দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট ৯ দফা দাবি নিয়ে সরব হলো অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন। সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে বিভিন্ন সময়ে ডেপুটেশন সংগঠিত করছেন সংগঠনের নেতৃত্ব। ফের বুধবার ৯ দফা দাবি নিয়ে সরব সংগঠন। এদিন অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের তরফ থেকে শিক্ষা দপ্তরের বিশেষ সচিবের কাছে স্মারকলিপি জমা দেয় প্রতিনিধিরা।

অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এদিন মহাকরণে বিশেষ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সংগঠনের সাধারন সম্পাদক মিঠুন সাহা জানান দৃষ্টিহীনদের স্বার্থ সম্বলিত ৯ দফা দাবি নিয়ে শিক্ষা দপ্তরের সচিবের কাছে তুলে ধরা হয়েছে।

তাদের দাবির মধ্যে রয়েছে দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকা কিংবা পড়ুয়াদের সিলেবাস অনুযায়ী ব্রেইল বইয়ের ব্যবস্থা, দৃষ্টিহীন শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা, বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন ২০১৬ অনুযায়ী বিদ্যালয় এবং উচ্চ শিক্ষা দপ্তরে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করার দাবি জানায় সংগঠন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...