Connect with us

Uncategorized

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল এনসিসি থানার পুলিশ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-এনসিসি থানাধিন এক মহিলার বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার। চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল এনসিসি থানার পুলিশ। এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানান ২৫ সেপ্টেম্বর খেজুর বাগানা এলাকার আয়েশা খাতুন এনসিসি থানার অভিযোগ দায়ের করেন।

ঘটনার তদন্তে নেমে রবিবার সকালে এনসিসি থানার পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে বেশকিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছিল। পরবর্তী সময় আদালতের নির্দেশে উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে খুশি মহিলা।

Continue Reading