মাওবাদীদের নিয়ে সিপিআইএম দল বর্তমানে বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে: মফস্বর আলী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একসময় দেশের প্রায় ২০০ টি জেলায় মাওবাদী কার্যক্রম ছিল। বর্তমানে বিজেপির শাসনকালে তা কমে দাঁড়িয়েছে ২৫শে। দেশের সরকার মাওবাদীদের প্রতি আন্তরিক। সরকার তাদের সাথে আলোচনায় বসতে রাজি কিন্তু তার জন্য মাওবাদীদেরকে অস্ত্র সংবরণ করে আত্মসমর্পণ করতে হবে।

বুধবার বিলোনিয়ায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই বলেন কৈলাসহরের প্রাক্তন বিধায়ক মফস্বর আলী। উল্লেখ্য মাওবাদ দেশের শত্রু। দেশের সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ নাগরিকদেরও বিনা অপরাধে নির্বিচারে হত্যা করছে দীর্ঘদিন ধরে। তাই দেশের সরকার মাওবাদীকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সম্প্রতি দেশের সেনাবাহিনী একসাথে ২৭ জন মাওবাদীকে হত্যা করেছে।

যার মধ্যে রয়েছে কুখ্যাত মাওবাদী নেতা আম্বালা কেশব। এই ঘটনার পর সিপিআইএম দল বর্তমানে বিভ্রান্তি সৃষ্টি করার লক্ষ্যে নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে। এই বিষয়ে জনগণকে অবগত করতে বিজেপি প্রদেশ কমিটি উদ্যোগে বুধবার রাজ্যের সব কটি জেলার পাশাপাশি বিলোনিয়াতেও বিজেপি দক্ষিণ জেলার জেলা কার্যালয়ে এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করা হয়।

সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক মফস্বর আলী আরো বলেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহজী ২০২৪ সালের আগস্ট মাসে দেশ থেকে মাওবাদী নির্মূল করণের সময়সীমা দিয়েছেন ৩১ শে মার্চ ২০২৬। আর সেই লক্ষ্যেই কাজ করে চলছেন বর্তমান বিজেপি সরকার। তিনি বলেন দেশের নাগরিকরা দেশের উন্নয়ন চায় সন্ত্রাসবাদ চায়না।

দেশের প্রধানমন্ত্রী এবং সরকার চায় ২০৪৭সালের মধ্যে বিকশিত ভারত তৈরি করতে, আর সেই লক্ষ্যই এগিয়ে চলছে দেশ। এদিন সাংবাদিক সম্মেলনে এছাড়াও ছিলেন বিজেপি প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনিত সরকার, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী এবং জেলা মিডিয়া ইনচার্জ গৌতম দত্তগুপ্ত।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...