নিয়মিতকরনের দাবিতে ফের সরব হল বন দপ্তরের অস্থায়ী কর্মীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্য বন সংরক্ষককে এক মাসের সময় বেঁধে দিলেন দপ্তরের অস্থায়ী কর্মীরা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বড় আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন। নিয়মিতকরনের দাবিতে ফের সরব হল বন দপ্তরের অস্থায়ী কর্মীরা। বন দপ্তরের অধীন প্রায় ৩৬৩ জন কর্মী রয়েছেন যারা দীর্ঘ বছর ধরে স্থির বেতনে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করে আসছেন। এই অস্থায়ী কর্মীরা নিয়মিতকরনের জন্য দাবি জানিয়ে আসছেন।

বহুবার তারা আন্দোলনও করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের একবার বন দপ্তরের অস্থায়ী কর্মীরা দপ্তরের পিসিসিএফ-র কাছে ডেপুটেশান দেয়। বন দপ্তরের অস্থায়ী কর্মীরা জানান মাসে তারা ১২ হাজার টাকা বেতন পান। এই টাকা দিয়ে সংসার চালাতে তাদের কষ্ট হয়। তাই তাদের দাবি গ্রুপ-ডি পদ সৃষ্টি করে তাদেরকে গ্রুপ-ডি কর্মী হিসাবে স্বীকৃতি দিয়ে সকল ধরণের সুযোগ সুবিধা দেওয়ার।দাবি পূরণ নাহলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন। এখন দেখার কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়?

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...