খেলাধুলাতেও ত্রিপুরা এখন দেশের মানচিত্রে উপরের দিকে রয়েছে: মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে কাজ করছে সরকার। ত্রিপুরায় পার ক্যাপিটাল ইনকাম উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। জি ডি পি উত্তর পূর্বাঞ্চলের রাজ্য শুলির মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়শী প্রশংসা করেছেন তিনি।

এক সময় সন্ত্রাস কবলিত উত্তর পূর্বাঞ্চল এখন উন্নয়নমূলক কাজে গোটা দেশে এগিয়ে যাচ্ছে। দেশের পূর্বতন প্রধানমন্ত্রীরা উত্তর পূর্বাঞ্চলের জন্য কোন চিন্তা ভাবনা করেননি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে সার্বিক উন্নয়নে গতি এসেছে। এদিন ঐীিড়া প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলাতেও ত্রিপুরা এখন দেশের মানচিত্রে উপরের দিকে রয়েছে।

শুক্রবার ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন এর উদ্যোগে এম বি বি স্টেডিয়ামে এক রক্তদান শিবির হয়। একই সঙ্গে খেলোয়াড়দের জন্যে ঠান্ডা পানীয় বাহনের একটি গাড়ির উদ্বোধন হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিছু রায়ও ছিলেন। খেলোয়াড়দের জন্যে ঠান্ডা পানীয় বহনের গাড়িটি দেওয়া হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তার জন্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

এদিকে রক্তদান শিবির থাকায় স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান মুখ্যমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে। এছাড়াও বক্তব্য রাখেন এস.বি.আই. এর রিজিওন্যাল ম্যানেজার (আঞ্চলিক ব্যবস্থাপক) দেবাশিষ চন্দ্র দাস। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন টিসিএ সভাপতি তপন লোধ। আজকের এই রক্তদান শিবিরে ১১৪ জন রক্তদান করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...