Connect with us

Uncategorized

রেল স্টেশন থেকে গাঁজা সহ আটক বহিঃরাজ্যের দুই যুবক যুবতী

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু ত্রিপুরা নয়, বহিঃরাজ্যের নেশা কারবারীরাও এখন নিরাপদ করিডোর হিসাবে রেল পথকে ব্যবহার করছে। কিছু কিছু ক্ষেত্রে পুলিশের জালে ধরা পড়লেও বন্ধ হচ্ছে না রেল পথে নেশা সামগ্রীর পাচার। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আগরতলার যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে বিহারের একজন মহিলা ও একজন পুরুষকে গাঁজা পাচার করার সময় আটক করে পূর্ব আগরতলা থানার পুলিশ।

মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এস ডিগিও দেবপ্রসাদ রায়। তিনি জানান ধৃতদের কাছ থেকে ৩৬ কেজি গাজা উদ্ধার হয়। তাছাড়া নগদ ৩ হাজার টাকা ও মোবাইল ফোনে বাজেয়াপ্ত করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে ধৃতদের আদালতে তুলে পুলিশ। তাদের জিয়াসাবাদ করে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত তাদের নাম জানার চেষ্টা করছে পুলিশ। যোগেন্দ্রনগর রেল স্টেশনে এর আগেও নেশা সমগ্রী পাচারকারীরা ধরা পড়েছে।

Continue Reading