দলবিরোধী কার্যকলাপের জন্য দলের ৩বিধায়ককে বহিষ্কার করলো সমাজবাদী পার্টি

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তর প্রদেশে, সমাজবাদী পার্টি বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে এবং তিনজন বিধায়ককে বহিষ্কার করেছে। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সমাজবাদী পার্টি তিনজন বিধায়ক অভয় সিং, রাকেশ প্রতাপ সিং এবং মনোজ কুমার পান্ডেকে দল থেকে বহিষ্কার করেছে। গত বছর রাজ্যসভা নির্বাচনের সময়, তারা ক্রস ভোটিং করে বিজেপি প্রার্থীদের সমর্থন করার অভিযোগে দলটি এই পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়।

সোশাল মিডিয়ায় এই তথ্য প্রকাশ করে সপার তরফে জানানো হয়েছে, ‘বিধায়ক অভয় সিং, রাকেশপ্রতাপ সিং ও মনোজকুমার পান্ডে লাগাতার সাম্প্রদায়িক উসকানিমূলক ভাষণ দিয়ে চলেছেন। শুধু তাই নয় কৃষক, মহিলা, যুবসম্প্রদায়, চাকরি নিয়ে লাগাতার দলের মতাদর্শের বিরুদ্ধে মন্তব্য করছিলেন এবং একটি নির্দিষ্ট দলের বিচারধারার পক্ষে বক্তব্য পেশ করছিলেন। যার জেরেই দল ওই বিধায়কদের বরখাস্ত করেছে।

‘ পাশাপাশি ওই পোস্টে আরও লেখা হয়েছে, দল বিরোধী কার্যকলাপের জন্য ওই নেতাদের আগেই সতর্ক করা হয়েছিল। তারপরও তাঁদের মধ্যে কোনও পরিবর্তন দেখা যায়নি। যার জেরেই এই পদক্ষেপ। ভবিষ্যতেও যদি কেউ দলবিরোধী পদক্ষেপ করে তবে তাঁদের ক্ষেত্রেও একই শাস্তি বরাদ্দ থাকবে। দল বিরোধী কার্যকলাপ ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।’ একইসঙ্গে ওই নেতাদের উদ্দেশে সপার পরামর্শ, ‘আপনারা যেখানেই থাকুন বিশ্বস্ত থাকুন।’

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...