ষোড়শ অর্থ কমিশনের ১২ সদস্যদের এক প্রতিনিধিদল আগরতলায় এসে পৌঁছেছেন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বে ১২ সদস্যদের এক প্রতিনিধিদল আজ আগরতলায় এসে পৌঁছেছেন। প্রতিনিধিদলে রয়েছেন অর্থকমিশনের সদস্য এ এন ঝা, এনি জর্জ মেথিউ, ড. মনোজ পান্ডা, সোম্যকান্তি ঘোষ, কমিশনের সচিব হৃত্বিক পান্ডে, যুগ্ম সচিব রাহুল জৈন, অধিকর্তা কে বালাজি, যুগ্ম অধিকর্তা কুমার বিবেক, উপঅধিকর্তা সন্দীপ কুমার, পিপিএস মীনা মহেন্দু এবং ক্যাশিয়ার রাজেশ কুমার শর্মা।

প্রতিনিধিদলটি আজ জিরানীয়া ব্লকের পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করে। পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সাথে মুখ্যসচিব জে কে সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পঞ্চায়েত ও ভূমি রাজস্ব দপ্তরের অধিকর্তা, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক প্রমুখ উপস্থিত ছিলেন। এই দলটি আগামীকাল ত্রিপুরা সরকারের কর্মকর্তা, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) এর প্রতিনিধি এবং স্থানীয় সংস্থাগুলির সাথে আলোচনা করবেন বলে জানাযায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...