ফাইনালে ২-০ গোলের ব্যবধানে এিপুরাকে পরাজিত করে চ্যাম্পিয়ন মনিপুর 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় সন্তোষ ট্রফি গ্রুপ-ডি লিগে চ্যাম্পিয়ন মণিপুর। ফাইনাল ম্যাচে উমাকান্ত ময়দানে ২-০ গোলের ব্যবধানে এিপুরাকে পরাজিত করে গ্রুপ চ্যাষ্পিয়ন হয় মনিপুর। ৭৮ তম জাতীয় সন্তোষ ট্রফি গ্রুপ-ডি লিগ পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্যে। রাজধানীর উমাকান্ত ময়দানে অনুষ্ঠিত হয় খেলা। মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয় শেষ ম্যাচ।

গ্রুপ-ডি লিগ পর্বের শেষ ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এিপুরার মুখোমুখি হয় মনিপুর। টানটান উত্তেজনার মধ্যদিয়ে এইদিনের খেলা সম্পন্ন হয়। উভয় দল মাঠে হাড্ডাহাড্ডি লড়াই করে। এইদিনের ম্যাচে ২-০ গোলের ব্যবধানে এিপুরাকে পরাজিত করে গ্রুপ চ্যাষ্পিয়ন হয় মনিপুর। গ্রুপ চ্যাষ্পিয়ন হওয়ার সাথে সাথে সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ডের খেলায় জায়গা করে নিলো মনিপুরা।

গ্রুপ-ডি লিগ পর্যায়ের শেষ ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্য ব্রত নাথ, এিপুরা ফুটবল এসোসিয়েশন সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী সহ অন্যান্যরা। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে তুলে দেন ট্রফি।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...