বিকশিত ভারত নির্মাণে কেন্দ্র ও রাজ্যের সমবায় দপ্তর সঠিক দিসায় কাজ করছে: শুক্লা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মার্কফেড এর ৬৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার এক রক্তদান শিবিরএর আয়োজন করা হয়। বাধারঘাট স্থিত মার্কফেড ভবনে এই অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। বক্তব্য রাখতে গিয়ে তিনি সমবায় আন্দোলনের গুরুত্ত ও ভূমিকা নিয়ে আলোচনা করেন। সমবায় দপ্তর যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল তা বিগত সরকারের আমলে পুরণ করা হয়নি।

মানুষের কাছে এর সুফল পৌঁছেনি। বিকশিত ভারত নির্মাণে কেন্দ্র ও রাজ্যের সমবায় দপ্তর সঠিক দিসায় কাজ করছে বলে দাবি করেন তিনি। ত্রিপুরায় সমবায় দপ্তর ও মার্কফেডের কাজের প্রশংসা করেন তিনি। এতদিন মার্কফেন্ড তাদের প্রতিষ্ঠা দিবস পালন করেনি।

এবার ৬৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করায় ও সমবায়ের গুরুত্ত মানুষের কাছে তুলে ধরার জন্যে মন্ত্রী শুকলা চরণ নোয়াতিয়া সমবায় দপ্তর ও মার্কফেডের কাজের প্রশংসা করেন। এদিনের এই শিবিরে মার্কফেডের কর্মীদের বেশ উৎসাহের সঙ্গে রক্তদান করতে দেখা গিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...