বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজাকে সামনে রেখে  বিশেষ খাবারের আয়োজন করতে চলেছে হোটেল পোলো টাওয়ার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজাকে সামনে রেখে প্রতিবছর বিশেষ খাবারের আয়োজন করে থাকে রাজধানী আগরতলার হোটেল পোলো টাওয়ার। সুস্বাদু রকমারি ভিন্ন স্বাদের খাবারের আয়োজন করা হয়ে থাকে। এবছরও এর ব্যতিক্রম নয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৯ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত আগরতলা হোটেলে পোলো টাওয়ার বিশেষ খাবারের ব্যবস্থা করছে।

বৃহস্পতিবার হোটেলে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান হোটেল কর্তৃপক্ষ। তারা জানান, এই চারদিন ডিনার ও দুপুরের খাবারের জন্য থ্রি-৮১ রেস্তোরাঁয় দুর্গোৎসব মহাভোজ থিমযুক্ত বুফে দিয়ে খাওয়ানো হবে। একই সঙ্গে থ্রি-৮১ কিউরেটেড ফিস্টটি পরিবেশন করবে শুধুমাত্র আলাকারতে প্যাট্টনস স্কাই গ্রিল এন্ড বার পরিবেশন করবে প্রথাগত মেন্যুর একটি।

শেফ প্রসার বলেন, এবারের বিশেষ মেন্যুর মধ্যে রয়েছে কাজু কাতলা মাছের মশলা, গন্ধোরাজ ফিস কারী, লাউ চিংড়ি, মাখানা পনির, গোবিন্দভোগ চালের মাটন বিরিয়ানি সহ রকমারি খাবার। থাকছে লাইভ বাউল গানের সঙ্গে ৫ স্টার পরিবেশের আরামে ঐতিহ্যবাহী উৎসবে অন্যমাত্রা দেবে। পূজায় প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত থাকবে খাবারের আয়োজন।

 

 

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...