের স্বার্থে কৃষি আইন প্রণয়ন করলেও কৃষকদের স্বার্থে তা কতটুকু কার্যকরী হবে এবং তাতে কৃষকরা কতটুকু লাভবান হবেন সেটাই এখন দেখার বিষয়।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলা:- বর্তমান পরিস্থিতিতে রাজ্যের চিকিৎসার পরিসেবা নিয়ে উঠছে হচ্ছে বিভিন্ন অভিযোগ। দেখা যাচ্ছে রাজ্যে যেভাবে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমনের সংখ্যা তার সাথে মুখ থুবড়ে পড়ছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির পরিষেবা ও। এরূপ পরিস্থিতিতে সাধারণ মানুষ বিরত থাকতে চাইছে হাসপাতাল পরিষেবা ও কোভিড টেস্ট ও চিকিৎসকদের কাছ থেকে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার এস ইউ সি আই এর পক্ষ থেকে জিবি হাসপাতালে এর চিকিৎসা পরিষেবা উন্নয়ন ও কোভিড সেন্টারগুলোতে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নিয়োগসহ ৯ দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশনের মিলিত হন।
রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবিতে মিছিল কর্মসূচীতে ১০৩২৩ ভিক্টিমাইজড শিক্ষক সংগঠন
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা, আগরতলাঃ- ১০৩২৩ শিক্ষকদের শিক্ষকদের চাকরি স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন এই সিদ্ধান্তে ১০৩২৩ এর অনেকে ও খুশি হলেও ১০৩২৩ ভিকটিমইজড্ শিক্ষক সংগঠন রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তারই পরিপ্রেক্ষিতে সোমবার রাজধানী আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে থেকে এক মিছিল বের করেন এবং রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন এর পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কে তাদের চাকুরিচ্যুতির মূল কান্ডারী উনাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ১০৩২৩ ভিকটিমাইজড্ শিক্ষক সংগঠন।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থ কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি আইন পাস করেন এই আইন পাস হওয়ার পরে রাজ্যের প্রধান বিরোধী দল এই আইন প্রত্যাহার দাবিতে নানা ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই আইনের প্রতিবাদ জানিয়ে রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেস ও প্রতিবাদ কর্মসূচি হাতে নেয় কর্মসূচির অংশ হিসেবে কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে রাজভবন অভিযান এ মিলিত হন। কর্মসূচির অংশ হিসেবে রাজভবন অভিযানে বেরোলে মাঝপথে প্রশাসনের বাধা প্রাপ্ত হন কংগ্রেস কর্মী সর্মথকরা। রাস্তার মাঝ পথেই বসে বিক্ষোভ দেখাতে থাকে এবং প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী সমর্থকরা। এ দিনের কর্মসূচি থেকে প্রাক্তন সভাপতি বিরজিত সিনহা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের এই আইনটিকে মজুতদার এর সুবিধা ও গরীব কৃষকদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার জন্য এই আইন প্রণয়ন বলে জানান তিনি। এদিনের কর্মসূচিতে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
