সারা রাজ্যে ৬৬টি ত্রাণ শিবিরে ১০,৮১৩ জন অবস্থান করছেন: রাজস্ব দপ্তর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মৌসুমী বায়ুর প্রভাবে গত ৩১ মে থেকে সারা রাজ্যেই ভারী এবং অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে (আইএমডি) খোয়াই, পশ্চিম ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা ও কমলা সঙ্কেত জারি করা হয়েছে। অন্য ৫টি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ রাজস্ব দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

রাজস্ব দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ পর্যন্ত সারা রাজ্যে ৬৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবিরগুলিতে ২,৯২৬ পরিবারের ১০,৮১৩ জন অবস্থান করছেন। তাদের খাদ্য, চিকিৎসা সহায়তা এবং আবশ্যিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় ৫০টি ত্রাণ শিবিরে ২,৩৫২টি পরিবার অবস্থান করছে। রাজস্ব দপ্তর থেকে বলা হয়েছে প্রাথমিক হিসেব অনুযায়ী গোমতী, খোয়াই, সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা এবং উত্তর ত্রিপুরা জেলায় ২১৯টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে ১টি ঘর পুরোপুরি ১০৪টি ব্যাপক এবং ১২৪টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ণ করা হচ্ছে। গোমতী জেলায় গাছ পড়ে আটকে যাওয়া রাস্তা বনদপ্তরের কর্মীরা পরিস্কার করে দিয়েছেন। গত ২৪ ঘন্টায় আগরতলায় হাওড়া নদীর জলস্তর অনেকটাই কমে এসেছে। বর্তমানে তা বিপদসীমার নিচ দিয়ে বইছে। রাজস্ব দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উচ্চপর্যায়ে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...