দাম বাড়ল সিএনজি ও পিএনজির, ২০ নভেম্বর থেকে এই নয়া দাম কার্যকারী হবে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের দাম বাড়লও সিএনজি ও পিএনজির। ২০ নভেম্বর থেকে এই নয়া দাম কার্যকারী হবে। মঙ্গলবার ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের তরফ থেকে বিবৃতি জারি করে নতুন মূল্য বাড়ানোর কথা জানানো হয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য কারণে সিএনজি এবং পিএনজি মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

আগামী ২০ নভেম্বর থেকে নয়া দাম কার্য়করী হবে। পশ্চিম ত্রিপুরা জেলায় সিএনজির দাম ৭৫.৪১ টাকা থেকে ৭৫.৯১ টাকা বৃদ্ধি করা হয়েছে। তেমনি, অন্যান্য জেলায় সিএনজি দাম ৭৯.৯৯ টাকা থেকে ৮০.৪৯ টাকা বৃদ্ধি করা হয়েছে।

পিএনজি ৩৮.৫৫ টাকা থেকে ৩৯.০৫ টাকা, পিএনজি বানিজ্যিক ও শিল্পক্ষেত্রের পশ্চিম ত্রিপুরা জেলায় ৪৯.০০ টাকা থেকে ৪৯.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তেমনি, পিএনজি পশ্চিম ত্রিপুরা জেলায় ৪৩.৩৯ টাকা থেকে ৪৩.৮৯ টাকা বৃদ্ধি করা হয়েছে, বোধজং আইজিসি ৩৭.২০ টাকা থেকে ৩৭.৩৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। দাম বৃদ্ধির প্রভাব পড়বে আমজনতার উপরে। মনে করছেন সংশ্লিষ্ট মহল।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...