ধর্ম এবং জাতির নামে রাজনীতি করে দেশকে কঠিন সমস্যার মধ্যে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার: মানিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান সময়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিকূলতার মধ্যে রয়েছে। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ দেশকে কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে। এসএফআই’র ২১তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করে এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সেই সঙ্গে দেশের শাসক গোষ্ঠীর আগ্রাসী মনোভাব নিয়েও অভিযোগ তুলেন। এই বছর কৈলাসহরে এসএফআই-এর ২১তম রাজ্য সম্মেলন হচ্ছে।

মানিক সরকার বলেন, ২০১৪ সালে দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সাধারণ মানুষ তাদের মৌলিক এবং অর্জিত অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। শ্রমিক, কৃষক, ছাত্র কিংব সাধারণ নাগরিক কেউই গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের নিজস্বতা প্রয়োগ করতে পারছে না। তার উপর রয়েছে শাসক গোষ্ঠীর শ্রেণি বিভাগ।

ধর্ম এবং জাতির নামে রাজনীতি করে দেশকে কঠিন সমস্যার মধ্যে বিজেপি সরকার নিয়ে যাচ্ছে বলে দাবি করলেন মানিক বাবু। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সঙ্গবদ্ধ ভাবে যে আন্দোলন চলছে তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। মানিক সরকার আরো বলেন, সাধারন মানুষের উপর এই সরকার অনেক কিছুই চাপিয়ে দিচ্ছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন বরাবরের মতই আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সরব ছিলেন। এদিকে, সম্মেলন চলাকালীন প্রাক্তন ছাত্রনেতা অমল চক্রবর্তী সংবাদ প্রতিনিধিদের মুখ্যেমুখি হয়ে আরো বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বেকার সমস্যা বাড়ছে। বেকারদের জন্য নেই কর্মসংস্থানের ব্যবস্থা। এছাড়াও বর্তমান সরকার ব্যাজেটে শিক্ষায় বরাদ্দ কমিয়ে দিয়েছে। তাছাড়াও বিজেপি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে বলতে গিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন অমল চত্রবর্তী।

কৈলাসহরের পুরাতন টাউন হলে দুদিন ব্যাপী রাজ্য সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, ভারতের ছাত্র ফেডারেশনের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, প্রাক্তন ছাত্র নেতা অমল চক্রবর্তী সহ আরও অন্যান্য নেতৃত্বরা

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

পশ্চিম এশিয়া সংকটের প্রভাব, ৪০টি পণ্যে শুল্ক ছাড় দিল কেন্দ্র

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও...

ধর্মনগরে বিজেপির জনসংযোগ অভিযান তুঙ্গে, জয়ের বার্তা সুধাংশুর কণ্ঠে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে...

‘জয়ের পথে’ যুক্তরাষ্ট্র, আরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

জনতার কলম ওয়েবডেস্ক :- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

ভারত বুরকিনা ফাসোকে এক হাজার মেট্রিক টন চাল পাঠাল মানবিক সহায়তা হিসেবে

জনতার কলম ওয়েবডেস্ক :-খাদ্য নিরাপত্তা জোরদার করতে এবং সংকটাপন্ন...