বাম যুব সংগঠনের তরফে সাড়া জাগানো কনভেনশন ডুকলিতে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাম যুব সংগঠনের তরফে সাড়া জাগানো কনভেনশন ডুকলিতে। নেশার রমরমা রাজ্যের সর্বত্র, বেকাররা আসক্ত হয়ে পড়ছে নেশায়। অভিযোগ একই সঙ্গে রাজ্যে বাড়ছে বেকারের সংখ্যা। তাই বেকারদের কর্মসংস্থান, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজ্যব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন।

রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে মিছিল-সভা, কনভেনশন। রবিবার সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির তরফে হয় কনভেনশন। বিভাগ ভিত্তিক কনভেনশনে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবব্রত গোস্বামী, যুব সংগঠনের নেতা নবারুণ দেব, অরিন্দম বিশ্বাস সহ অন্যরা।

আলোচনায় বক্তারা শাসক দলের সমালোচনায় মুখর হন। যুব নেতা নবারুণ দেব বলেন, এখন এসব দাবিতে দ্বিতীয় পরাজয়ের আন্দোলন চলছে। ফেব্রুয়ারি মাসের পর থেকে তৃতীয় ধাপে শুরু হবে আন্দোলন কর্মসূচী। তিনি বলেন রাজ্যে বেকারত্বের হার প্রতিদিন বাড়ছে।

৫০ হাজারের উপরে শুন্যপদ রয়েছে। রাজ্যে প্রতিবছর অবসরে যাওয়া কর্মচারীর সংখ্যা হচ্ছে সাড়ে ৪ থেকে ৫ হাজার। রাজ্যে চাকরি হয় না বলেই বহিঃরাজ্যে চলে যাচ্ছেন বেকাররা। এছাড়াও বিভিন্ন ইস্যুতে শাসকের সমালোচনা করেন যুব নেতৃত্ব।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...