মোহনপুরের রাঙাছড়ায় হিংসাত্মক ঘটনার বলি যুবতীর বাড়ি ও এলাকার পরিদর্শনে গেলেন রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ । এদিন মন্ত্রী মৃতার বাড়ির লোকজনদের সাথে কথা বলেন এবং মোহনপুর থানায় গিয়ে ঘটনার তদন্ত কতটুকু এগিয়েছে সে বিষয়ে থানার আধিকারিকদের সাথেও কথাবার্তা বলেন । মন্ত্রী এই ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের কঠোর শাস্তি প্রদান করার আবেদন রাখেন রাজ্যের প্রশাসনের কাছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আইনমন্ত্রীর সাথে কথাবার্তায় জানিয়েছে যে দোষীরা যেন কোনো রকম ছাড় না পায় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য। পাশাপাশি এই ঘটনা নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি ।
Monthly Archives
March 2020
গোপন সূত্রের ভিত্তিতে রাজধানীর নেতাজি চৌমুহনী রোড থেকে গাঙ্গাইল রোডের দিকে যাওয়ার পথে টি আর ০১ জি ৩৭৫৭ নম্বরের একটি অটো থেকেপ্রায় ১৫০ বোতল বিলেতি মদ উদ্ধার করে রাজধানীর পশ্চিম থানার পুলিশ।অটো চালক লক্ষনকেও আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত মদের বাজার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা হবে বলে জানান পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার ।
বিধায়ক সুদীপ রায় বর্মনের অনুপ্রেরণায় রাজধানীর জিবি ব্লাড ব্যাঙ্কে আয়োজিত হয় এক মেগা রক্তদান শিবিরের ।এদিনের অনুষ্ঠানে বিধায়ক রাজ্যের যুবক যুবতীদের স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসতে দেখে খুশি প্রকাশ করেন । পাশাপাশি রক্ত দাতাদের কাছে আহ্বান রাখেন যে তারা যেন প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর অন্তর রক্তদান করে মুমুর্ষ রোগীদের সাহাযার্থে এগিয়ে আসেন ।
নৃশংস ঘটনার প্রতিবাদে জনগণের কাছে আহ্ববান রাখলেন বিধায়ক সুদীপ রায় বর্মন
by prasenjit
written by prasenjit
শনিবার সরকারি আবাসে এক সাংবাদিক বৈঠকের ডাক দেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বৈঠকে তিনি মোহনপুর রাঙাছড়া এলাকার যুবতী গনধর্ষণ ও নৃশংসভাবে পুড়িয়ে মারার ঘটনার তীব্র নিন্দা জানান। এদিন শ্রী বর্মন দোষীদের প্রকৃত শাস্তির আবেদন রাখেন রাজ্য সরকারের কাছে । পাশাপাশি তিনি রাজ্যের জনগণের কাছে আহ্ববান রাখেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে প্রশাসনের সাথে মিলে রুখে দাঁড়ানোর জন্য।
শনিবার রাজধানীর আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা পিপলস পার্টির উদ্যোগে এক সাংবাদিক বৈঠকের আয়োজন হয় । বৈঠকে দল মত নির্বিশেষে ১০৩২৩ শিক্ষকের পুনঃনিয়োগের দাবি রাখেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে পাঁচ হাজার সর্বশিক্ষা শিক্ষক শিক্ষিকাদের বকেয়া বেতন মিটিয়ে দিয়ে স্থায়ীভাবে নিয়োগ এবং রাজ্যে এসপিকিউএম স্কিমের আওতায় ১২৯ টি মাদ্রাসায় কর্মরত ৩৬৯ জন শিক্ষক শিক্ষিকাদের স্থায়ী ও নিয়মিত করার দাবি রাখেন । এছাড়া মোহনপুরের রাঙাছড়ার যুবতীর ধর্ষণ ও নৃশংসভাবে পুড়িয়ে মারার ঘটনার ও তীব্র নিন্দা জানান ত্রিপুরা পিপলস পার্টি।
৩ দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ সমাবেশ করল স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারী বৃন্দ
by prasenjit
written by prasenjit
স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারী বৃন্দের দ্বারা এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীর আই জি এম হাসপাতালের সামনে । তাদের দাবি স্বাস্থ্য ক্যাজুয়াল ওয়ার্কার পদে কর্মরত ডি আর ডব্লিউ ও ডি আর বি দের নিয়মিতকরণ করা , চাকুরীরত অবস্থায় মারা যাওয়া অনিয়মিত কর্মীর পরিবারের লোকজনদের চাকুরী দেওয়া ও অবসরে যাওয়া অনিয়মিত কর্মীদের এককালীন পেনশন অথবা আর্থিক সাহায্য প্রদান করা ।
এই ঘটনা জাতির লজ্জা , দেশের লজ্জা , রাজ্যের লজ্জা, পথে নামবে কংগ্রেস: সুবল
by prasenjit
written by prasenjit
শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা ।এদিনের বৈঠকে মোহনপুরে ২২ বছরের এক যুবতীকে নির্মমভাবে পুড়িয়ে মারার ঘটনাকে সারা দেশের এক নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক । এই ঘটনাটি পূর্বের পশ্চিমবঙ্গের একটি ঘটনাকেও ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি । শনিবার কংগ্রেস নেতা সুবল ভৌমিকসহ কংগ্রেসের একটি প্রতিনিধি দল নির্যাতিত মেয়েটির বাড়িতে যায় সেখানে গিয়ে নির্যাতিত মেয়েটির মার কাছে ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে ৪০, ৫০ জনের এক দুষ্কৃতী দলের আক্রমণের শিকার হন বলে অভিযোগ করেন তিনি ।এদিন কংগ্রেসের প্রতিনিধি দলের পাশাপাশি সাংবাদিকদের উপরে দুস্কৃতিকারীদের আক্রমণের ঘটনা এবং এই গণতান্ত্রিক রাষ্ট্রে এধরণের হিংসাত্মক আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন এই ঘটনা জাতির লজ্জা , দেশের লজ্জা , রাজ্যের লজ্জা , এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখেন তিনি। এছাড়াও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস আগামীদিনে রাজপথে নামবেন বলেও জানান তিনি ।
রাজধানীর কৃষ্ণনগরস্থিত দশরথ দেব ভবনে আয়োজিত হয় আই এন পি টি ও এন সি টির সংযোগসাধন অনুষ্ঠান । এদিনের অনুষ্ঠানে এন সি টি , আই এন পি টি দলের সাথে যুক্ত হয় এই মিলনের ফলে আই এন পি টি নাম আই এন পি টি ইউনাইটেড হয়েছে । এদিন এন সি টি নেতা অনিমেষ দেববর্মা বলেন যে আজকের এই অনুষ্ঠানে এন সি টি , আই এন পি টি দলে যোগদান করেছে ব্যাপারটা এমন নয়, একত্র হয়ে লড়াই করার উদ্দেশ্য নিয়েই এই দুই দলের সংযোগসাধন বলে জানান তিনি ।
রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনিষ্ঠিত গুরুজী কনফারেন্স হলের সামনে ৫ দফা দাবি নিয়ে ৪৮ ঘন্টার গন-বস্থানে বসল ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন। এদিনের গন-বস্থান থেকে সংগঠনের সভাপতি বিমল সাহা বলেন রাজ্য সরকার তাদের উদ্ধারের কোন পথ খুঁজে পাচ্ছেন না ,আগামী ১৬ই মার্চ সর্বোচ্চ আদালতে ১০৩২৩ এর যে শুনানি আছে সেখানে রাজ্য সরকার তাদের কিভাবে সাহায্য করেন সেটা দেখার বিষয় । তাদের দাবি অতি শীঘ্রই তাদের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করা , সমস্ত সুযোগ সুবিধাসহ তাদের চাকরিতে পুনর্নিয়োগ করা এবং তাদের মধ্যে যারা মারা গেছেন তাদের পরিবার পরিজনদের আর্থিকসহ সমস্ত রকমের সাহায্য প্রদান করা ।
মোহনপুরে উদ্ধার ২২বছরের এক যুবতীর মৃতদেহ। ঘটনা সূত্রে জানা যায় মেয়েটি কাল বিকাল থেকে নিখোজ ছিল তাকে নৃশংস ভাবে পুড়িয়ে মারা হয়। এরই প্রতিবাদে ডি ওয়াই এফ আইয়ের আহ্ববানে বাম সমর্থিত ছাত্র সংঘঠন এস এফ আই ও উপজাতি ছাত্র সংঘটন টি এস ইউ শুক্রবার রাজধানীতে এক বিক্ষোভ মিছিল করে । এদিন ডি ওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে একহাত নিয়ে বলেন সমাজ দ্রোহীদের আটকাতে রাজ্যের প্রশাসন সম্পূর্ণভাবে ব্যার্থ। জোট সরকারের এই দুইবছরে পার্টি অফিসে ভাঙচুর সি পি আই এম বিধায়কের বাড়িতে হামলা এসব ঘটনাকে সামনে রেখে স্বরাষ্টমন্ত্রীর কাছে আবেদন রাখেন এইসব ঘটনার সাথে জড়িত দুষ্কৃতী কারীদের আটক করে যোগ্য শাস্তি প্রদান করার জন্য। পাশাপাশি তিনি বলেন স্বরাষ্টমন্ত্রী যদি পদক্ষেপ না নেয় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবে
