২১০ হজযাত্রীকে বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়ার খবর গুজব

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল, মৌরতা‌নিয়া থেকে সৌদিগামী হজযাত্রী বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে। আর এই হজ বিমান দুর্ঘটনার খবরকে মিথ্যা বলে উল্লেখ করে মৌরতা‌নিয়া ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের হজ পরিচালক এল ওয়ালি। তিনি জানান যে, সকল মৌরতা‌নিয়া হজযাত্রী নিরাপদে আছেন এবং কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই পবিত্র ভূমিতে পৌঁছেছেন। “মৌরতা‌নিয়া হজযাত্রী বিমান লোহিত সাগরে বিধ্বস্ত: ২১০ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা” বলে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু প্রতিবেদনের পর এল ওয়ালিয়া এক বিবৃতিতে জানান।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে মরিতানিয়া এয়ারওয়েজের বিমানটি লোহিত সাগরে বিধ্বস্ত হওয়ার সময় ২২০ জন হজযাত্রী ছিলেন। কর্তৃপক্ষ এখন এই সমস্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। তিনি বলেছেন, “আমাদের সমস্ত ফ্লাইট নিরাপদ” মৌরতা‌নিয়া এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে ২৩, ২৪ এবং ২৫ মে তিনটি নির্ধারিত ফ্লাইট সমস্ত হজযাত্রীদের নিরাপদে মক্কায় পৌঁছে দিয়েছে। তিনি আরো বলেন, “আমরা এই বছরের হজ মৌসুমের জন্য তিনটি বহির্গামী ফ্লাইট পরিচালনা করেছি এবং তিনটিই তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিরাপদে পৌঁছেছে”, বিমান সংস্থাগুলি এক বিবৃতিতে তা জানিয়েছে।

এদিকে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে যে বিশ্বজুড়ে ১০ লক্ষেরও বেশি হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন। সৌদি রাজকীয় আদালত মঙ্গলবার নিশ্চিত করেছে যে মূল হজ অনুষ্ঠান অর্থাৎ আরাফাতের ময়দানে দাঁড়ানো ৫ জুন, ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...