ভুল দিয়ে সূচনা সচেতনতা শিবিরের

Date:

বাল্য বিবাহ রোধে এক বিশেষ সচেতনতা মূলক কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। এই কর্মসুচির অঙ্গ হিসেবে সোমবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয় এক সচেতনতা শিবির। বিস্ময়ের বিষয় হল সচেতনতা শিবিরের ব্যানারে লেখা তারিখ সম্পর্কে কমিশনের পদাধিকারীরা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা নিজেরাই ছিল অসচেতন ।ব্যানারে সচেতনতা শিবিরের তারিখ লিখা ছিল ১০জানুয়ারি।
যদিও সোমবার ছিল ক্যালেন্ডারের তারিখে ২৭জানুয়ারি । প্রশ্ন উঠছে সমাজের বিশিষ্ট জনেরা বিশেষ করে যারা সাধারণ মানুষকে সচেতন করে তুলবে তারাই যদি অসচেতন হন তাহলে সমাজ সচেতন হবে কি করে । এদিনের সচেতনতা শিবিরে বাল্য বিবাহ রোধে একটি নাটক মঞ্চস্ত করা হয়। আলোচনা করেন কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ ,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট জনের।

Share post:

Subscribe

Popular

More like this
Related

‘ভুল দলে ছিলাম’—বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক চাড্ডা

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত...

আগরতলা পুরভোটে প্রস্তুতি শুরু, কর্মীদের সঙ্গে কৌশল বৈঠক মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী অধ্যাপক ড....

সাংবাদিকদের নিরাপত্তায় জোর দাবি, পুলিশ ডিজির সঙ্গে বৈঠকে আগরতলা প্রেসক্লাব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পাহাড় ও...

তথ্য গোপনের অভিযোগে আইনি জটিলতায় টিঙ্কু রায়, আদালতে বীরজিৎ-এর চ্যালেঞ্জ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় নতুন করে...