অগ্নিনির্বাপক দপ্তরে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে বেকারদের বিক্ষোভ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অগ্নিনির্বাপক দপ্তরে নিয়োগ পক্রিয়া বাতিল করা হয়েছে। তারপর এখন পর্যন্ত নতুন করে নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করা হয়নি। তাই এই বিষয়ে সোচ্চার হয়েছেন চাকরি প্রত্যাশীরা। শুক্রবার তারা দপ্তরের যুগ্ম অধিকর্তার কাছে ডেপুটেশন দেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ পক্রিয়া ঝুলে রয়েছে। বিভিন্ন দপ্তরে শুন্য পদ থাকা সত্বেও নিয়োগকরা হচ্ছেনা।

এই অবস্থায় কোনো দপ্তরে যদি নিয়োগ পক্রিয়া বাতিল করা হয় তাহলে চাকরি প্রত্যাশীদের মানসিক অবস্থা কি হবে তা বলার অপেক্ষা রাখে না। এমনটাই হলো অগ্নি নির্বাপক দপ্তরের ক্ষেত্রে। ৩০৪ জন ফায়ার মেন ও ২৫ জন ড্রাইভার পদে নিয়োগ পক্রিয়া বাতিল করা হয়েছে। তারপর এখন পর্যন্ত নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাই চাকরি প্রত্যাশীরা পুনরায় এক জোট হায়ে সোচ্চার হন।

শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ দেখান তারা। দাবি করেন অবিলম্বে যেন ৩০৪ জন ফায়ার মেন ও ২৫ জন ড্রাইভার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। এদিন দপ্তরের যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরীর কাছে ডেপুটেশন দেন তারা। দপ্তর এখন নিয়োগের ব্যাগারে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। ফায়ার এন্ড ইমার্জেন্সি একটি গুরুত্বপূর্ণ দপ্তর। এই দপ্তরে নিয়োগ পক্রিয়া বাতিল করায় ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...