ছত্তিসগড়ের পূর্বাতন সরকারের ক্ষমতাচ্যুত করার জন্য বিজেপি নকশালপন্থীদের সাথে চুক্তি করেছিল: জিতেন্দ্র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছত্তিশগড়ে মাওবাদীদের হত্যার ঘটনায় রাজ্য রাজনীতি বেশ জমে উঠেছে। প্রথমে সিপিএমের প্রতিক্রিয়া। তারপর সাংবাদিক সম্মেলন করে সিপিএমের নিন্দা করে বিজেপি। এবার উল্টো বিজেপির সমালোচনা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, বিজেপি মাওবাদীদের ইতিহাস জানে না। সিপিএমের অনেক নেতা কর্মী মাওবাদীদের হাতে খুন হয়েছে।

কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করছে বলেওঅভিযোগ করেন তিনি। বলেন নাগাল্যান্ড, মনিপুর ত্রিপুরায় কেন এক রকম নীতি আর ছত্তিশগড় এর বেলায় কেন আরেক রকম নীতি। ত্রিপুরার জম্পুইজলায় টি এস আর এর ব্যাটালিয়ান অর্ধেক খালি করে সন্ত্রাসবাদীদের জায়গা দেওয়া হয়েছে। সন্ত্রাস দমনে আগে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্যে বলা হয়। তাতে কাজ না হলে অভিযান চালাও।

সিপিএম দল কোনো সন্ত্রাসবাদীদেরকেই সমর্থন করে না। কিন্তু ভিন্ন রাজ্যে ভিন্ন নীতি কেন বিজেপি অসত্যের উপর ভিত্তি করে বক্তব্য রাখছে। সুবিধাবাদী নীতি নিয়ে চলছে বলে অভিযোগ করেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, তাঁর কথায়, ২০০১ সালে ছত্তিসগড়ের পূর্বাতন সরকারের ক্ষমতাচ্যুত করার জন্য ভারতীয় জনতা পার্টি নকশালপন্থীদের সাথে চুক্তি করেছিল। আমি তাঁর প্রত্যক্ষ সাক্ষী রয়েছি বলে দাবি করেন তিনি। তৎকালীম সময়ে তিনি নির্বাচনী প্রচার করতে ছত্তিসগড় গিয়েছিলেন।

ওই সময় তাঁকে নির্বাচনী প্রচার না করার জন্য হুমকিও দেওয়া হয়েছিল। কারণ, কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে ওই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে নকশালপন্থীরা চেয়েছিল। বর্তমানে ভারতীয় জনতা পার্টির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নকশালপন্থী। তাই ছত্তিসগড়ে নকশালপন্থীদের দমন করাই বিজেপি সরকারের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তেমনি, মণিপুরেও নকশালপন্থীদের সাহায্যে দুই দুই বার ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় এসেছিল। যার কারণে মণিপুরে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতী সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সিপিএমের তীব্র সমালোচনা করেছিলেন মাওবাদী প্রীতি অভিযোগ তুলে। তারই পাল্টা এখন নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা দলের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী। এখন বিজেপি পাল্টা কি উত্তর দেয় সেটাই দেখার বিষয়।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি...