পূজার চাঁদার জুলুমবাজির ধিক্কার প্রতিবাদ জানিয়ে রাজপথে নামলো কংগ্রেস 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সরকার প্রধান একজন চিকিৎসক। আর এই সরকার প্রধানের জমানায় পূজার চাঁদার জন্য রাজধানীতে আক্রান্ত চিকিৎসক সহ তাঁর পরিবারের সদস্যরা। এই চাঁদার জুলুমবাজির ধিক্কার প্রতিবাদ জানিয়ে রাজপথে নামলো কংগ্রেসের সদর জেলা। শুক্রবার রাজধানীতে কংগ্রেস কর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদে শামিল হন।

কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় মৌন প্রতিবাদ মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যরা। প্রবীর বাবু এদিন অভিযোগ করেন, রাজ্যে আইনের শাসন নেই। সর্বত্র গুন্ডারাজ কায়েম হয়েছে।

নারী নির্যাতনকারী, জমির দালাল, চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রাজধানীর উপকন্ঠে দুর্গা পূজার চাঁদার জন্য আক্রান্ত চিকিৎসক পরিবার। বৃদ্ধ মহিলাকে ক্লাবের সদস্যরা দৈহিকভাবে আক্রমণ করেছে। তিনি প্রশ্ন তুলেন কোথায় আইনের শাসন? কোথায় মুখ্যমন্ত্রীর সুশাসন? মুখ্যমন্ত্রীর কথা কেউ গ্রাহ্য করছে না। পুলিশের কোন ভূমিকা নেই।

চাঁদাবাজদের দৌরাত্ম্যে মানুষ অসহায়ত্ববোধ করছে। তাই রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য কংগ্রেস লড়াই করছে। আগামী দিনেও কংগ্রেসের আন্দোলন জারি থাকবে বলে জানান কংগ্রেস মুখপাত্র।

 

 

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...