জিবি বাজার থেকে নেশাজাতীয় দব্র বিক্রেতাদের নির্মূল করার উদ্দেশ্য নিয়ে মঙ্গলবার পশ্চিম জেলার সদর মহকুমা শাসকের সাথে সাক্ষাৎ করলেন জিবি বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। এদিন সমিতির সম্পাদক শ্যামল পাল বলেন নেশাজাতীয় মাদক বিক্রেতাদের বাজার থেকে উচ্ছেদের লক্ষ নিয়ে একটি বৈঠক করবেন বৈঠকে পাশ্ববর্তী ক্লাবসহ সদর মহকুমা শাসককে উপস্থিত থেকে কিভাবে এই মাদক বিক্রেতাদের বাজার থেকে নির্মূল করা যায় সেটা নিয়ে উপায় বের করে দেওয়ার আহ্বান রাখেন ।
Monthly Archives
March 2020
রাজধানীর কুঞ্জবনস্থিত বাংলাদেশ ভিসা অফিসে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয় । এদিন বাংলাদেশ সহকারী হাই-কমিশনার কিরীটি চাকমা বক্তব্য রাখতে গিয়ে বলেন মহামারী করোনা ভাইরাসের আতংকের জন্যে বাংলাদেশ সরকার এদিনটিকে যথাযোগ্য মর্যাদায় যেভাবে পালন করেন সেভাবে পালন করেননি । রাজ্যে ও কুঞ্জবনস্থিত বাংলাদেশ ভিসা অফিসে এই দিনটি সেভাবে পালিত হয়নি , বঙ্গবন্ধু শেখ মুজিবুরের শ্রদ্ধার্থে ঘরোয়া পরিস্থিতিতে এই দিনটিকে স্মরণ করা হয়েছে।
গত ১৪ই মার্চ থেকে চাকরির স্থায়ীকরণ নিয়ে আন্দোলন করে আসছে ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন । কিন্তু করোনা আতংকের জেরে রাজ্যের প্রশাসনের তরফ থেকে গতকাল রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয় । তার পরিপ্রেক্ষিতে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে আন্দোলনরত শিক্ষকদের আন্দোলনস্থান থেকে রাজধানীর পশ্চিম থানার পুলিশ তাদেরকে উচ্ছেদ করে এবং আন্দোলনকারীদের গ্রেপ্তার ও করে । এর জেরে ক্ষোভে ফেটে উঠে ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন এবং ঘেরাও করে রাজধানীর পশ্চিম থানাও।
রুজি রুটির স্বার্থে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে যাচ্ছে 10323 ভিক্টিমাইজড শিক্ষক সংগঠন
written by janatar kalam
সোমবার আগরতলা প্রেস ক্লাবে 10323 ভিক্টিমাইজড শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় । এদিনের বৈঠক থেকে মাননীয় ক্যাবিনেট ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিজেদের চাকরির স্থায়ীকরন নিয়ে আবেদন রাখেন । পাশাপাশি আগামী ১৯ তারিখ নিজেদের রুজি রুটির স্বার্থে মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে যাচ্ছে বলে জানান এবং অর্ডিনেন্স জারির মাধ্যমে তাদের চাকরি বাঁচানোর দাবিতে এই সংগঠনের পক্ষ থেকেও আগামী ২৫শে মার্চ শিক্ষা অধিকর্তার নিকট সংগঠনগত ডেপুটেশনে মিলিত হবে জানান সংগঠনের এক শিক্ষক ।
কি করে ঘটল, কারা ঘটালো ? এর জবাব পুলিশের সঠিক অবস্থানের উপর নির্ভর : মানিক সরকার
by prasenjit
written by prasenjit
সোমবার, মোহনপুর রাঙাছড়ায় নৃশংস ঘটনার বলি যুবতীর বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকারসহ বিরোধী দলের অন্যান্য বিধায়করা। সেখানে গিয়ে তিনি মৃতার পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং সিধাই থানায় গিয়ে ঘটনার তদন্ত নিয়েও আলোচনা করেন থানার আধিকারিকদের সাথে । এদিন শ্রী সরকার মৃতার বাবার সাথে কথা বলে জানান , মেয়েটি খুব মেধাবী ছিল ও পরিবারের একমাত্র ছেলের মতো পরিবারের প্রতি নিজের দায়িত্ব পালন করতো। পাশাপাশি মেয়েটি বি এড পড়ার প্রস্তুতি নিচ্ছিলো বলে জানা যায় মৃতার বাবার কাছে থেকে । তবে বিগত ২৫ বছর ক্ষমতায় থাকাকালীন সময় পরিবারটি কোন ধরণের সুযোগ সুবিধা পায়নি , আজও এই পরিবারটি করুন অবস্থায় জর্জরিত থাকার সত্ত্বেও কোন রকমের সাহায্যের বাণী শুনা যায়নি শ্রী সরকারের মুখ থেকে ।
সোমবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন এলাকার বিধায়কদের নিয়ে বি এ সি মিটিংয়ের আয়োজন করা হয় । রাজ্যবাসী যখন করোনা ভাইরাস আতংকে আতংকিত, রাজ্যের সমস্ত স্কুল কলেজ ছুটির ঘোষণা দেওয়া হয় , ঠিক সেই সময় বি এ সি মিটিংয়ে আগামী ২০শে মার্চ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়।
মন্ত্রীসভার সিদ্ধান্ত ১৭ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ
written by janatar kalam
বর্তমান সময়ে দেশ ও বিদেশে একটি মাত্র গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো করোনা ভাইরাস । করোনা আতংকে আতঙ্কিত গোটা বিশ্ব । ঠিক সেই সময় রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে আগামীকাল ১৭ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকবে । সোমবার রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ মহোদয়।
সরকার পরিবর্তনের পরেও আমাদের কোনো পরিবর্তন হয়নি : অনিয়মিত কর্মচারী স্বাস্থ দপ্তর
written by janatar kalam
স্বাস্থ দপ্তরের অনিয়মিত কর্মচারীরা সোমবার রাজধানীর জিবি হাসপাতালের সামনে গণধর্নায় বসে। ধর্নায় জনৈক এক কর্মচারী বলেন বিগত ২৫ বছরে উনারা শোষিত লাঞ্চিত বঞ্চিত হয়েছেন , বর্তমান মুখ্যমন্ত্রী ১৮ সালের নির্বাচনের আগে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পেয়ে উনারা নতুন সরকার গঠন করতে যা যা করণীয় সব কিছুই করেছেন , কিন্তু সরকার বদলের পরে ও তাদের অবস্থার কোনো বদল হয়নি । তাই এদিন স্বাস্থ দপ্তরের অনিয়মিত কর্মচারীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন যে ২৫ বছরের নরকীয় জীবন থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য । পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী অনুকূল ঠাকুরের শিষ্য তাই মুখ্যমন্ত্রীর বচন শ্রী অনুকূলের বচন বলে ব্যাক্ত করেন তিনি ।
