শিশুশ্রম বন্ধে প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করলেও এখনো শিশু শ্রমের মত সামাজিক অবক্ষয়ের চিত্র প্রায়ই প্রকাশ্যে আসছে । প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একদিকে যেমন স্কুলে স্কুলে চলছে প্রস্তুতি, স্কুলের ছাত্রছাত্রী শিশুরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া দিচ্ছে, তেমনি অন্যদিকে নানা জায়গায় খুদে হাতগুলি কাজের ভারে নিমজ্জিত ।
তাদের কাছে ২৬শে জানুয়ারি আর বাকি অন্যান্য দিন সবটাই একই রকম । এই নিদারুন দৃশ চোখে পড়ল বর্ডার গোলচক্করের একটি অটোমোবাইলের দোকানে । একটি শিশু ভারী যন্ত্রপাতি দিয়ে টম টম সারায়ের কাজ করছে । এই খবর চাইল্ড লাইনে পৌঁছতেই চাইল্ড লাইনের কাউন্সিলার সুতপা হোম রায় খবর দেন শিশু অধিকার সুরক্ষা কমিশনে । খবর পেয়ে শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নীলিমা ঘোষ পৌঁছে যান দোকানটিতে । সেখান থেকে উদ্ধার করেন শিশুটিকে । চাইল্ড লাইনের কাউন্সিলার সুতপা হোম রায় জানান ছেলেটির বাড়ি কুমারঘাট । ছেলেটির মেসোমশাই তাকে এই কাজে নিযুক্ত করেছে । আপাতত ছেলেটিকে চাইল্ড হোমে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি ।
January 2020
এক নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বয়স্ক এক চানাচুর বিক্রেতার বিরুদ্ধে । ঘটনা রাজধানীর মহারানী তুলসীবাতি বালিকা বিদ্যালয়ে ।সংবাদে প্রকাশ , গোটা এক সপ্তাহ ধরে বিদ্যালয়ের এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি করে আসছিল এক চানাচুর বিক্রেতা । সম্প্রতি নাবালিকাটি বিদ্যালয়ে আসতে চাইছিল না ।পরে মায়ের কাছে বিস্তারিত খুলে বলে । শনিবার এই খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান রাজ্য শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নিলিমা ঘোষ । কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে । এদিকে আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ অভিযুক্ত চানাচুর বিক্রেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে । শনিবারই তাকে আদালতে তোলা হবে ।
গত ৪৫ বছরের মধ্যে দেশে বর্তমানে সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে ।প্রতিদিন গড়ে ৩৬জান বেকার বেরোজগাড়ি হয়ে আত্মহত্যার পথ বেঁচে নিচ্ছে ।শুক্রবার প্রদেশ যুব কংগ্রেস আয়োজিত আক্রোশ যাত্রায় অংশ নিয়ে এই মন্তব্য করেন প্রদেশ যুব কংগ্রেস ইনচার্জ এস আর লেনকা ।এদিন কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর রবীন্দ্রভবন প্রাঙ্গনে এক বিক্ষোভ সভায় মিলিত হয় । সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বাপটু চক্রবর্তী ,প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া , লক্ষ্মী নাগ ও প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুখময় সাহা প্রমুখ । উল্লেখ্য নব নির্বাচিত প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাসের নেতৃত্বে এদিনের বিক্ষোভ মিছিল ও সভায়
কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ।
আসাম রাইফেলসের উদ্যোগে সিপাহীজলা জেলার থেলাকুম বাড়ি হাইস্কুলে আয়োজিত হল আর্মি মেলা । ছাত্রছাত্রীদের মধ্যে আসাম রাইফেলস এবং সশস্ত্রবাহিনীর নিয়ম কানুন সম্পর্কে অবগত করার লক্ষেই এই মেলার আয়োজন । এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরদের বিভিন্ন অস্ত্র সস্ত্র বিষয়ে নানা তথ্য প্রদান করা হয় । সেই সঙ্গে আর্মিতে যোগদান করে দেশের সভায় নিয়োজিত হতে উৎসাহ প্রদান করা হয় । এদিনের মেলায় এলাকার গ্রামবাসী, ছাত্রছাত্রী সহ অনেকেই অংশ গ্রহণ করেন ।
সব দপ্তরের উপর তীক্ষ্ণ নজর রেখে রাজ্যের উন্নয়ণ করে চলেছি । শুধু ফাইল সই করাই আমার কাজ নয় ।শুক্রবার ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের ১৯তম রাজ্য সম্মেলনের উদবোধন করে কথা গুলি বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।এদিন শ্রী দেব আরো জানান রাজ্যের কোন হাসপাতালে কি হচ্ছে ,কোন ব্লাড ব্যাংকে রক্ত আছে ,কোন হাসপাতালে কি পরিকাঠামো আছে সব খবরই রয়েছে আমার কাছে । এছাড়াও কোন ডাক্তার কুথায় কাজ করছেন ,কোন ওষুধে কি ক্ষতি হচ্ছে সব খবর রাখি । এদিনের সম্মেলনে রাজ্যের বিশিষ্ট ডেন্টাল সার্জন মানিক সাহা । এছাড়াও উপস্থিত ছিলেন বহিঃরাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা ।
CAA , NRC এবং NPR এর প্রতিবাদে এডিসি সদর দপ্তর খুমুলুঙে গণঅবস্তানে কেন্দ্রীয় সরকারের এই আইন গুলির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন শুরু করে IPFT কর্মীসমর্থকরা । ফলে অস্বস্তি দেখা দেয় এলাকায় । যদিও প্রশাসনের তরফে নেওয়া হয়েছে আটোসাটো নিরাপত্তা ব্যবস্তা । সতর্ক রয়েছে প্রশাসনও ।
ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলন । আগামী ২৬শে জানুয়ারী ।
আগামী ২৬শে জানুয়ারী ২০২০ রবিবার গান্ধীঘাটস্থিথ বসুন্ধরা সামাজিক সভাগৃহে ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে । সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে নর্থইস্ট ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি বিজয় গুপ্তা এবং সম্পাদক পুনম তানেজা । এদিন ত্রিপুরায় যারা ডিস্ট্রিবিউটর ব্যবসার সূচনা করেন তাদের সম্মাননা জানানো হবে । শুক্রবার গোলবাজারস্থিথ এসোসিয়েশনের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের মুখপাত্র আশীষ পাল । এসোসিয়েশনের গঠন নিয়ে এদিন আশীষ পাল জানান এই এসোসিয়েশন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১২জন ব্যবসায়ী যারা বিভিন্ন কোম্পানির কাছে দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হয়েছেন, এদের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে ।
ফের এক নাবালিকা বিবাহ আটকে দিল প্রশাসন । বৃহস্পতিবার রাজধানীর রামনগর ৪নং রোডে একটি নাবালিকা মেয়ের আশীর্বাদের দিন ছিল । মেয়ের বাড়িতে যখন ছেলের বাড়ির লোকজন হাজির ঠিক সেই সময় খবর পেয়ে ছুটে যান শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ ।একই সময় হাজির হয়ে যান পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি মীনা দেববর্মা ও রামনগর ফাঁড়ি থানার ওসি রাজু দত্ত সহ পুলিশ বাহিনী । পুলিশ ও শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নাবালিকা মেয়েটির অভিভাবকদের সঙ্গে কথা বলে বিয়েটি আপাতত স্থগিত করে দেন ।দুই পক্ষ্যের সঙ্গে লিখিত বয়ান হয় মেয়েটি সাবালক হলেই এই বিয়ে হবে । জানিয়েছেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ এবং পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি মীনা দেববর্মা ।
নেতাজি সুভাষ চন্দ্রের ১২৪ তম জন্মদিন উপলক্ষে ৫টি বাম রাজনৈতিক দোল যৌথ ভাবে একটি সভার আয়োজন করে । রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত এই সভায় প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার । সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন । তিনি বলেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি সংকটে রয়েছে কৃষকরা । কাজ খাদ্যের সঙ্গে ঋণের ভারে জর্জরিত তারা । এবং এর প্রভাব সরাসরি পড়ছে শিল্প প্রিতিষ্ঠানেও । তিনি বলেন কেন্দ্রীয় সরকারের নীতির ফলে দেশের অর্থনীতিতেও মন্দার ভারী প্রভাব পড়ছে । সভায় বক্তব্য চলাকালীন যানজটের সৃষ্টি হওয়ায় পুলিশ প্রশাসন থেকে সভা দ্রুত শেষ করার আহবান জানানো হয় । পুলিশের এই আহবানে পরিস্থিতি অনেকটা উত্তেজনার দিকে ধাবিত হচ্ছিলো তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী দলীয় কর্মী সমর্থকদের উদ্দ্যেশে বলেন , পুলিশের উপর রাগ করে লাভ নেয় । তারা আদেশ অনুসারেই কাজ করে । এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী গোপাল দাস, বামফ্রন্ট চেয়ারমেন বিজন ধর, প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর, সি পি আই এম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ বামপন্থী অন্যান্য দলের নেতৃবৃন্দ ।
C A A নিয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দায়ের করা মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট । তাৎপর্যপূরর্ণ বিষয় হল সুপ্রিম কোর্ট ত্রিপুরা ও আসামের জন্য আলাদা আলাদা হিয়ারিং করবে বলে জানিয়েছেন । তাতেই স্পষ্ট প্রদ্যুৎ কিশোর দেববর্মনের করা মামলা রাজ্য বাসীর পক্ষেই রায় দেবে সুপ্রিম কোর্ট ।
এদিকে সম্প্রতি প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্বে তোপ দাগেন বিজেপি দলত্যাগী কংগ্রেস নেতা সুবল ভৌমিক । সুবল ভৌমিক প্রদ্যুৎ কিশোর দেববারমানকে বেক্তিগত আক্রমণ করে বলেন , জানজাতিদের নিয়ে ঘৃণ্য রাজনীতি করে নিজের পিত্র সম্পদ উদ্ধারের লক্ষে মাঠে নেমেছেন ।এদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্বে এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে পাল্টা কংগ্রেস নেতা সুবল ভৌমিকের বিরুদ্বে তোপ দাগেন উপজাতি নেতা রঞ্জিত দেববর্মা
