ফের দুঃসাহসিক চুরি অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ধর্মনগরে দুঃসাহসিক চুরি:অবসরপ্রাপ্ত শিক্ষকের ফাঁকা বাড়িতে হানা চোরের,উদ্বেগে এলাকাবাসী! রবিবার গভীর রাতে ধর্মনগর পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে ঘটল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। অবসরপ্রাপ্ত শিক্ষক ধিজু রঞ্জন দে-র ফাঁকা বাড়িকে নিশানা করল চোরের দল। ওই সময় ধিজুবাবু ও তাঁর স্ত্রী চিকিৎসার উদ্দেশ্যে বেঙ্গালুরুতে ছিলেন, ফলে বাড়িটি ছিল সম্পূর্ণ ফাঁকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধিজুরঞ্জন দে ও তাঁর স্ত্রী গত ৮ জুন বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেন। সোমবার সকালে বাড়ির ভাড়াটিয়ারা প্রথমে লক্ষ্য করেন,বারান্দায় রাখা বাইকটি নিখোঁজ। সন্দেহ দানা বাঁধতেই তাঁরা ধিজুবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তখনই জানা যায়, তিনি এখনো ফিরে আসেননি। পরে আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা এসে দেখেন, বাড়ির পেছনের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে আছে।

ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে এখনও স্পষ্টভাবে জানা যায়নি ঠিক কী কী জিনিসপত্র চুরি হয়েছে,যেহেতু বাড়ির মালিক এখনো বাইরে অবস্থান করছেন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ,সম্প্রতি ধর্মনগর থানা এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এই চুরির ঘটনাটি আরও বেশি উদ্বেগজনক,কারণ ঘটনাস্থল থানার মাত্র দুই কিলোমিটারের মধ্যে এবং ব্যস্ত প্রধান সড়কের ধারে অবস্থিত। এমন অবস্থায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে পুলিশের টহল ও এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...