২০তম আন্তর্জাতিক শিল্প বানিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বুধবার হাপানিয়া আন্তর্জাতিক মাঠে। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন শিল্প বানিজ্য নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় বিধায়িকা মিমি মজুমদার প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী শিল্প স্থাপনের উপর জোর দিয়েছেন।বাম সরকার বেকার বাড়িয়েছেন। রাজনৈতিক বাজার গরম করতে বেকারদের নিয়ে রসিকতা করেছেন। কুনো শিল্প ঘটনের উদ্যোগ নেয়নি । বোধজংনাগারে সব কারখানা মুখ থুবড়ে পড়েছে । বিজেপি সরকার বেকারদের স্বাবলম্বী করতে শিল্প স্থাপিত করার প্রয়াস নিয়েছেন। আগামীদিনে
সরকারের চাকরীর আশায় বসে থাকতে হবেনা বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিপ্লব কুমার দেব ।
January 2020
মালেশিয়ায় কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল মনির হোসেন নামে ২৩বছর বয়সী ত্রিপুরার এক যুবক। মৃতের বাড়ি মধুপুর থানাধীন পুরাথল রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সংবাদে প্রকাশ, মনির হোসেন ২০১৮ সালে পারিবারিক আর্থিক সচ্ছলতা বাড়ানোর জন্য ত্রিপুরা ছেড়ে মালেশিয়া গিয়েছিলো । সেখানে একটি রেস্তোরাঁতে কাজ করতো সে । কয়েকদিন আগে সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় । মনিরের দাদু জানান, বুধবার ভোরে মালেশিয়া থেকে বাড়িতে ফোন আসে, মনির আর বেঁচে নেই । এদিকে এই ভয়ঙ্কর করোনা ভাইরাস নিয়ে বর্তমানে গোটা বিশ্ব বিশেষ করে মধ্যে এশিয়ার সমস্ত দেশ চিন্তিত । এবার এই ভাইরাসে রাজ্যের একজন যুবকের মৃত্যু হয়েছে । এই ঘটনায় রাজ্য সরকারও অনেকটা বেতীব্রস্থ । যদিও রাজ্যে এখনো এই ভাইরাসের কোন হদিশ পাওয়া যায়নি ।
চন্দন চ্যাটার্জী সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে অভিযোগ N C T -র
যেভাবে বুরুল্যান্ড টেরিটোরিয়াল এরিয়াকে অধিক ক্ষমতা দিয়ে তাদের জন্য ডাইরেক্ট ফান্ডিং এর ব্যবস্তা করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে তেমনি এ ডি সিকেও ক্ষমতাশীল করতে হবে । বুধবার রাজধানীর প্রেসক্লাবে ন্যাশনাল কনফারেন্স অফ ত্রিপুরার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবী করেন এন সি টি নেতা অনিমেষ দেববর্মা ।
সেই সঙ্গে তিনি চন্দন চ্যাটার্জীর দেওয়া বক্তব্যকে সাম্প্রদায়িক উস্কানিমূলক আখ্যায়িত করে তার তীব্র নিন্দা করেন । এবং তার বিরুদ্ধে আইনত বেবস্থা গ্রহণ করার দাবী জানান ।
দিল্লি বিধানসভা নির্বাচনের আগে চমক দিল ভারতীয় জনতা পার্টি। বিজেপি-তে যোগ দিলেন দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।
বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে দলে যোগ দেন তিনি। সাইনার সঙ্গে বিজেপিতে যোগ দেন তাঁর বোন চন্দ্রাংশুও। বিজেপি-তে যোগ দেওয়ার পরে সাইনা বলেন, ‘‘দেশের হয়ে আমি পদক জিতেছি। আমি নিজে খুব পরিশ্রম করি। যাঁরা পরিশ্রমী, আমি তাঁদের পছন্দ করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য অনেক কিছু করছেন। আমিও দেশের জন্য কিছু করতে চাই। নরেন্দ্র স্যরকে দেখে আমি অনুপ্রাণিত হই।’’
পিভি সিন্ধুর উত্থানের আগে সাইনাই ছিলেন ভারতের ব্যাডমিন্টনের অন্যতম মুখ। ২৪টি আন্তর্জাতিক খেতাবের মালকিন তিনি। ২০০৯ সালে বিশ্বের দুই নম্বর হন সাইনা।
২০১৫ সালে নিজের কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছন তিনি। বিশ্বের একনম্বর খেলোয়াড় হন তিনি। এই মুহূর্তে সাইনা ৯ নম্বরে রয়েছেন। লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতেন তিনি। রাজীব খেলরত্ন পুরস্কার প্রাপ্ত সাইনা চোট আঘাতের জন্য কোর্ট থেকে ছিটকে গিয়েছিলেন একাধিকবার। অস্ত্রোপচারের পরে প্রতিবারই তিনি ফিরে আসেন।
বিশেষজ্ঞরা বলছেন, এখনও কয়েক বছর তিনি ব্যাডমিন্টন কোর্ট কাঁপাতে পারেন। সাইনার আগে অবশ্য অনেক ক্রীড়াবিদই সক্রিয় রাজনীতিত পা রেখেছেন। হরিয়ানাতে বিধানসভা নির্বাচনের আগে কুস্তিগীর ববিতা ফোগত, যোগেশ্বর দত্ত বিজেপি-তে যোগ দিয়েছিলেন। এ বার সাইনাও নেমে পড়লেন রাজনীতির আঙিনায়।
নির্ভয়া-কাণ্ডের অন্যতম দণ্ডিত মুকেশ সিংহের আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট। এর ফলে মুকেশের জন্য ফাঁসি এড়ানোর কোনও পথই আর খোলা রইল না।
রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মুকেশের প্রাণভিক্ষার আর্জি বুধবার খারিজ করে বিচারপতি আর ভানুমতী, বিচারপতি অশোকভূষণ, বিচারপতি এস বোপানার বেঞ্চ। তাঁদের তরফে জানানো হয়, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে কোনও তাড়াহুড়ো করা হয়নি। রাষ্ট্রপতি সমস্ত নথি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছেন। মুকেশকুমার সিংহ এবং পবনকুমার গুপ্তর আবেদন আগেই খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। তার পরেও রাষ্ট্রপতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুকেশ।
সেই আবেদনের শুনানি চলাকালে মঙ্গলবার তার আইনজীবী অঞ্জনা প্রকাশ দাবি করেন, তিহাড় জেলে যৌন হেনস্থা হয় মুকেশের ওপর। তাকে মারধর করা হয়েছে, এমন অভিযোগও আনেন মুকেশের আইনজীবী। অঞ্জনার আরও যুক্তি ছিল, রাষ্ট্রপতির কাছে মুকেশের ডিএনএ নমুনা উপস্থাপন করা হয়নি। অর্থাৎ মুকেশ কুকর্মটি করেছিল কি না, তা এখনও প্রমাণসাপেক্ষ। কাজেই তার মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত করা হোক, আবেদন ছিল মুকেশের আইনজীবীর। সেই আবেদন আজ খারিজ হওয়ায়, ফাঁসি নিশ্চিত মুকেশের।
৮দিনের যাত্রা উৎসব মঙ্গলবার থেকে শুরু হল মুক্তধারা প্রেক্ষাগৃহে। এদিন সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস। এর আয়োজন করে তথ্য ও সংস্কৃতি দপ্তর।উৎসব চলবে আগামী ৫ই ফেব্রূয়ারি পর্যন্ত। অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার।আজকের অনুষ্ঠানে দুজন যাত্রা শিল্পীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে একজন হলেন প্রয়াত হীরা লাল সরকার। তার হয়ে সংবর্ধনা গ্রহণ করেন সহধর্মিনী। অপর জন হলেন অশীতিপর শিল্পী বিধায়ক লস্কর চৌধুরী।
বাগদেবীর আরাধনায় মাতোয়ারা ভূলোক বলা চলে আধুনিক সমাজে এই পূজা ভালোবাসা দিবস। যৌবন কুড়ি দেওয়ার আগেই মনের খাচায় বাসা বানায় মনের মানুষ। তবে প্রথা বিলুপ্ত হয়নি পূজার। বিদ্যালয়ের ছেলে মেয়েরা মাকে নিয়ে বিভোর। প্রতিমা সহ পূজার সামগ্রী ক্রয় করে গাড়ি করে নাচে গানে মশগুল। মেয়েরা বিভোর সাজে। শাড়ি সিলেকশন করছে কোনটায় মানাবে। খাওয়া দাওয়া না করে উপোশ করে পড়াশুনায় ভালো ফলাফলের আশা মায়ের চরনে। চারদিকে সাজো সাজো রব। পুজোর জিনিসের ও চড়া দাম হাফিয়ে উঠছে সবাই।
জাতীয় ফুটবল খেলার মহারণের সাজ দোরগোড়ায়। ত্রিপুরার চারটি জেলার খেলা হবে। ২৯শে জানুয়ারী খেলার সূচনা হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উদ্বোধন করবেন দুপুর ২টায়। মোট ৩০টি টিম ফাইনাল। কমলপুর গোমতী সিপাহিজলা পশ্চিম জেলায় খেলা চলবে। ৩০ ও ৩১ জানুয়ারী হবে চূড়ান্ত মহারণ। মাঠের নজরদারিও সেরে নেওয়া হয়েছে।
বাম ও রাম শাসন এক ধরনের। গরিবের শোষণ। চাকরি নেই কাজ ও সংকটে। সরকারের কাজের এমনভাবেই সমালোচনা করলেন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত কৃশান শ্রমিক ও যুব সমিতির মিটিংএ সরকারকে বিধলেন তিনি। পাশাপাশি ১০৩২৩ ও ছাটাইকরা রেগার জি আর এসদের পাশে সংঘঠন থাকবে দৃঢ়তার সাথে জানিয়েছেন বীরজিৎ সিনহা। তিনি অভিযোগ করেছেন বিজেপি ও আই পি এফ টি জোট সরকার ভিশন ডকুমেন্টের কথা গুলি পুরণ করা হয়েছে জনগণ জানেনা। কথা এবং কাজে মিল নেই। মানুষের আশাগুলি তাসের ঘরের মত তছনছ হয়েছে। গরীবকে শোষণ করছে দেশ ও রাজ্যের বিজেপি সরকার । এদিন সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দুল হোসেন, প্রাক্তন যুব কংগ্রেস নেতা সুশান্ত চক্রবর্তী ও অন্যান্যরা ।
উত্তর পূর্বের উন্নয়নে ৫২হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিল কেন্দ্র : প্রতিমা
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে প্রাকৃতিক গ্যাস নিয়ে সঠিক প্রকল্প রূপায়ণে প্রত্যেকটি রাজ্যের উন্নয়ণ করা হবে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ৫২ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে । সোমবার হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ত্রিপুরায় প্রথম রিটেলার ডিলারশীপ ত্রিপুরেশ্বরী ফিলিং স্টেশনের উদ্বোধন করে এই তথ্য জানালেন সংসদ প্রতিমা ভৌমিক। এদিন রাজধানীর বড়জলা এলাকায় গোয়াহাটি রিটেল রিজিয়নের প্রথম ফিলিং স্টেশন খোলা হল ।
