বিশ্ব পর্যটন দিবসে শান্তির বার্তায় শহরে বাইসাইকেলের বর্ণাঢ্য রেলি 

Date:

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারো বিশ্ব পর্যটন দিবসে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে রাজ্যে। শুক্রবার বিশ্ব পর্যটন দিবসে শহরে হয় বর্ণাঢ্য রেলি। এদিন শান্তির বার্তায় বাইসাইকেল রেলির করা হয়। সবুজ পতাকা নেড়ে এই রেলির সূচনা করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।

রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে এই রেলির সূচনা করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তিনি জানান ত্রিপুরা রাজ্যে এডুকেশন হাব ও মেডিক্যাল হাব রয়েছে। অনুরূপ ভাবে ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম হাব বানানো প্রয়োজন। এই বিষয়ে তিনি দপ্তরের মন্ত্রীর সাথে কথা বলেছেন।

গ্রামীণ পর্যটন উন্নয়নের প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। ত্রিপুরা সুন্দরী মন্দির উন্নয়নের কাজ চলছে। নীরমহলের উন্নয়ন প্রয়োজন। তিনি আরও বলেন যেখানে শান্তি থাকে সেখানে পর্যটক আসে। ত্রিপুরা রাজ্যে শান্তির পরিবেশ রয়েছে। এদিকে এদিন শহরের বিভিন্ন পথ ঘুরে রেলি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...