দুর্যোগের এই কঠিন পরিস্থিতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাভাবিক সময়ের আগে এবছর বর্ষা মরসুম শুরু হয়ে গিয়েছে। যার কারণে স্মার্ট সিটির জল নিকাশি কাজ সম্পূর্ণ হয়নি। স্মার্ট সিটির বড় বড় কভার ড্রেনের কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় স্থানীয় কিছু ড্রেনের কাজ চলছিল। রাজ্য সরকার প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করতে যথাসম্ভব চেষ্টা করছে। আগরতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

উল্লেখ্য প্রবল বর্ষণে প্লাবিত ছিল শহরের নিম্নাঞ্চল। তারই মধ্যে বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার রাজ্যে এসেই শিবিরে আশ্রিত অসহায় মানুষদের কাছে ছুটে গেলেন। ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের হাতে তুলে দিলেন ত্রান সামগ্রী। এদিন তিনি আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন জলমগ্ন এলাকা এবং ক্ষতিগ্রস্তদের জন্য খোলা আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করছেন, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নিয়েছেন সামগ্রিক বিষয়ে।

বিপ্লব দেব এদিন আরো বলেন রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় প্লাবিত পরিস্থিতিতে উদ্ধারকার্য সহ প্রতিটি বিষয়ে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সহকারে দেখছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে হবে। প্রাকৃতিক দূর্যোগকে চ্যালেঞ্জ জানানো সম্ভব নয়। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষদের যথার্থ সহায়তা করছে রাজ্য সরকার। রাজ্যে বিজেপি সরকার আসার পর আগরতলা পুর নিগম এলাকায় পাম্পের সংখ্যা বৃদ্ধি পায়। বিগত বাম সরকারের সময়কালে শহর আগরতলায় ড্রেনগুলির অবস্থা ভালো ছিল না বলেও কটাক্ষ করেন তিনি।

উল্লেখ্য, রাজ্যের বামেদের বিদায় ঘটেছে ২০১৮ সালে। তারপর থেকে বিজেপি সরকার। ইতিমধ্যেই এই সরকার সাত বছর অতিক্রম করেছে। ৭বছরে আগরতলা শহরের কতটুকু উন্নয়ন হয়েছে, তা সকলেরই জানা। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলার ড্রেইন সংস্কার ইস্যুতে সাত বছর আগে বিজেপি সরকারকেই দুষলেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...