ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস পালন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। সোমবার এই উপলক্ষে আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠান হয়।। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এদিন আয়োজিত হলসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে, সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা সহ অন্যান্য নেতৃত্ব।

ভানু লাল সাহা তার বক্তব্যে সাংগঠনিক দিক ও বাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এদিকে শ্যামল দে জানান, ১৯৮০ সালের ১৯ ও ২০ মে উদয়পুরে দুই দিনের সম্মেলনের মধ্যে দিয়ে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটেছিলো। কৃষি জমিতে কাজ করেন এমন শ্রমিকদের স্বার্থ সংক্রান্ত বিষয় সুরক্ষা, তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে কথা বলার লক্ষ্যে এই সংগঠন গঠিত হয়েছিল।

উল্লেখ্য, ২০১৮ সালে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সংগঠনের সদস্য সংখ্যা কমে যায়। এখন নেতৃত্বরা ফের সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...