বাল্য বিবাহ রোধে এক বিশেষ সচেতনতা মূলক কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। এই কর্মসুচির অঙ্গ হিসেবে সোমবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয় এক সচেতনতা শিবির। বিস্ময়ের বিষয় হল সচেতনতা শিবিরের ব্যানারে লেখা তারিখ সম্পর্কে কমিশনের পদাধিকারীরা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা নিজেরাই ছিল অসচেতন ।ব্যানারে সচেতনতা শিবিরের তারিখ লিখা ছিল ১০জানুয়ারি।
যদিও সোমবার ছিল ক্যালেন্ডারের তারিখে ২৭জানুয়ারি । প্রশ্ন উঠছে সমাজের বিশিষ্ট জনেরা বিশেষ করে যারা সাধারণ মানুষকে সচেতন করে তুলবে তারাই যদি অসচেতন হন তাহলে সমাজ সচেতন হবে কি করে । এদিনের সচেতনতা শিবিরে বাল্য বিবাহ রোধে একটি নাটক মঞ্চস্ত করা হয়। আলোচনা করেন কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ ,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট জনের।
January 2020
পারিবারিক কলহের জেরে আত্মহত্যার চেষ্টা করল ১৬ বছর বয়সী এক নাবালিকা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর এলাকায়। সংবাদে প্রকাশ, সোমবার সকাল ১০টা নাগাদ নাবালিকাটি নিজ ঘরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে। এই ঘটনার খবর পেয়ে ছুতে আসে দমকল কর্মীরা। সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। হাসপাতালের জৈনক চিকিৎসক জানান, নাবালিকাটির অবস্থা খুবই অশঙ্কাজনক।
একাকিত্বের সুযোগ নিয়ে ডাক্তার বাবুর বাড়িতে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনা রামনগর গাঙ্গাইল রোড স্থিত ডাক্তার অৰ্জুন দাসের বাড়িতে । কেউ ছিলেননা বাড়িতে ।পরবর্তী সময় বাড়িতে এসে দেখে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে চুরের দল নিয়ে যায় লক্ষ্যাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী । সাথে সাথে খবর দেওয়া হয় রামনগর ফাঁড়িতে কিছুক্ষন বাদে আসে পুলিশ এবং সবকিছু দেখে ডাক্তার বাবুর কাছ থেকে অভিযোগ দায়ের করেন ।তবে রামনগর এলাকায় চুরি ছিন্তাইবাজি নতুন কোন বিষয় নয় কিন্তু জননিরাপত্তা ফের একবার প্রশ্নচিহ্নের মুখে ।
প্রজাতন্ত্র দিবসের মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন আইনমন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন মহাকরনের আধিকারিক সহ কর্মচারীরা। এখান থেকে শ্রী নাথ সুজা চলে আসেন রাজধানীর পোস্টঅফিস চৌমহনীস্থিত শহিদ মিনারের সামনে এখানে শহিদ মিনারে ফুল ও মাল্য দেন করেন এবং শ্রদ্যার্ঘ নিবেদন করেন পরে রাজ্য পুলিশের পক্ষ্য থেকে কুচকাওয়াজ প্রর্দশন করানো হয় এই অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী চলে যান গান্ধীঘাট স্থিত গান্ধী সমাধি স্থলে এখানেও জাতীয় পতাকা উত্তোলন করেন রতন লাল নাথ । পুষ্পার্ঘ অর্পণ করেন গান্ধীসমাধি স্থলে পরে অনুষষ্ঠিত হয় এক ভজন অনুষ্ঠান ।
রবিবার গান্ধীঘাটস্থিথ একটি বেসরকারী সামাজিক প্রতিষ্ঠানে ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সম্মেলনের মূল আলোচনা বিষয় ছিল ইকমার্স ও মডার্ন ট্রেডের উপর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নর্থইস্ট ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি বিজয় গুপ্তা ও সংঘটনের অন্যান্য সদস্যরা ।এছাড়া এদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন । এদিন সম্মেলন শেষে সংঘটনের প্রেসিডেন্ট হিসেবে জহরলাল বনিক, সাধারণ সম্পাদক অজয় কুমার সাহা, মুখপাত্র আশীষ পাল মহোদয় নিয়োজিত হন ।
সারা দেশের সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের বাস ভবনেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দেশের ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে মুখ্যমন্ত্রীর বাসভবনে পতাকা উত্তোলন দেশের প্রতি সার্বভৌম ,গণতান্ত্রিক ও প্রজাতন্ত্রের এক নিদর্শন বলা যায়। সকালে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে সরকারি কাজে বের হন ।
কৃষি ক্ষেত্রে প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যায় করার সীদ্ধান্ত নিয়েছে সরকার । জানালেন রাজ্যপাল ।
রবিবার প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে ।এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল রমেশ বৈশ । উপস্থিত ছিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজ্য পুলিশ ও সেনাবাহিনীর উচ্চ্যপদস্থ অধিকারিকগণ । এদিন বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য পুলিশ কর্মীদের পুরস্কৃত করেন রাজ্যপাল । সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল রমেশ বৈশ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগ এবং পরিকল্পনার বিস্তারিত উল্ল্যেখ করেন । তিনি বলেন কৃষি ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে । কৃষি ভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের সহায়তায় আগামী ৩ বছরে প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যায় করার সীদ্ধান্ত নিয়েছে সরকার ।
অকালে চলে গেলেন বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ ঘোষ ।এক সময় তিনি ৭রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদন্দিতা করেছেন ।পরে বিজেপি থেকে বহিস্কার হয়ে কংগ্রেস দলে যোগদান করেন ।বরিষ্ঠ এই আইনজীবী তথা রাজনৈতিক নেতার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে ।শনিবার সন্ধ্যায় নিজ চেম্বার থেকে উদ্ধার হয় তার মৃত দেহ । সংঘে সংঘে নিয়ে যাওয় হয় জিবি হাসপাতালে । সেখানে চিকিৎসকরা দেখেই তাকে মৃত বলে ঘোষণা করেন । মৃত্যু নিয়ে তৈরি হয়েছে একটি ধোঁয়াশা ।সর্বত্র দেখা দিয়েছে চাঞ্চল্য ।
গোমতী জেলার কিল্লা ভিলেজে যোগাভ্যাসের উপর সচেতনতা বাড়াতে আসাম রাইফেলস যোগা ক্যাম্পের আয়োজন করে । যোগা শিক্ষক, স্থানীয় নাগরিক , ছাত্রছাত্রী সহ ১২০ জন এদিনের শিবিরে অংশ গ্রহণ করেন । এদিনের শিবিরে যোগ চর্চার উপর আলোচনার পাশাপাশি যোগাভ্যেসের সুফল সম্পর্কে সকলকে অবগত করানো হয় । এদিনের শিবিরে প্রাণায়াম, যোগা ছাড়াও মেডিটেশান করানো হয় । শিবিরে উপস্থিত সকলেই আসাম রাইফেলসের এই উদ্যোগের ভুয়াসী প্রশংসা করেন ।
দেশের সাধারণ নাগরিকদের ভোটদান ও ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই পালন করা হয় জাতীয় ভোটার দিবস । ভোটারদের নিজেদের মতদান সম্পর্কে সচেতন করে তুলতে পারলেই রাষ্ট্র কিংবা রাজ্য পরিচালনায় একটি মজবুত সরকার প্রতিষ্ঠিত করা যায় এবং রক্ষা করা যায় দেশের গনতন্ত্রকে । শনিবার রাজধানীর রবীন্দ্রভবনে আয়োজিত ১০ম জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাজ্যপাল রমেশ বৈশ । এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত , এম এল দে , নির্বাচন কমিশনার সমীর বার্মা ও অতিরিক্ত জেলা শাসক তপন কুমার দাস ।
