কেরালার ওয়েনাডে ভূমিধসে ৪১ মৃত্যু, নিহত আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী 

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের কেরালার পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধসে এক শিশুসহ ৪১ জনের মৃত্যু হয়েছে; কয়েকশ মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার ভোরে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার ভোরে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাল টাউন ও চূড়ালমালায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাজ্যের বনমন্ত্রী এ কে সসেন্দ্রন জানিয়েছেন, স্থানীয় বিভিন্ন হাসপাতালে ৬৬ জন আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

এদিন ভূমিধসের ঘটনার পর রাহুল গান্ধী বলেছেন, তিনি সব দপ্তরের সঙ্গে সমন্বয়, একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের জন্য কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ত্রাণকাজে কোনো ধরনের সহায়তার দরকার হলে তা জানানোর জন্যও মুখ্যমন্ত্রীকে অনুরোধের কথা বলেছেন রাহুল গান্ধী।

পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ভূমিধসে হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদী খুবই ‘মর্মাহত’ হয়েছেন। তিনি ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

 

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...