জাতীয় সড়কের কাজ দ্রুততার সাথে শেষ করার বিষয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সাথে বৈঠকে সাংসদ বিপ্লব কুমার দেব 

Date:

জনতার কলম ত্রিপুরা ওয়েবডেস্ক:-জাতীয় সড়ক এনএইচ – ৮ এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের জন্য সর্বশেষ সংসদ অধিবেশনে জোড়ালো দাবি উত্থাপন করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। আজ দিল্লিতে জাতীয় সড়ক এনএইচ – ৮ এর চুড়াইবাড়ি থেকে পানিটিলা পর্যন্ত যথার্থ রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজকে দ্রুততার সাথে অগ্রাধিকার ভিত্তিতে শেষ করা সহ চারটি বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গডকরির সাথে দেখা করে দাবি জানান তিনি।

এর মধ্যে রয়েছে, উদয়পুর ফুলকুমারী (NH-8) থেকে অমরপুর (208) রোডটিকে NH এর অধীনে উন্নীত করা, রানীর বাজার ফায়ার সার্ভিস থেকে আগরতলা ISBT পর্যন্ত ৪ লেন, (সার্ভিস রোড) রূপে প্রসারিত করা, কমলপুর শান্তির বাজার রোড (১৪৮ কিমি) – ভায়া আমবাসা -গন্ডাছেড়া -অমরপুর রোডটিকে জাতীয় সড়ক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা। বিষয় গুলির গুরুত্ব অনুভব করে, শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...