মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় প্রায় ছয়টি দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরির অভিযোগে তিনজনকে পুলিশের হাতে তুলে দিল জনতা। ঘটনা রাজধানীর দশমীঘাট মহাবীর ক্লাব এলাকায়। চুরির ঘটনা কিছুতেই থামছে না। রাজধানীতে সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরের দল। মঙ্গলবার রাতে ফের চুরির ঘটনা ঘটে মহাবীর ক্লাব এলাকায়। রাতের আঁধারে এলাকার বিষ্ণু দাস ও মিঠুন দাসের দোকানে চুরির ঘটনা ঘটে।

অভিযোগ চোরেরা যতটুকু সামগ্রী চুরি করে নিয়ে গেছে, তার চেয়ে বেশি সামগ্রী নষ্ট করেছে। দোকানি বিষ্ণু দাস জানান উনার দোকান থেকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। বিভিন্ন দামি সিগারেটের প্যাকেট নিয়ে গেছে। নষ্ট করেছে বিভিন্ন সামগ্রী। অপরদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিঠুন দাস জানান, তার দোকান থেকে চোরেরা একটি রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে গেছে।

পাশাপাশি তেল চাল ডাল আটা সহ বিভিন্ন সামগ্রী নষ্ট করেছে। ঘটনা নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের ধারণা এলাকার নেশাখোররা এসব ঘটনায় জড়িত থাকতে পারে। পুলিশ তিনজনকে আটক করে ঘটনার তদন্ত করছে। এদিকে চুরির সামগ্রী রাখা ও ড্রাগস বিক্রির অভিযোগ এনে মহাবীর ক্লাব এলাকায় এক বাড়িতে আক্রমণ চালায় কতিপয় লোকজন। অভিযোগ এক বাড়িতে ভাঙচুর করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে পুলিশ।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...