রাজ্য সরকার ও প্রশাসন বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখার উপর বিশেষভাবে নজর দিলেও রাজ্যের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্বের অভাব প্রতিনিয়তই পরিলক্ষিত হচ্ছে . জানা যায় বুধবার রামনগর ৪নং এর শেষ প্রান্তের রামঠাকুর আশ্রমের কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত হয় গরিব ও দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি , সেই কর্মসূচিতে পরিলক্ষিত হয় সামাজিক দূরত্বের ভীষণ অভাব. যে জায়গায় রাজ্য সরকার জনগণকে এই মহামারীর হাত থেকে রক্ষার্থে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বার বার আহ্বান করে যাচ্ছেন , সেই জায়গায় রাজ্যের মানুষের কোনো হেলদোল পরিলক্ষিত হচ্ছে না. রামনগর ৪নং এর শেষ প্রান্তের রামঠাকুর আশ্রমের আজকের কর্মসূচিতে সামাজিক দূরত্বের অভাব নিয়ে আশ্রমের এক কর্মকর্তা আশিস পালকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন সকাল থেকেই প্রতিনিয়ত চেষ্টা চালানো হচ্ছে কিন্তু কি করবো ওরা অশিক্ষিত বুঝতে পারছেনা . বলা বাহুল্য যে নিজেদের অক্ষমতার দায় চাপাতে চাইছেন কি ত্রাণ নিতে আসা গরিব মানুষদের উপর . আজকের এই কর্মসূচিতে ত্রাণ নিতে আসা মানুষদের মধ্যে যদি করোনা সংক্রমিত কোন ব্যাক্তি থাকে তার থেকে যদি এই সংক্রমণ ছড়ায় ত্রাণ নিতে আসা অন্যান্যদের মাঝে তবে এর দায়ভার কে নেবে ? তাছাড়া রাজ্য সরকার যেভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার উপর প্রতিনিয়তই বিশেষভাবে গুরুত্ব দিয়ে যাচ্ছেন সে যায়গায় আজকের এই দৃশ্যকে মোটেই ভালো চোখে দেখবে না সরকার ও প্রশাসন বলে অভিমত শুভবুদ্ধিসম্পন্ন একাংশের .
Monthly Archives
April 2020
প্রথমত করোনা ভাইরাস আতঙ্কে জর্জরিত গোটা বিশ্ব। এরই মাঝে অন্য একটি আতঙ্ক 0r2 astronite । বেশ কয় একমাসের আলোচনার বিষয়বস্তু astronite । তথ্য অনুযায়ী জানা যায় মহাকাশ থেকে একটি উল্কাপিন্ড দ্রুত বেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। সেই উল্কাপিন্ড যদি পৃথিবীতে আছড়ে পরে তাহলে কি পৃথিবী ধ্বংস হচ্ছে তা নিয়ে যেমন প্রশ্ন জাগে বিজ্ঞানীদের মনে ঠিক সেভাবে আমরা কি বাঁচবো না কি লুপ্ত হয়ে যাবো? কোন কিছু সৃষ্টির পর যেহেতু তার ধ্বংস অবশ্যম্ভাবি সেই ধ্বংসের দিন কি এসে পড়লো তা নিয়ে যেমন বিরাজ করছে আতঙ্ক রয়েছে কোটি টাকার প্রশ্ন সাধারন মানুষের মনে। বলা বাহুল্য যে জায়গায় চোখের সামনে মৃত্যুর হাতছানি দেখেও আমরা অবহেলিত সে জাগায় পৃথিবী ধ্বংসের আতঙ্ক তো সামান্য। তবে পৃথিবীর মানবকুল ও সমস্ত প্রাণীদের জন্য স্বস্তির বার্তা যে নাসার রিপোর্ট অনুসারে ভয়ের কিছু কারন নেই বলে জানা যায়। কেননা সূত্রের খবর অনুযায়ী 0r2 astronite আমাদের পৃথিবী থেকে আগামীকাল ভারতীয় সময় অনুসারে বিকাল ৩টা২৬মিনিট এ প্রায় ৬৩লাখ কিলোমিটার দূরত্বে ৩১৩১৯কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করবে বলে জানা যায়।
রাজধানীর বোধজংনগরস্থিত ইন্ডাস্ট্রিয়াল পার্কের দ্বিতীয় গেইটে টিআইডিসির সহযোগিতায় পুর কমিশনার শৈলেশ কুমার যাদবের উদ্যোগে ৫লাখ টাকা ব্যায় করে একটি সেনিটেজের ট্যানেল স্থাপন করা হয় বহিঃরাজ্য থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলিকে সেনিটাইজ করার উদ্দেশ্যে। পাশাপাশি যদিও রাজ্য এখন পর্যন্ত করোনা মুক্ত। বহিঃরাজ্য থেকে আসা ট্রাকগুলি যাতে রাজ্যে কোন প্রকার ভাইরাস ছড়াতে না পারে এর জন্যই এই উদ্যোগ বলে জানা যায়। আগামীদিনে ইন্ডিয়া বাংলাদেশ আখাউড়া চেকপোস্টে ও সেনিটাইজ ট্যানেল বসানোর চিন্তা ভাবনা রয়েছে।
রাজধানীর ধলেশ্বর সিপিআইএম পার্টি অফিস সংলগ্ন এলাকায় সিপিআইএম দুষ্কৃতীদের দ্বারা এক যুবককে মারধরের অভিযোগ উঠল , জানা যায় বিগত কিছু দিন পূর্বে প্রোডাক্ট ডেলিভারি দিতে আসা এক যুবককে ১৫ , ২০ জনের একটি দুস্কৃতিকারী দল কাঠের টুকরো ও বাশ দিয়ে বেধরক মারধর করে বলে জানা যায় . আহত যুবকের নাম রণবীর দেববর্মা ওরফে সানি . সে জানায় গত ২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০ টা নাগাদ কাজ সেরে বাড়ি ফেরার পথে তার উপর আক্রমণ করে ১৫ , ২০ জনের একটি দুস্কৃতিকারী দল বলে জানায় . এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় .
সদর জেলার যুবমোর্চার দামাল ছেলেরা করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতেও স্বাস্থ্য ব্যবস্থা সচল রাখার জন্য রক্তদানের কর্মসূচি নিয়েছে প্রতিটি হাসপাতলে। আজ আগরতলা মেডিকেল কলেজে সদর যুব মোর্চার সভাপতি সুকান্ত ঘোষ, প্রবীর, পঙ্কজ, আশিস, অসীম, সুশান্ত, রানা, প্রশেনজিত ঘোষ (নিলয়) এবং আরো বেশ কিছু যুবক এই রক্ত দানের উদ্যোগে মজেছে। এরা সকলেই আজ ‘আঠারোর প্রতীক’। এদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানালেন বিজেপি সদর আরবান জেলা সভাপতি অধ্যাপক ডঃ অলক ভট্টাচার্য্য মহোদয় তার সাথে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান করলেন ।
বিশিষ্ট সমাজসেবী প্রদীপ চক্রবর্তীর ত্রাণ বিতরন উপজাতি গরীব অংশের মানুষের মধ্যে
by prasenjit
written by prasenjit
মহামারী করোনা ভাইরাসের আতঙ্কের জেরে তোলপাড় গোটা বিশ্ব . এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে দেশের প্রধানমন্ত্রী দেশজুড়ে দিয়েছে লক ডাউন যার জেরে ভীষণ সমস্যার সম্মুখীন হন রাজ্যের গরিব শ্রেণীর মানুষ . তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি এগিয়ে এসেছেন স্যাক্রিফাইস সামাজিক সংস্থা . জানা যায় মঙ্গলবার মোহনপুর মহকুমার অন্তর্গত লেফুঙ্গা আরডি ব্লকের অধীন ভগবান চৌধুরী এডিসি ভিলেজসহ অন্যান্য এলাকার ২৫০ গরিব পরিবারের মধ্যে স্যাক্রিফাইস সামাজিক সংস্থার কর্ণধার প্রদীপ চক্রবর্তীর হাত দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় . এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা জয়লাল দাসসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা.
রাজধানীর লেক চৌমুহনী বাজার, এমজি বাজারসহ বিভিন্ন জায়গায় কোভিড ১৯ সুয়েব টেস্ট করা হয় . মূলত কোভিড ১৯ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করা . জানা যায় এই কর্মসূচির মধ্যে যারা বাজারে আসছেন তাদের প্রত্যেককেই কোভিড ১৯ সুয়েব টেস্ট করানো হচ্ছে . প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচিকে ঘিরে জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় .
তেলিয়ামুড়া মহাকুমার সমস্ত রোগীদের একমাত্র ভরসা হলো তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালটি । বর্তমানে লকডাউন চলছে সারা দেশ জুড়ে । দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই জনগণের প্রতি আহ্বান রাখছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে । কিন্তু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এসবের কোনো কিছুরই বালাই নেই । হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষেরও . যেখানে মাক্স পড়া বাধ্যতামূলক আর সেখানে অনেকের মুখেই নেই মাক্স । হাসপাতালের করিডোরে মানুষ রয়েছে জটলা পাকিয়ে । যদি এখানে কেউ Covid positive রোগী থেকে থাকে তবে ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ । এখানে অনেক কে দেখা যাচ্ছে একসাথে বসে জটলা পাকিয়ে গল্প গুজব করতে । আবার দেখা যাচ্ছে দু- চারজন একসঙ্গে মোবাইল ফোনে ব্যস্ত থাকতে । হাসপাতালের মতো এমন একটি স্পর্শ কাতর জায়গায় এমন ছেলে খেলা ভাব কিভাবে হতে পারে ? তা নিয়ে প্রশ্ন অনেকেরই.
আগামী ২৯তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে মহাকরনে এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছে । বৈঠকে মূলত করোনা মোকাবেলার পরিস্থিতে রাজ্য সরকারের তুলে ধরার পাশাপাশি অন্যান্য দলের কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এইদিনের বৈঠকে উপস্থিত থাকার জন্য প্রত্যেক রাজনৈতিক দলের প্রধানের কাছে চিঠি যাবে বলে জানা যায়। বৈঠকে উপস্থিত থাকবে বিরোধী দলনেতা মানিক সরকার মন্ত্রী সভার কয়েকজন সদস্য সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ।
করোনা মোকাবেলার ক্ষেত্রে দেশের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কিছু নির্দেশনা প্রদান প্রধানমন্ত্রীর
by prasenjit
written by prasenjit
দেশকে করোনা মুক্ত রাখতে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও বার্তায় কথা বলেন এবং রাজ্যগুলিও দেশকে করোনা মুক্ত করতে কিছু জরুরি নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী দেশকে করোনা মুক্ত করতে নানা পদক্ষেপ যেমন অলম্বন করছেন ঠিক সেভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীর পথ অনুসরন করে নানা পদক্ষেপ নেওয়ার ফলে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্য এখন পর্যন্ত করোনা মুক্ত। তবে যে জায়গায় রাজ্য সরকার প্রধানমন্ত্রীর নির্দেশিকা মেনে চলছেন এবং রাজ্যের জনগণের কাছে বার বার আহবান রাখছেন নির্দেশিকা মেনে চলার , সে জায়গায় রাজ্যের জনগণের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় বলে ধারনা অভিজ্ঞ মহলের।
