Connect with us

Uncategorized

বটতলার রাজধানী মার্কেট সংলগ্ন একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরিকান্ড এখন প্রায় প্রতিদিনই ঘটছে। এবারে চোরের দল হাতসাফাই করলো বটতলার রাজধানী মার্কেট সংলগ্ন একটি মোবাইলের দোকানে। রবিবার রাতের কোনো এক সময় চোরের দল ওই দোকানে হানা দেয়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম সঞ্জীব দাস। তিনি জানান, নতুন ও পুরাতন মোবাইল এমনকি কাস্টমারের মোবাইলেও চোরের দল নিয়ে গেছে।

সব মিলিয়ে ক্ষতির পরিমান প্রায় ৮ লক্ষ টাকা হবে। সোমবার সকালে চুরির ঘটনা আঁচ করতে পেরে খবর দেওয়া হয় বটতলা ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে বলে জানান দোকান মালিক সঞ্জীব দাস। আসে পাশে সি সি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে বলা পুলিশ আশ্বস্ত করলেও এখন পর্যন্ত কাওকে গ্রেপ্তারের খবর নেই।

মোবাইল ছাড়াও বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী ও নগদ টাকা নিয়ে যায় চোরের দল। চুরি ছিনতাই এর ঘটনা দিন দিন বাড়তে থাকায় শহরবাসী তাদের জীবন সম্পত্তি রক্ষায় বড়ই দুশ্চিন্তায় আছেন। শহরের প্রাণকেন্দ্র বটতলায় দুঃসাহসিক চুরি। পুলিশ এখন কি করতে পারে সেটাই দেখার বিষয়।

Continue Reading