মোদী “ভারতের এক প্রধান সম্পদ”,: শশী থারুর

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- অপারেশন সিন্দুরের পর ভারতের পক্ষ উপস্থাপনের জন্য বিভিন্ন দেশে পাঠানো প্রতিনিধিদলের একজন সদস্য ছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। থারুর এই মিশনের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে সরাসরি প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের। দ্য হিন্দু-তে প্রকাশিত তাঁর কলামে তিনি মোদীকে আখ্যায়িত করেছেন “ভারতের এক প্রধান সম্পদ” হিসেবে।

তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর শক্তি, উৎসাহ এবং জনগণের সাথে যোগাযোগের তার ইচ্ছা দেশের জন্য একটি সম্পদ। এই নিবন্ধে, শশী থারুর অপারেশন সিন্দুরের পরে প্রেরিত প্রতিনিধি দলের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন। তিনি এই নেতৃত্ব শুধু প্রশাসনিক নয়, কূটনৈতিক শক্তির প্রতীক হয়ে উঠেছে। আর এই বক্তব্য ঘিরেই তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। কংগ্রেসের অন্দরে তাঁকে নিয়ে প্রশ্ন উঠলেও থারুরের মত স্পষ্ট , “জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক পার্থক্য নয়, ঐক্যই শেষ কথা।  

অপারেশন সিন্দুরের পরে আন্তর্জাতিক মহলে ভারতের পদক্ষেপের ব্যাখ্যা দিতেই যে প্রতিনিধি দল গঠিত হয়েছিল, সেখানে থারুরের উপস্থিতি ছিল কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ।

তিনি জানান, “আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছি ভারতের পদক্ষেপ ছিল আত্মরক্ষার এক ন্যায্য ও দায়িত্বশীল প্রতিক্রিয়া, যা আন্তর্জাতিক আইন অনুসারে বৈধ। আমাদের বক্তব্যের সাফল্য ছিল বিভিন্ন দেশের নীতিগত অবস্থানে পরিবর্তন।” মোদীর প্রশংসা করা নিয়ে কংগ্রেসের একাংশ প্রকাশ্যে মুখ না খুললেও অন্দরে গুঞ্জন জোরদার। অনেকেই থারুরের অবস্থানকে দলীয় লাইনের বাইরে বলেও উল্লেখ করেছেন। তবে থারুর সাফ জানিয়েছেন, “জাতীয় স্বার্থ ও কৌশলগত বাস্তবতা নিয়ে বলার সময় রাজনীতি নয়, দায়িত্ববোধই মুখ্য। আর সেই কারণেই এই কূটনৈতিক প্রচার সফল হয়েছে।”

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...