Connect with us

Uncategorized

নৃশংস নারী নির্যাতন প্রতিবাদে মাঠে বাম যুব সংঘটন

Published

on

মোহনপুরে উদ্ধার ২২বছরের এক যুবতীর মৃতদেহ। ঘটনা সূত্রে জানা যায় মেয়েটি কাল বিকাল থেকে নিখোজ ছিল তাকে নৃশংস ভাবে পুড়িয়ে মারা হয়। এরই প্রতিবাদে ডি ওয়াই এফ আইয়ের আহ্ববানে বাম সমর্থিত ছাত্র সংঘঠন এস এফ আই ও উপজাতি ছাত্র সংঘটন টি এস ইউ শুক্রবার রাজধানীতে এক বিক্ষোভ মিছিল করে । এদিন ডি ওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে একহাত নিয়ে বলেন সমাজ দ্রোহীদের আটকাতে রাজ্যের প্রশাসন সম্পূর্ণভাবে ব্যার্থ। জোট সরকারের এই দুইবছরে পার্টি অফিসে ভাঙচুর সি পি আই এম বিধায়কের বাড়িতে হামলা এসব ঘটনাকে সামনে রেখে স্বরাষ্টমন্ত্রীর কাছে আবেদন রাখেন এইসব ঘটনার সাথে জড়িত দুষ্কৃতী কারীদের আটক করে যোগ্য শাস্তি প্রদান করার জন্য। পাশাপাশি তিনি বলেন স্বরাষ্টমন্ত্রী যদি পদক্ষেপ না নেয় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবে