সারা দেশের সঙ্গে যথাযত মর্যাদায় রাজ্য বিজেপির সদর কার্যালয়েও পালিত হল নেতাজি সুভাষ চন্দ্রের ১২৪তম জন্মজয়ন্তী । বৃহস্পতিবার সকালে কৃষ্ণ নগরস্থিথ বিজেপি মুখ্য কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন নব নিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি মানিক সাহা । উপস্থিত ছিলেন
বিজেপি রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য, বিধায়ক দিলীপ দাস, মিমি মজুমদার সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা ।
January 2020
মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য-এর নাম ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিলো । বক্তা মুখ্যমন্ত্রী ।
প্রজাতন্ত্র দিবস এবং ৪৯ তম ক্লাব প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ব্লু লোটাস ক্লাবের উদ্যোগে
আয়োজিত হয় ধলেশ্বরী উৎসব ২০২০ । বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ,আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য-এর নাম ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল । বিজেপি এই পি এফ টি সরকার রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার পর আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য-এর নামে নামকরণ করা হয় । ফলে দেশ বিদেশের মানুষ রাজ্যে আসলেই প্রথমে উনার নাম দেখতে পাবেন । এদিন মুখ্যমন্ত্রী বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে বলেন, ২০২৪ এর লোকসভা নির্বাচনে , বিরোধীদের একটি সিট পাওয়াও মুশকিল হয়ে যাবে ।
সেই সঙ্গে ব্লু লোটাস ক্লাবের এই উদ্যোগকে সাধু বাদ জানান তিনি । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র প্রফুল্ল জিৎ সিন্হা, খাদি বোর্ডের চেয়ারমেন রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্য বিশিষ্টরা । অনুষ্ঠানের শুরুতেই নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ আগত অতিথিরা । তারপর অনুষ্ঠিত হয় রক্তদান শিবির । মহারানীর নামে আয়োজিত এই ধরণের অনুষ্ঠান রাজ্যবাসীর সামনে ত্রিপুরার রানীদের কৃতিত্বের কাহিনী তুলে ধরবে বলেও অভিমত বেক্ত করেন মুখমন্ত্রী বিপ্লব কুমার দেব ।
জন্ম লগ্ন থেকেই গুষ্ঠি কোন্দল শুরু হয়েছিল কংগ্রেসে সরাসরি না বললেও জাতির জনক মহাত্মা গাঁধীর ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আরো একবার ঠুকলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার । বৃহস্পতিবার রাজধানীর আই এম এ ভবনে আয়োজিত উমাপদ বর্মন ও অঞ্জলি বর্মন চেরিটেবল ট্রাস্টের উদ্যোগে দুস্থ ও মেধাবি পড়ুয়াদের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী সরকার গান্ধীজি ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর মধ্যে স্বাধীনোত্তর ভারতে পারস্পরিক সম্পর্কের তীব্র সমালোচনা করেন ।এদিনের অনুষ্ঠানে ৩৩ জন দুস্থ ও মেধাবি ছাত্রছাত্রীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয় ।
সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদার সহিত পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৪তম জন্ম জয়ন্তী । রাজধানীতে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে ।অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ । এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক আশীষ কুমার সাহা , কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন ।এদিনের অনুষ্ঠানে বক্তব্য় রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী শ্রী নাথ বলেন অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু।তিনিই ভারতের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ।
এদিন প্রতি বছরের নেয় বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয় স্কুল প্রাঙ্গন থেকে ।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রম করে ফের স্কুলে এসে শেষ হয় ।
সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর কংগ্রেস । মঙ্গলবার নেয়া দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধীর সাথে এক বৈঠকে মিলিত হন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস ।বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শ্রী বিশ্বাস জানান রাজ্যের বিজেপি সরকারের স্বৈরাচারী শাসন এর বিরুদ্ধে আগামী কিছু দিনের মধ্যেই বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে । একই সঙ্গে রাজ্যের কৃষক শ্রমিক ও যুবকদের কল্যানে কংগ্রেস সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোগ গ্রহণ করার পরামর্শ ও কংগ্রেস সভা নেত্রী দিয়েছেন বলে জানান শ্রী বিশ্বাস ।এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির প্রশংসায় পঞ্চমুখ হন । ইঙ্গিতে তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক এর ।এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তাপস দেব সহ অন্যান্যরা ।
ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর দায়িত্ব গ্রহণ করার পর প্রথম ত্রিপুরা সফরে এলেন বি এস এফের ডিরেক্টর জেনারেল বিবেক কুমার জোহরী । মঙ্গলবার সোনামুড়ার কাটা তারবিহীন এলাকাগুলি ঘুরে দেখেন তিনি । সুনামুড়া স্থিত ভারত বাংলাদেশ সীমান্তের ধনপুর, তারাপুকুর, সোনাপুকুর ,শাহপুর, এন সি নগর সহ বেশ কিছু সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি । কথা বলেন বি এস এফের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে । খোঁজ নেন সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতির । উল্লেখ্য, সোনামুড়ার শহর এলাকার ১২ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনো কাটা তারের বেড়া দেওয়া হয়নি । এই নিয়ে দিল্লি এবং ঢাকার সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে । এদিন ডি জির
সফর সঙ্গী ছিলেন বি এস এফের উত্তর পূর্বাঞ্চলীয় অতিরিক্ত ডিরেক্টর জেনারেল সঞ্জীব কুমার সিং । এছাড়াও ছিলেন ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল সুলেমান ইয়াস কুমার মিঞ্জ, ডি আই জি (অপ্স) মহেশ চন্দ্র শর্মা । নেতৃত্বে ছিলেন বি এস এফের ১৪৫ নং ব্যাটেলিয়নের কমান্ডেন্ট গণেশ কুমার।
মঙ্গলবার বেলা বারটা আটাশ মিনিটে বি এস এফের ডিরেক্টর জেনারেল(ডিজি) বিবেক কুমার জোহরীকে নিয়ে নিপকোর মনারচক তাপবিদ্যুৎ কেন্দ্রের হেলি প্যাডে অবতরণ করে বি এস এফের বিশেষ চপার । সেখান থেকে বিশাল এসকর্ট করে ডিজিকে নিয়ে যাওয়া হয় ধনপুর বিওপিতে। সেখানে বিএসএফের ১৪৫ নং ব্যাটেলিয়নের অভিবাদন গ্রহণ করেন ডিজি। তার পর থেকে শুরু হয় ভারত বাংলাদেশ সীমান্ত সফর। তার পর ডিজিকে নিয়ে আসা হয় বলের ডেপার দীপক বিওপিতে যেখানে একজন কমান্ডেন্টকে গাড়ী চাপা দিয়ে মেরে ছিল গরু পাচারকারীরা। সেখানে দেশের নিরাপত্তার জন্য শহীদ কমান্ডেন্ট দীপক মণ্ডলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডিজি।
CAA বিরোধিতায় বুধবার উত্তর পূর্বের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ডাক ##14
CAA বিরোধিতায় বুধবার, ২২ জানুয়ারি উত্তর পূর্বের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ডাক উত্তর পূর্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের। বুধবার CAA-র বৈধতাকে চ্যালেঞ্জ করে অ্যাপেক্স কোর্টে দাখিল হওয়া সমস্ত পিটিশনের শুনানি সুপ্রিম কোর্টে।
উত্তর পূর্বের বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, NEHU (নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি), তেজপুর বিশ্ববিদ্যালয়, AWU (অসম ওমেনস ইউনিভার্সিটি), AAU (অসম এগরিকালচারাল ইউনিভার্সিটি, নাগাল্যান্ড ইউনিভার্সিটি, রাজিব গান্ধি ইউনিভার্সিটি ও NERIST।
AASU (অল অসম স্টুডেন্টস ইউনিয়ন), NESO (নর্থ ইস্ট স্টেডেনস্টস অরগানাইজেশন), AJYCP (অসম জাতীয়তাবাদি যুব ছাত্র পরিষদ)-র পাশাপাশি উত্তর পূর্বের প্রায় সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা CAA-র বিরোধিতায় সরব হয়েছে।
নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সিএএ নিয়ে ১৪৪টি মামলার শুনানি ছিল বুধবার ৷ ##13
নাগরিকত্ব আইনে একতরফা স্থগিতাদেশ নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ CAA মামলার শুনানিতে নজর ছিল দেশের শীর্ষ আদালতের দিকে ৷ সেই শুনানিতেই এমন জানাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৷ CAA নিয়ে কেন্দ্রের জবাব তলব করা হয়েছে ৷ ৪ সপ্তাহের মধ্যে সেই জবাব দিতে হবে কেন্দ্রকে ৷
সিএএ নিয়ে ১৪৪টি মামলার শুনানি ছিল বুধবার৷ তিন বিচারপতির বেঞ্চে ছিল এই শুনানি ৷ বেঞ্চে প্রধান ছিলেন বিচারপতি এস এ বোবদে ৷ শুনানিতে ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না,আবদুল নাজির ৷ আপাতত CAA-এ নিয়ে জবাব দিতে কেন্দ্রকে ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে ৷
আবারো মানবতার বড় উদাহরণ জওয়ানদের ছত্তীসগড়ের বিলাসপুরের ঘটনা প্রকাশ্যে আসতেইঅ ধন্য ধন্য করেছেন সবাই ৷
এক নতুন উদাহরণ পেশ করেছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা ৷ প্রায় ৬ কিমি পর্যন্ত একজন গর্ভবতী মহিলাকে হাসপাতালে পৌঁছেছেন ৷ এমনই পাড়া গাঁয়ের রাস্তা যে সেখানে কেনও গাড়ি বা অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারবেনাবলেই কাঁধে করে মহিলাকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন জওয়ানেরা ৷ প্রবস যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মহিলা ৷ সেই সময়েই তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
সূত্রের খবর সেই মহিলা এক সন্তানের জন্ম দিয়েছেন ৷ শিশুটি এই মুহূর্তে বেশ ভালই আছেন ৷ মঙ্গলবার বীজাপুর এলাকায় সিআরপিএফের একটি দল পেট্রোলিং করছিল ৷ তাঁরা এলাকা জুড়ে তল্লাশি করছিলেন ৷ সেই সময়েই জঙ্গল থেকে মহিলাকে খুঁজে পেয়েছিলেন ৷ তিনি বেশ অসুস্থ ও প্রবস যন্ত্রণায় ছথটফট করছিলেন ৷ আশে পাশে চিকিৎসার জন্য কোনও চিকিৎসক পাওয়া যায়নি ৷ তখনই জওয়ানের মহিলাকে সাহায্য করবেন বলে সঙ্কল্প করেন ৷ ৬ কিমি পার করে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দিয়েছেন এরপরে গর্ভবতী মহিলাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচীর অঙ্গ হিসাবে কন্যা সন্তানের মায়েদের শুভেচ্ছা প্রদানে রাজ্য বিজেপি মহিলা মোর্চা ##12
বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচীর অঙ্গ হিসাবে রাজ্য মহিলা মোর্চার উদ্যোগে নবজাতক কন্যা সন্তানের মায়েদের শুভেচ্ছা এবং উপহার তুলে দেওয়া হয় ।
বুধবার রাজধানীর আই জি এম হাসপাতালে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যারা আই জি এম হাসপাতালে নবজাতক কন্যা সন্তানদের মায়েদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান ।
