স্বাস্থ ও পরিবার কল্যান দপ্তরের উদ্যোগে করোনা ভাইরাসের উপর ৩দিন ব্যাপী চিকিৎসা আধিকারিক দেড় নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে । এই শিবিরে চিকিৎসকদের পাশাপাশি আধাসামরিক বাহিনীর জওয়ানরাও অংশগ্রহণ করেন। এদিন শিবিরের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে চিকিৎসা আধিকারিক রাধা দেববর্মা জানান করোনা সচেতনতা ও বহিঃরাজ্য বা বিদেশ থেকে ঘুরতে আশা পর্যটকদের করোনা সম্পর্কে কি ধরনের আচরণ করা ও সচেতন করা মূলত সেই বিষয়ের উপরই এই শিবিরের আয়োজন বলে জানান তিনি ।
Monthly Archives
March 2020
পূর্ত মামলায় অভিযুক্ত ওয়াই পি সিংয়ের স্ত্রী অর্চনা সিং উনার স্বামীর বেইল নিয়ে আবেদন করেছিলেন আজ সেই বেইল পিটিশনের শুনানির দিন ছিল। পুলিশ ৭দিনের আরো সময় চাওয়াতে আদালত সময় মনজুর করেছে। পাশাপাশি এই মামলায় জড়িত আরো দুজনকে নোটিশ পাঠাবে প্রশাসনের তরফ থেকে বলে জানা যায় ।
সংবাদপত্রের মাধ্যমে রাজ্যের মানুষের মধ্যে পার্কিং নিয়ে সচেতনতা আনার চেষ্টা করলেও সে জাগায় ব্যার্থ রাজ্যের প্রশাসন । এনিয়ে আজ রাজধানীর অফিস লেন এলাকা পরিদর্শনে যান পুর কমিশনার শৈলেশ কুমার যাদব। তিনি জানান আগরতলা শহরের প্রতিটি জাগায় নির্মাণ করা হবে পার্কিং জোন এবং ওয়েটিং জোন , পাশাপাশি তিনি আরো বলেন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে রাজ্যের মানুষ দেখতে পাবে বিভিন্ন জাগায় পার্কিং জোন ও ওয়েটিং জোন। পার্কিং জোন এর বাইরে যদি কোন বাইক বা গাড়ি থাকে তাহলে সেটা ট্রাফিক পুলিশ জব্দ করে নিতে পারে বলে জানান তিনি ।
মহামারী করোনা ভাইরাস নিয়ে মন্ত্রী এবং দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর টুইট বার্তা ।
written by janatar kalam
সমস্ত কেবিনেট মন্ত্রীদের উদ্দেশ্যে টুইট করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী । টুইটে উল্লেখ করে বলেছেন বর্তমান সময়ে যে ভাবে করোনা ভাইরাস গোটা দেশ ব্যাপী ছড়িয়েছে তাতে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে । এমত অবস্থায় বিদেশ সফর করা খুবই মারাত্মক । তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর পাশাপাশি সমস্ত বিভাগের মন্ত্রীদের বিমানে যাতায়াত করা বন্ধ রাখতে আর্জি জানিয়েছেন ।
১৯৯৩ সালে চাকুরী থেকে বরখাস্ত হওয়া পৌর ছাঁটাই কর্মীরা তাদের দীর্ঘ ২৫বছরের দুর্বিসহ জীবন থেকে মুক্তির দাবিতে রাজ্য সরকারের দ্বারস্থ হলেন
by prasenjit
written by prasenjit
বৃহস্পতিবার রাজ্য সরকারের উদ্দেশে চাকরি পুনর্বহালের আবেদন নিয়ে পৌরসভার দ্বারস্ত হল পৌর ছাঁটাই কর্মচারীরা। উল্লেখ্য ৩০-১১-১৯৯২ সালে ৩৮৭জন সাধারণ বেকারকে আগরতলা পৌরসভায় স্থির বেতনে চাকরি দেওয়া হয় কিন্তু পরবর্তী সময় ২০-০৩-১৯৯৩ সালে তাদেরকে বেআইনি ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তৎকালীন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী দশরথ দেববর্মন ২০০ জনকে চাকরিতে পূণ নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বছরের উপর বছর চলে গেলেও তাদের নিয়োগ নিয়ে কোন রকম উদ্যোগ দেখা গেলোনা তৎকালীন রাজ্য সরকারের। তাই বাম সরকারকে ত্রিপুরা থেকে ছেটেফেলার লক্ষে বর্তমান ভারতীয় জনতাপার্টির তৃণমূল স্তরে কাজ করে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসে তাই বর্তমান সরকারের কাছে তাদের আবেদন তাদেরকে যেন পুনর্বহাল দিয়ে ২৫ বছরের দুর্বিসহ জীবন থেকে মুক্তি দেওয়া হয় ।
পেনশন ডিভিশনের দাবিতে গণঅবস্থানে বসলো অল ইন্ডিয়া বিএসএনএল অল পেনশন এসোসিয়েশন
by prasenjit
written by prasenjit
০১-০১-২০১৭ অনুসারে ১৫ শতাংশ ফিডব্যাক বেনেফিটসহ নতুন পে স্কেলে পেনশন ডিভিশন দেওয়ার দাবি করেছিল অল ইন্ডিয়া বিএসএনএল অল পেনশন এসোসিয়েশন । তাদের এই দাবীটিকে বিগত সরকারের কমিউনিকেশন মিনিস্টার মনোজ সিনহা মান্যতা দিলেও , নতুন সরকার গঠনের পর কমিউনিকেশন মিনিস্টার শ্রী রবিশঙ্কর প্রাসাদ তাদের এই দাবীটিকে খারিজ করে দে । তারই প্রতিবাদে সারা দেশের সাথে রাজ্যেও রাজধানীর কামান চৌমুহনিষ্ঠিত বিএসএনএল অফিসের সামনে ১ ঘন্টার গণঅবস্থানে বসে অল ইন্ডিয়া বিএসএনএল অল পেনশন এসোসিয়েশনের কর্মকর্তারা।
চা শ্রমিকদের স্বার্থে লেবার কমিশনারের নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন
by prasenjit
written by prasenjit
রাজ্যের অনেক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে । চা শ্রমিকরা সময়মতো মজদুরি পাচ্ছেন না । এরই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের পক্ষ থেকে ২বার চিঠি দেওয়া হয়েছিল লেবার কমিশনার এস বি নাথের কাছে বিষয়টিকে খতিয়ে দেখার জন্য । কিন্তু ২ বার চিঠি পাঠানোর পরেও কোন সদউত্তর না পাওয়ায় লেবার কমিশনারের নিকট ডেপুটেশনে হাজির হয় ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের কর্মকর্তারা, উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি বীরজিৎ সিনহাও । তিনি এদিন লেবার কমিশনার কে একহাত নিয়ে বলেন জানতে এসেছেন যে উনি কি লেবার কমিশন নাকি মালিক কমিশন।
চাকুরী স্থায়ী সমাধানের দাবিতে গন-বস্থানে বসছে ১০৩২৩ এড-হক পে শিক্ষক
by prasenjit
written by prasenjit
আগামী ৩১ শে মার্চের আগে চাকুরী স্থায়ী সমাধানের লক্ষে ও মোট ৫দফা দাবির ভিত্তিতে ১৪ ও ১৫ই মার্চ ৪৮ ঘন্টার গন-বস্থান করতে যাচ্ছে অল ত্রিপুরা ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন। তাদের দাবি ভীষণ ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৩১শে মার্চের আগে তাদের চাকুরীর স্থায়ী সমাধান করা । ভ্যালিডেশন এক্টের মাধ্যমে চাকুরী সুনিশ্চিত করা । ১০৩২৩ এর যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারবর্গকে সমস্ত ধরণের আর্থিক সহায়তা দেওয়া ।
এন ডি পি এস আইনের মাধ্যমে গাঁজাকে শিল্প এবং ঔষধি ক্ষেত্রে ব্যবহারের দিকটি মাথায় রেখে সংশোধনী আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠালো জনজাগরণ মঞ্চ । গাঁজায় মানব সভ্যতার যে উপকারিতার দিক রয়েছে সেগুলিকে সামনে এনে এন ডি পি এস আইনের মাধ্যমে গাঁজাকে আইনসিদ্ধ করার দাবি জানান এবং একটা রেগুলেটরি অথরিটি গঠন করে গাঁজা চাষ, ক্রয় বিক্রয় এবং তার ব্যবহার সবকটাকে রেগুলেশনের ভেতরে আনার ও দাবি রাখেন । পাশাপাশি সংগঠনের কনভেনার প্রসেনজিৎ চক্রবর্তী যে জায়গায় বহু বিশিষ্ট গবেষক গাঁজার উপকারিতার দিক নিয়ে নিজেদের বক্তব্য রেখেছেন সে জায়গায় দাঁড়িয়ে দেশের সরকার এনিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আশা ব্যক্ত করেন।
পুস্তক ব্যবসাকে বাচানুর দাবিতে মাঠে নামল দি অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স এসোসিয়েশন
by prasenjit
written by prasenjit
২০১৮-১৯ইং শিক্ষাবর্ষে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর একসাথে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীর সিলেবাস পরিবর্তন করার নির্ণয় নিয়েছিলেন । আমরা দাবি করেছিলাম সিলেবাস পরিবর্তন ধাপে ধাপে করার জন্য । রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের দাবির সাথে সহমত পোষণ করেছিলেন কিন্তু বাস্তবিক পক্ষে তা পালন করেন নি । একসাথে সমস্ত শ্রেণীর সিলেবাস পরিবর্তন হওয়ায় আমরা বিশাল আর্থিক ক্ষতির শিকার। তাই দি অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স এসোসিয়েশন আজ সারা রাজ্য ব্যাপী প্রতীকী ধর্মঘট , মিছিল ও ২ ঘন্টার গন- বস্থান করার জন্য সারা রাজ্যের এসোসিয়েশনের পুস্তক ব্যবসায়ীরা আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে । তাদের দাবি নবম ও দশম শ্রেণীর যেসকল বই প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার মাধ্যমে নগদ দামে বিক্রয় করেছেন তা পুস্তক ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়াসহ নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল বই এসোসিয়েশন সদস্যদের দ্বারা বিক্রয়ের ব্যবস্থা করে পুস্তক ব্যবসাকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের নিকট দাবি রাখেন ।
