Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির উদ্যোগে রাম ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর চিলড্রেন্স পার্কে ৩১শে জানুয়ারি থেকে রামচন্দ্র দেবের ১৬৫ তম আবির্ভাব দিবস উপলক্ষে উৎসব শুরু হবে। ২রা ফেব্রুয়ারি দুপুরে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। প্রতিদিন রাতে হবে সত্যনারায়ণ।

এই বছর প্রায় এক লক্ষ ভক্তবৃন্দের সমাগম হবে বলে উদ্যোক্তাদের প্রত্যাশা। বুধবার শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির পক্ষ থেকে আগরতলা চিলড্রেন্স পার্কে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়। রাজ্যের সমস্ত রামঠাকুর আশ্রমগুলির পরিচালন কমিটিকে উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এবারের উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডিঙ্গামানিকস্থিত রামঠাকুরের বংশধর যুব মহারাজ সুভাষ চক্রবর্তী। তিনি শ্রী নাম বিতরণ করবেন। উৎসব কমিটির পক্ষ থেকে সকল অংশের মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...