ত্রিপুরার গোমতী জেলা ও ধলাই জেলার গঙ্গানগর ব্লককে প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠত্ব পুরস্কারে ভূষিত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোমতী জেলাশাসক তড়িৎ চাকমা জেলার সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন কাজের জন্য প্রধানমন্ত্রী শ্রেষ্ঠত্ব পুরস্কার পেয়েছেন। সেইসঙ্গে ধলাই জেলার গঙ্গানগর ব্লককে অ্যাস্পিরেশনাল ব্লক প্রোগ্রাম বিভাগে সম্মানিত করা হয়। মুখ্যমন্ত্রী আজ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলাশাসককে সাধুবাদ জানিয়েছেন।

সেইসঙ্গে গঙ্গানগর ব্লককে পুরস্কৃত করায় স্বাগত জানান মুখ্যমন্ত্রী। গঙ্গানগরবাসীর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ধলাই জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর সাজু ওয়াহিদ। গঙ্গানগর ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, এএসজি গ্রুপ, ১০০ শতাংশ সম্পূরক পুষ্টি, গর্ভবতী মায়েদের বিতরণ করা সহ সমস্ত সাফল্য এদিন ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়

সাধারণ নাগরিকদের কল্যাণে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জেলা ও সংস্থানগুলির দ্বারা অসাধারণ এবং উদ্ভাবনী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য জন প্রশাসন শ্রেষ্ঠত্ব প্রধানমন্ত্রী পুরস্কারটি চালু করেছে। সেই স্কীমের অধীনেই প্রধানমন্ত্রী ২০২৪-এর সম্মানিত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন।

নয়াদিল্লির বিজ্ঞানভবনে হয় এই অনুষ্ঠানটি। কেন্দ্রীয় প্রকল্প এবং কর্মসূচী বাস্তবায়নের জন্য যারা সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে তাদেরকে উৎসাহিত করার জন্য এই শ্রেষ্ঠত্ব পুরস্কারের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। যেখানে ত্রিপুরা দুটি সম্মান পেয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...