মহামারী করোনা ভাইরাসের সংক্রমনের হাত হেকে বাঁচতে সামাজিক দূরত্ব নিয়ে জনসাধারনের মধ্যে সচেতন বাড়ানোর চেষ্টা করলেও একপ্রকার বের্থ পরিলক্ষিত হয় তখন কর্তবরত পুলিশ দ্বারা তাদের মধ্যে ভিড় কমিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বললেও কোনো প্রকার কর্ণপাত করতে দেখা গেলো না ভিড় করা মানুষের মধ্যে। তাছাড়া রাজ্যের প্রশাসন যেভাবে জনগণকে সামাজিক দুরুত্বের গুরুত্ব বুঝানো নিয়ে নিজের দায়িত্ত্ব পালন করে চলছেন তা সত্যি প্রশংসনীয়। তবে রাজ্যের কিছু অংশের মানুষের এই অবহেলার খেসারত যে আমাদের সকলকে দিতে হবে তা বলার অপেক্ষা রাখেনা ।
Monthly Archives
April 2020
সরকারি সাহায্য পাবার দাবিতে শ্রম দপ্তরে দ্বারস্থ হলো মোটর শ্রমিকের ৩টি সংঘটন
written by janatar kalam
রাজ্যে লক ডাউনের ফলে রাজ্যের শ্রমজীবী অংশের মোটর শ্রমিকরা কর্মহীনতায় ভোগছে এবং এই মহামারীর পরিস্থিতিতে অর্থনৈতিক অচল হয়ে পড়েছে তাই রাজ্যের ত্রিপুরা অটো রিক্সাকর্মী সমিতি , ত্রিপুরা রাজ্য মোটর সংগ্রাম সমিতি ও ই রিক্সা শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে আগরতলা জ্যাকসন গেইটস্থিত শ্রম কমিশনারের কার্যালয়ে আধিকারিকের হাতে করি সাহাৰ্য্য পাওয়ার দাবিতে একটি আবেদন পত্র তুলে দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উল্লেক্ষিত ৩টি সংঘটনের সভাপতি সহ অন্যান্য কার্য্যকর্তারা।
রাজ্য সরকার ও প্রশাসন সামাজিক দূরত্বের পর বিশেষ গুরুত্ব দিলেও হেলদোল নেই রাজ্যের মানুষের , সোমবার রাজধানী আগরতলার আইজিএম হাসপাতালে এমনি চিত্র পরিলক্ষিত হলো , যে জায়গায় রাজ্যের হাসপাতাগুলিতে দেখা যাচ্ছে সচেতনতার অভাব সে জায়গায় দাঁড়িয়ে কতটুকু সচেতন হবে রাজ্যের জনগণ সে নিয়ে রইলো ? তাছাড়া আদৌ কি ত্রিপুরা রাজ্য করোনামুক্ত রাজ্য হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারবে ?
আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়কের ৩৬ মাইল এলাকার রাস্তার বেহাল দশা , হেলদোল নেই পূর্ত দপ্তরের কর্মীদের
by prasenjit
written by prasenjit
বিগত কয়েক বছর ধরে আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়কের ৩৬ মাইল এলাকার রাস্তাটি খুবই বেহাল দশায় রয়েছে । রাস্তাটি ভেঙে বড়ো বড়ো গর্তের রূপ নিয়েছে । এর মধ্যে প্রতিদিনই ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা ও ঘটে চলেছে এই রাস্তায় । যদিও এই নিয়ে কোন প্রকার হেলদোল নেই পূর্ত দপ্তরের কর্মী বাবুদের । তারা রয়েছে দিব্যি আরাম-আয়েশে । তেমনই অভিযোগ আসাম আগরতলা জাতীয় সড়কে চলাচল করা দূরপাল্লার লরি চালক থেকে শুরু করে ছোট ও মাঝারি যানবাহন চালকদের । বলাবাহুল্য, আগরতলা থেকে ত্রিপুরার শেষ সীমানা চুড়াইবাড়ি পর্যন্ত যোগাযোগের একটিমাত্র সড়কপথ হল এই আসাম আগরতলা জাতীয় সড়ক । অতি দ্রুত যাতে তেলিয়ামুড়া মহাকুমার মঙ্গিয়াকামী ব্লকের অধীনে ৩৬ মাইল এলাকার রাস্তাটি মেরামত করা যায় এটাই এখন দাবি যান চালক থেকে শুরু করে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন লোকেদের !
বিষধর সাপে কাটার ফলে এক উপজাতি রমণীর অবস্থা আশঙ্কাজনক । আহত উপজাতি মহিলার নাম মঙ্গল লক্ষ্মী দেববর্মা । ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৩৫ মাইল এলাকায় । জানা যায়, মঙ্গল লক্ষ্মী দেববর্মা সকাল নয়টা নাগাদ বাড়ির পাশের জঙ্গলে যায় কাঠ কাটার উদ্দেশ্যে । তখনই জঙ্গলের মধ্যে ওই উপজাতি মহিলাকে কোন কিছু কাটে । যদিও ওই মহিলা প্রথমে কিছু বুঝতে না পেরে পড়ে ব্যথার যন্ত্রণা নিয়েই বাড়িতে ফিরে আসে । বাড়িতে ফিরে এসে পরিবার-পরিজনকে সেই ব্যথার কথা জানালে পরিবার পরিজন তাকে তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার ব্যথা যন্ত্রণার কারণ খুঁজতে গিয়ে বিষধর সাপে কেটেছে বলে জানান । পরবর্তীতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মধ্যে প্রাথমিক চিকিৎসার পর তাকে আগরতলা জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় । হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এক প্রতিক্রিয়ায় জানান যে- আহত মঙ্গল লক্ষী দেববর্মার বর্তমান অবস্থা আশঙ্কাজনক ।
বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত প্রসারণে ৯ বনমালীপুরের CPI(M) পূর্ব আগরতলা অঞ্চল কমিটি
by prasenjit
written by prasenjit
রাজ্য সরকারের পাশাপাশি অন্যত্র গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান কর্মসূচিতে ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে বিরোধী দল সিপিআইএমকে । চরম দুর্বিষহ অবস্থায় দিন গুজরান করছেন আয় উপার্জনহীন গরীব, শ্রমজীবী অংশের মানুষ। এ অবস্থায় প্রতিদিন বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত প্রসারিত করছেন ৯ বনমালীপুরের CPI(M) পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। জানা যায় আজ ধলেশ্বর এলাকায় মোট ৩১টি পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন CPI(M) নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন CPI(M) ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, পার্টির পূর্ব আগরতলা অঞ্চল কমিটির সম্পাদক সঞ্জয় দাস, পার্টির অঞ্চল কমিটির নেতৃত্ব দীপাঞ্জন সরকার, নীলরতন রায়, আইনজীবী ভাস্কর দেববর্মা, আইনজীবী প্রসেনজিৎ দেবনাথ সহ অন্যান্যরা।
২৯ নং বিধানসভা কেন্দ্রের গরিব ও দুস্থ মানুষের পাশে বিধায়ক সুরজিৎ দত্ত
by prasenjit
written by prasenjit
নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি , বেরিয়ে পড়েছেন রাজ্যের অন্য প্রান্তের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি বিধায়ক সুরজিৎ দত্ত । জানা যায় আজ ২৯ নং বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট , মাইগঙ্গা এবং কৃষ্ণপুর এলাকার রূপাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় ২৫০০ গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিধায়ক সুরজিৎ দত্ত , দীপক মজুমদারের উপস্থিতিতে এলাকার বিধায়ক ড: অতুল দেববর্মার হাত দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনের কর্মসূচি থেকে বিধায়ক সুরজিৎ দত্ত রাজ্যের মানুষকে দেশের প্রধানমন্ত্রীর ডাকা লক ডাউন মেনে চলার এবং ঘর থেকে না বেরিয়ে সবাইকে সুস্থ থাকার বার্তা দেন । এদিনের কর্মসূচিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ।
নাগেরজলা মোটরস্ট্যান্ডের উদ্যোগে গরিব শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, উপস্থিত বিধায়ক সুদীপ রায় বর্মন
by prasenjit
written by prasenjit
রাজ্যে এই সংকটময় মুহূর্তে বিভিন্ন শাখা সংগঠন এগিয়ে আসছেন গরিব ও দুস্থদের জন্যে , তারই পাশাপাশি রাজ্যের মোটর শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা অবদান রাখছেন গরিব শ্রমিকদের পাশে দাঁড়িয়ে । জানা যায় ত্রিপুরা আগরতলার নাগেরজলা মোটরস্ট্যান্ডের উদ্যোগে বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে শ্রী রায়ের হাত দিয়ে গরিব শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন শ্রী রায় বক্তব্য রাখতে গিয়ে গিয়ে এই সংকটময় মুহূর্তে যেসব স্বেচ্ছাসেবী সংস্থা ও সংগঠন এগিয়ে আসছেন তাদের সাধুবাদ জানান ।
শ্রী শ্রী রামঠাকুরের জন্মদিবস উপলক্ষে রাজধানীর বনমালিপুরস্থিত রামঠাকুর আশ্রমের বহির্ভাগে পরিলক্ষিত হয় ভক্তদের একাংশ
written by janatar kalam
আজ শুভ অক্ষয়া তৃতীয়া । জানা যায় আজকের এই দিনেই নাকি শ্রী শ্রী রামঠাকুর পৃথিবীতে পদার্পন করেছিলেন । শ্রী শ্রী রামঠাকুরের জন্মদিবস উপলক্ষে অক্ষয়া তৃতীয়ার এই দিনটি নানা স্বাড়ম্বরের সাথে ভক্তদের ভিড়ে মন্দির প্রাঙ্গন অন্য মাত্রা পেত , কিন্তু এবছর লক ডাউনের ফলে এই দিনটিতে দয়াল গুরুর উদ্দেশ্যে শুধু ফুল ও জল অর্পণ করা হয়েছে বলে জানান মন্দিরের এক পুরোহিত। তারই পরিপ্রেক্ষিতে রাজধানীর বনমালিপুরস্থিত রামঠাকুর আশ্রমের বহির্ভাগে দয়ালগুরুর উদ্দেশ্যে ভক্তজনদের মোমবাতি ও ধূপকাঠি জ্বালাতেও দেখা যায় ।
আজ বৈশাখ মাসের রোহিনী নক্ষত্রযুক্ত শুক্লপক্ষের অক্ষয়া তৃতীয়া । অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়হীন। আজকের দিনে মূলত ভগবানের সেবা করা , ভালো কথা বলা, দান দক্ষিনা করা,সৎভাবে চলাই হলো এই দিনটির মূল উদ্দেশ্য। এরই উপলক্ষে আজ আগরতলা শহরের লক্ষ্মী নারায়ণ বাড়ির সামনে হালখাতা পুজো করাতে ব্যাস্ত পরিলক্ষিত হয় ব্যবসায়ীগণের মধ্যে । তাছাড়া পৌরাণিক কাহিনী অনুসারে আজকের এই দিনেই মা গঙ্গাকে মর্ত থেকে আনা হয়েছিল এবং দেবী অন্নপূর্ণাকে অন্ন দিয়েছিলেন মা পার্বতী বলে জানা যায় ।
