লংকামুড়ায় দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহর ও এর পাশ্ববর্তী এলাকাগুলিতে চোরের উপদ্রব এখন অনেকটাই বেড়ে গিয়েছে। সুযোগ পেলেই হাত সাফাই করছে চোরের দল। শহর লাগোয়া লঙ্কামুড়া কর্মকার পাড়া এবং লংকামুড়া স্কুল পাড়ায় দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। কর্মকার পাড়ার জীবন শীলের বাড়ি থেকে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালংকার চোরের দল হাতিয়ে নেয়।

এদিকে লঙ্কামুড়া স্কুল পাড়ায় সাবিত্রী দেবের বাড়ি থেকে নগদ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে যায় চোরের দল। দুইটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। ফাঁকা বাড়ির সুযোগ নিচ্ছে চোরেরা। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত গৃহকর্তাদের বাড়িতে যান বড়জলার বিধায়ক সুদীপ দেব।

তিনি নিরাপত্তা ব্যবস্থা এবং নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নেশাগ্রস্তরা নেশার টাকা যোগানের জন্যে চুরি ছিনতাই এর কাজে নেমেছে বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিকারের জন্যে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...